‘এক দেশ, এক ভোট’: চলতি অধিবেশনেই বিল পেশ করে দেবে মোদীর সরকার? জল্পনা বাড়ছে

‘এক দেশ, এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার পথে আরও এগোতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, সংসদে চলতি শীতকালীন অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে কেন্দ্র। যদিও এই বিল নিয়ে আলোচনার পথ খোলা রাখছে সরকার। বিলটি খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠাতেRead More →

চেন্নাইয়ে মানসিক প্রতিবন্ধী ছাত্রীকে যৌন হেনস্থা, ধৃত ২, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিরোধীদের

মানসিক প্রতিবন্ধী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে দুই ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি তামিলনাড়ুর চেন্নাইয়ে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই সে রাজ্যে ডিএমকে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। গত মাসের শেষে নির্যাতিতা তরুণীরই কিছু সহপাঠীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা। অভিযোগ,Read More →

দাদা, ভাইকে অনুসরণ না করে বাবার পথে মেজ ছেলে, ইংল্যান্ডের বদলে খেলবেন জ়িম্বাবোয়ের হয়ে

বাবা খেলেছিলেন জ়িম্বাবোয়ের হয়ে। দাদা এবং ভাই খেলেন ইংল্যান্ডের হয়ে। সেই পথে হাঁটলেন না ভাই। বেছে নিলেন বাবার দেখানো রাস্তাই। ইংল্যান্ডের বদলে জ়িম্বাবোয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেন কারেন। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরি‌জ়‌ের দলে সুযোগ পেয়েছেন তিনি। ১১ ডিসেম্বর থেকে শুরু সিরিজ়। আশির দশকে কারেনের বাবা কেভিন জ়িম্বাবোয়ের হয়েRead More →

অর্থশাস্ত্রে পিএইচডি করছেন কেকেআরের বেঙ্কটেশ, আইপিএলে কলকাতা পেতে পারে ডক্টর আয়ারকে

ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেন বেঙ্কটেশ আয়ার। এমবিএ করেও থামেননি কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ক্রিকেটার। এখন তিনি পিএইচডি করছেন। অর্থশাস্ত্রে গবেষণা করছেন তিনি। বেঙ্কটেশকে এ বার ধরে রাখেননি কেকেআর কর্তৃপক্ষ। তা নিয়ে নিজের কষ্ট গোপন করেননি মধ্যপ্রদেশের অলরাউন্ডার। দুঃখে চোখের জলও ফেলেছিলেন। আবার তাঁকেই নিলামে ২৩ কোটি ৭৫Read More →

এক দিকে সংখ্যালঘু, অন্য দিকে হাসিনা, দিল্লি-ঢাকা সম্পর্কের আকাশে দুই ‘মেঘ’ উঁকি দিল দ্বিপাক্ষিক বৈঠকে

ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে কি বাধা হাসিনা এবং সংখ্যালঘুদের বিষয়টি? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সন্ন্যাসীদের গ্রেফতারির ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরেই দু’দেশের মধ্যে চাপানউতর চলছে। সেই আবহে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রীর ঢাকা-যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দু’দেশের মধ্যে ‘সম্পর্কের মেঘ’ কি কাটবে? সোমবার দুই দেশের বিদেশসচিবেরRead More →

রাজ্যে পারদপতনের পূর্বাভাস, কতটা নামবে তাপমাত্রা? কুয়াশা নিয়ে জারি সতর্কতা

পশ্চিমবঙ্গে ঠান্ডার আমেজে বাদ সেধেছিল নিম্নচাপ। তবে রাজ্যে রাতের তাপমাত্রা আর বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী ২৪ ঘণ্টা তা একই থাকবে। তার পর পারদপতন হবে গোটা রাজ্যে। আপাতত উত্তর থেকে দক্ষিণ, কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ঘন কুয়াশার জন্য কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরRead More →

মদ খেয়ে হাতে স্টিয়ারিং? ‘বড় দুর্ঘটনা’ হলে দিতে হবে বড় খেসারত, নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

আকণ্ঠ মদ্যপান করে গভীর রাতে স্টিয়ারিংয়ে হাত। ফাঁকা রাস্তা দেখে জোরে গাড়ি চালানো এবং দুর্ঘটনা— শহরে শহরে এমন ঘটনা ঘটেই চলেছে। তবে রাজ্য তথা রাজ্য রাজধানী কলকাতায় এমন ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে আরও কড়া হতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেউ মত্ত অবস্থায় গাড়ি চালালেন এবং তার পর দুর্ঘটনায় পথচারীRead More →

ভাইয়েরা জিতলেও হার বাংলাদেশের দাদাদের! কেকেআরের প্রাক্তনের ব্যাটে পরাজয় মেহেদিদের

রবিবার যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে বাংলাদেশের ছোটদের দল। ভাইয়েরা জিতলেও হারতে হল দাদাদের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ হারল বাংলাদেশ। ২৯৫ রান করেও জিততে পারলেন না মেহেদি হাসান মিরাজেরা। কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া শারফেন রাদারফোর্ডের ব্যাটে হারলেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় ড্রRead More →

সিরাজ-হেড সমান দোষী! আইসিসির শাস্তির মুখে দুই ক্রিকেটার, কী সাজা হওয়ার সম্ভাবনা

কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করতে চাইছে না আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে বিবাদে জড়িয়েছেন মহম্মদ সিরাজ ও ট্রেভিস হেড। দুই ক্রিকেটারকরেই সমান দোষী মনে করছে আইসিসি। শাস্তি হতে পারে তাঁদের। সোমবার আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত ঘোষণা করবে তারা। অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় দিন ১৪০ রানের মাথায় হেডকেRead More →

বসে থাকতে হচ্ছে জাতীয় দলের ফুটবলারদের, কঠিন হচ্ছে মোহনবাগানের প্রথম দলে ঢোকা

তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা। আইএসএলে টানা সাতটি ম্যাচে অপরাজিত মোহনবাগান। তার মধ্যে ছ’টি ম্যাচ জিতেছে তারা। কোনও এক জন বা দু’জনের দক্ষতায় নয়, বাগান জিতেছে দলগত খেলায়। যে ম্যাচে যে ১১ জনকে খেলানো দরকার তাঁদের খেলিয়েছেন কোচ হোসে মোলিনা। প্রথম একাদশ গোল করতে না পারলে পরিবর্ত খেলোয়াড়েরা দলকে জিতিয়েছেন।Read More →