রেস্তরাঁর খাবার আরও দামি হতে পারে, বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, রান্নার গ্যাস মিলবে কত টাকায়

বাণিজ্যিক গ্যাসের দাম আরও বাড়ল কলকাতায়। সিলিন্ডার প্রতি সাড়ে ১৫ টাকা বেড়ে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাসের দাম হল ১৯২৭ টাকা। রবিবার, ডিসেম্বরের প্রথমে দিন থেকেই এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে। তবে নতুন করে কোনও পরিবর্তন হয়নি রান্নার গ্যাসের দামে। কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা। ডিসেম্বর মাসেও এইRead More →

দুর্বল ‘ফেনজল’-এর জেরে ঝেঁপে বৃষ্টি তামিলনা়ড়ু এবং পুদুচেরিতে, ১৬ ঘণ্টা পর খুলল চেন্নাই বিমানবন্দর

দুর্যোগ কিছুটা কেটেছে। শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফেনজল’ আছড়ে পড়ে পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে। অবশ্য তার আগে থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে চেন্নাই-সহ তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলি। জলমগ্ন হয়ে চেন্নাইয়ের বেশির ভাগ অংশ। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার জেরে শনিবার দুপুর ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল চেন্নাই বিমানবন্দর। তবে দুর্যোগRead More →

শেষ তিন ম্যাচে অধরা জয়, অবনমনের মুখে থাকা দলের কাছে হার বার্সার, ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

তিন ম্যাচ আগে তরতর করে ছুটছিল বার্সেলোনার বিজয়রথ। কিন্তু শেষ তিন ম্যাচে আট পয়েন্ট নষ্ট করেছে তারা। এ বার অবনমনের মুখে থাকা লা পামাসের কাছে ১-২ গোলে হেরেছে তারা। এই হারের ফলে চাপে পড়ে গিয়েছে বার্সেলোনা। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ম্যাচ জিতলে বার্সাকে টপকে যাওয়ার সুযোগRead More →

কেজরীওয়ালকে লক্ষ্য করে ‘জল’, আপের সন্দেহ ‘অ্যাসি়ড’! হুলস্থুল দিল্লিতে

পদযাত্রা চলাকালীন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে এক ব্যক্তি তরল জাতীয় কোনও পদার্থ ছুড়ে মারেন বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে। পুলিশের দাবি, ওই ব্যক্তি কেজরীওয়ালকে লক্ষ্য করে জল ছুড়েছেন। তবে আপের অভিযোগ, তাদের নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। অভিযোগের তির বিজেপির দিকে।Read More →

দীর্ঘ দাম্পত্যে ইতি টেনে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়লেন মা, শান্তিপুরে অবসাদেই কি আত্মঘাতী কিশোরী মেয়ে

১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছেন মা। এই অবসাদেই আত্মঘাতী হলেন কিশোরী মেয়ে। শুক্রবার রাতে নিজের ঘর থেকেই ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। মৃতা স্থানীয় স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। প্রতিবেশীদের দাবি, মা চলে যাওয়ার পর মানসিক অবসাদেই নিজেই গলায়Read More →

চিন্ময়ের পর বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী! দাবি করলেন ইসকনের মুখপাত্র

সংখ্যালঘু নেতা, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশের একাংশ। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। তাঁর গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সেই আবহে এ বার বাংলাদেশে গ্রেফতার আরও এক সন্ন্যাসী! এমনই দাবি করলেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস। অভিযোগ, বাংলাদেশের সন্ন্যাসী শ্যাম দাস জেলে চিন্ময়কৃষ্ণের সঙ্গেRead More →

টেস্ট বিশ্বকাপে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকার জয়ে পিছিয়ে পড়লেন কামিন্সেরা

অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে নামার আগে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার উপর। পার্‌থে প্রথম টেস্টে ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল তারা। এ বার দক্ষিণ আফ্রিকার জয়ের পর তৃতীয় স্থানে নামলেন প্যাট কামিন্সেরা। এই তালিকায় থাকা প্রথম দুই দল ফাইনাল খেলবে। এখন যা পয়েন্ট তালিকারRead More →

‘ল্যান্ডফল’ শুরু ঘূর্ণিঝড় ফেনজ়লের, মাঝরাতের আগেই পেরোবে তামিলনাড়ু, পুদুচেরী উপকূল

স্থলভাগে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় ফেনজ়ল। শনিবার সন্ধ্যায় পুদুচেরী উপকূলের কাছে ‘ল্যান্ডফল’-এর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরী উপকূল পেরোবে ঘূর্ণিঝড়। ‘ল্যান্ডফল’-এর প্রক্রিয়া চলাকালীন ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার। ফেনজ়লের প্রভাবে ফুঁসছে সমুদ্র। ইতিমধ্যে ভারীRead More →

ফেনজ়লের প্রভাবে বৃষ্টি দক্ষিণের জেলায়, শীতের আমেজে ভাটা, আবার কবে কমবে তাপমাত্রা?

পুদুচেরীর কাছে ঘূর্ণিঝড় ফেনজ়লের ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়েছে। তার প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেনজ়লের পরোক্ষ প্রভাবে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা থাকতে পারে আকাশ। রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের কারণে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আবারRead More →

এক মিনিটেই জাত চেনালেন স্টুয়ার্ট, চেন্নাইয়িনকে হারিয়ে আবার আইএসএলের শীর্ষে মোহনবাগান

তামিলনাড়ুতে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর প্রভাবে শনিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার ছিল। সূর্যের বিশেষ দেখা মেলেনি। ঝিরিঝিরি বৃষ্টি এবং উত্তুরে হাওয়ায় শীতের প্রকোপ ভালই মালুম হচ্ছিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে আসা হাজার বিশেক দর্শক হয়তো আবহাওয়ার মতোই মুখ ভার করে বাড়ি ফিরতেন। তা হতে দিলেন না গ্রেগ স্টুয়ার্ট। ৮৫Read More →