দেশ জুড়ে নয়, শুধুমাত্র কলকাতায় হঠাৎ বেড়ে গেল পেট্রল, ডিজ়েলের দাম!

এখনও খাবার-সহ বিভিন্ন জিনিসের চড়া দামে হাত পুড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের খরচে সুরাহার প্রত্যাশায় জল ঢেলে শনিবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছিল, ডিসেম্বরেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমছে না। আর রবিবার মূলত কলকাতার বাসিন্দাদের একাংশকে আরও কিছুটা ধাক্কা দিয়ে পেট্রল-ডিজ়েলের দাম বাড়াল তারা। আইওসি-র পাম্পে দু’টি পরিবহণ জ্বালানির লিটারইRead More →

‘ফেনজলের’ বৃষ্টিতে ধস, চাপা পড়ে গেল পর পর বাড়ি! খোঁজ নেই একই পরিবারের সাত জনের

ঘূর্ণিঝড় ‘ফেনজলের’ কারণে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাংশ। একনাগাড়ে বৃষ্টির ফলে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। তিরুবন্নামলইতে ধস নেমে ভেঙে গিয়েছে পর পর তিনটি বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে অনেকের। একই পরিবারের সাত জনকে পাওয়া যাচ্ছে না। তামিলনাড়ু প্রশাসন রবিবার রাতে উদ্ধারকাজ শুরু করেছে। শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরিরRead More →

ব্যবসায়ীরা হুমকি দেওয়ায় বাজারে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা! সোমবার বৈঠক ডাকলেন কৃষি বিপণনমন্ত্রী

ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে জটিলতা না-কাটলে সোমবার থেকে তাঁরা ধর্মঘটে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে মঙ্গলবার থেকে ফের খোলাবাজারে আলুর দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।Read More →

গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে খেললেন না বিরাট, বিশ্রামে বুমরাও, তাতেও জয় ভারতের

এক দিনের প্রস্তুতি ম্যাচে জয় ভারতীয় দলের। প্রথমে ব্যাট করে প্রধানমন্ত্রী একাদশ করে ২৪০ রান। সহজেই সেই রান তুলে নেন যশস্বী জয়সওয়ালেরা। গোলাপি বলে অনুশীলন সেরে ফেললেন তাঁরা। যদিও যশপ্রীত বুমরা এবং বিরাট কোহলি এই ম্যাচে খেলেননি। শনি এবং রবিবার প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন বৃষ্টি হওয়ায়Read More →

আমরা কি এতটা রাগ নিয়েই বাঁচব? আগামী প্রজন্মকে দিয়ে যাব দ্বেষের উত্তরাধিকার!

ভেবে অবাক হচ্ছি, মানুষের মধ্যে কত ঘৃণা জমে রয়েছে! শনিবার রাতে ফেসবুকে ভারত এবং বাংলাদেশের সম্প্রীতি বিষয়ক একটি পোস্ট করার পর থেকেই দেখলাম, ‘ট্রোলিং’ শুরু হল। তারই জবাবে রবিবার আরও কয়েকটা পোস্ট করেছিলাম। কিন্তু দেখলাম, আমি কোনও ভাবেই আলোচনা থামাতে পারব না। কারণ সব সময়েই মনে হয়েছে, এই কঠিন সময়েRead More →

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর দাপটে অবতরণের সময় টলমল ইন্ডিগোর যাত্রিবাহী বিমান, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ঘন মেঘে চারদিক কালো হয়ে এসেছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মুম্বই থেকে যাত্রিবাহী বিমান চেন্নাই বিমানবন্দরের চারদিকে ঘুরপাক খাচ্ছে। অবতরণের জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না পাইলট। বিমানবন্দরে নামতে গিয়ে ঝড়ের দাপটে টলমল করে আবার উপরের দিকে উড়ে গেল বিমানটি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিমানটির লড়াই চলছে অনবরত। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো মুহূর্তেরRead More →

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে? স্থির করবে বিজেপিই, পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিলেন একনাথ শিন্ডে

‘গোসা’ করে নয়, বিশ্রাম নিতে সাতারায় নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নেবে বিজেপি এবং তাতে পূর্ণ সমর্থন থাকবে তাঁর, জানালেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রবিবার তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতRead More →

রুটের ব্যাটে ভাঙল সচিনের রেকর্ড, টপকালেন কুক এবং স্মিথকেও, টেস্টে নজির ইংল্যান্ডেরও

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জো রুট। এই ইনিংসেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রুটই এখন চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। রান তাড়া করার ক্ষেত্রে টেস্টে নতুন নজির গড়ল ইংল্যান্ডও। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের চতুর্থ ইনিংসে সচিন করেছিলেনRead More →

নিম্নচাপ কাটছে, রাজ্যে এ বার শীতের ‘ইনিংস’ শুরুর ইঙ্গিত দিল হাওয়া অফিস, কবে থেকে পারদপতন?

ডিসেম্বরের শুরুতেই পারদপতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় শীতের পথে ‘কাঁটা’ দেখা দিয়েছিল। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে জানিয়েছিলেন আবহবিদেরা। উল্টে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে ঢুকছিল জলীয় বাষ্প। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে নতুন করে তাপমাত্রাRead More →

বন্দি চিন্ময়কৃষ্ণকে খাবার দিতে গিয়ে বাংলাদেশে আরও দুই সন্ন্যাসী গ্রেফতার! জানাল চট্টগ্রাম পুলিশ

সংখ্যালঘু নেতা তথা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের একাংশ উত্তাল। তার মাঝেই নতুন করে আরও দু’জন সন্ন্যাসীকে গ্রেফতার করা হল বাংলাদেশে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে, ওই দু’জন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। চিন্ময়কৃষ্ণকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত তদন্তে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার হয়েছেন তাঁরা। এরRead More →