সকলের আগে প্রস্তুতি শুরু এক বারও চ‍্যাম্পিয়ন হতে না পারা আইপিএল দলের, যোগ দিলেন কারা?

আগামী বছর মার্চ মাসে শুরু হওয়ার কথা আইপিএল। তার তিন মাস আগেই আইপিএলের প্রস্তুতি শিবির শুরু করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সকলের আগে অনুশীলন শুরু করল তারা। বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায়। তাই শিবিরে যোগ দিতে পারলেন না তিনি। বেঙ্গালুরুতে শিবিরে যোগ দিয়েছেন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পাণ্ড্য, জিতেশ শর্মা, রজত পাটীদার-সহRead More →

হারের ধাক্কায় হোটেল ছেড়ে নেটে কোহলি-রোহিতেরা, ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু অ্যাডিলেডেই

অ্যাডিলেডে হারের ধাক্কা ভারতীয় শিবিরে। সময় নষ্ট না করে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দিন-রাতের টেস্ট পাঁচ দিন চললে মঙ্গলবার শেষ হত খেলা। এ দিনই অনুশীলনে নেমে পড়লেন রোহিতেরা। বিশ্রামের জন্য বাড়তি সময় পেয়েও তাঁরা কাজে লাগালেন তৃতীয় টেস্টের প্রস্তুতিতে। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর সুনীল গাওস্করRead More →

হারের পরও হালকা মেজাজে পন্থ, শপিং মলে খেলায় মাতলেন খুদের সঙ্গে

দ্বিতীয় টেস্টে ভাল পারফর্ম করতে পারেননি ঋষভ পন্থ। ব্যাট হাতে রান পাননি। উইকেটের পিছনেও প্রত্যাশা পূরণ করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার। তবে নিজেকে চাপে ফেলতে চান না। হালকা মেজাজেই রয়েছেন তিনি। রবিবার গোলাপি বলের টেস্ট শেষ হওয়ার পর সোমবার বিশ্রাম পেয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। সেই সুযোগে অ্যাডিলেডের একটি শপিং মলে গিয়েছিলেন পন্থ।Read More →

গোয়েন্দা অফিসার ছড়ান বোমাতঙ্ক! ইন্ডিগো বিমানে ভুয়ো বার্তার নেপথ্য কাহিনি প্রকাশ্যে

গত নভেম্বর মাসে নাগপুর থেকে কলকাতাগামী ‘ইন্ডিগো’র বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় আগেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এ বার জানা গেল, ধৃত ব্যক্তি আদতে এক জন গোয়েন্দা আধিকারিক! ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র নাগপুর শাখায় কর্মরত তিনি। গত ১৪ নভেম্বর নাগপুর থেকে কলকাতা আসার পথে বোমাতঙ্ক ছড়ায় ইন্ডিগো-র একটি বিমানে। বিমানটিতে ১৮৭Read More →

‘সংখ্যায় বেশি আমরাই’, ধনখড়ের বিরুদ্ধে আনা ‘ইন্ডিয়া’র অনাস্থাকে পাত্তাই দিচ্ছে না বিজেপি

রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তবে সেই প্রস্তাবকে খুব একটা আমল দিতে চাইছে না বিজেপি। তাদের দাবি, লোকসভা হোক বা রাজ্যসভা, সংখ্যাগরিষ্ঠতার বিচারের এগিয়ে এনডিএ। বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু বলেন, ‘‘কংগ্রেস এবং তাদের জোট ক্রমাগত চেয়ারের (রাজ্যসভার চেয়ারপার্সন) নির্দেশ অমান্যRead More →

আরজি কর দুর্নীতি মামলা: সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট নিয়ে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কি না, শুনানিতে তা জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। সেই সূত্রেই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই। আরজি কর মামলায় সিবিআইয়ের হয়ে সওয়াল করছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতে অভিযোগ করেন যে, আর্থিক দুর্নীতির মামলায়Read More →

‘মিথ্যে বলছে সিবিআই’! আরজি করে নির্যাতিতার বাবা-মা ‘হতাশ’, তাঁদের আইনজীবীর সওয়াল কী?

সুপ্রিম কোর্টে আরজি করের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি নিয়ে ‘হতাশ’ নির্যাতিতার বাবা-মা। শুধু তা-ই নয়, সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তাঁরা। নির্যাতিতার বাবার দাবি, আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে সিবিআই। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে। তা নিয়েও ক্ষুব্ধ নির্যাতিতার বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করRead More →

‘বিচার’ হবে কত দিনে? আরজি কর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টেরও! নতুন বেঞ্চ আর কী কী বলল

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ। ঘটনার চার মাস পরেও আরজি করের ঘটনা নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন, ‘‘বিচার কবে মিলবে?’’ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাও একইRead More →

শীর্ষে এসবিআই, চলতি আর্থিক বছরে হিসাবের খাতা থেকে ৪২ হাজার কোটি মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি

চলতি আর্থিক বছরের প্রথম ছ’মাস এপ্রিল থেকে সেপ্টেম্বরে ৪২,০০০ কোটি টাকারও বেশি অনাদায়ি ঋণ হিসাবের খাতা থেকে মুছে দিয়েছে (রাইট অফ) রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি। গত অর্থবর্ষেও (২০২৩-২৪) তারা মুছে দিয়েছিল ১.১৪ লক্ষ কোটি টাকার বকেয়া। ২০২২-২৩ সালে ওইRead More →

‘অন্তর্বর্তী সরকারের সঙ্গেও আগের মতোই সুসম্পর্ক চাই’, ঢাকায় দাঁড়িয়ে দিল্লির বার্তায় সংখ্যালঘু-সুরক্ষাও

বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক চায় ভারত। ঢাকায় বিদেশসচিব পর্যায়ের বৈঠক শেষে নয়াদিল্লির এই অবস্থানের কথা স্পষ্ট করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। একই সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করার কথাও জানান তিনি। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই সোমবার সকালে ঢাকায় যান মিস্রী। বেলার দিকে অতিথিনিবাস পদ্মা ভবনেRead More →