শনিবার ব্রিসবেনে শেষ বার খেলতে নামছেন রোহিতেরা, ক্রিকেট মুছে যাচ্ছে গাব্বা থেকে

বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট শনিবার থেকে শুরু হবে ব্রিসবেনের গাব্বায়। অস্ট্রেলিয়ার এই মাঠের সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রিকেটের অসংখ্য স্মৃতি। সম্ভবত এ বারই শেষ এই মাঠে খেলার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কারণ, বিশ্বের অন্যতম সেরা এই টেস্ট কেন্দ্র কয়েক বছরের মধ্যে ইতিহাসের পাতায় চলে যাবে। ২০৩২ সালের অলিম্পিক্সের আয়োজকRead More →

আরজি করে নির্যাতিতার পরিবারের আইনজীবীর দায়িত্ব ছাড়লেন বৃন্দা! কেন, ব্যাখ্যাও দিল তাঁর দফতর

আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার তিনি সেই দায়িত্ব ছাড়লেন। অর্থাৎ, এ বার থেকে আরজি কর মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের পক্ষে আর সওয়াল করবেন না বর্ষীয়ান এই আইনজীবী। কেন তিনি দায়িত্ব ছাড়লেন, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে বৃন্দারRead More →

মামলা বিচারাধীন অবস্থায় বিদেশ গিয়েছেন, রাজ্যের এমন ব্যক্তিদের তালিকা চাইল কলকাতা হাই কোর্ট

মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত এক বছরে বিদেশভ্রমণ করেছেন বা কোনও কাজে বিদেশে গিয়েছেন, এ রাজ্যের এমন সকল ব্যক্তির তালিকা চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিসকে হলফনামা দিয়ে ওই তালিকা জমা দিতে হবে। সেখানে স্পষ্ট করে জানাতে হবে মামলা বিচারাধীনRead More →

‘হেরিটেজ’ তকমা পাওয়া মন্নত-এর ভোল বদলাবে, কত কোটি খরচ করবেন শাহরুখ-গৌরী?

২০০১ সালে মুম্বইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত পাড়ায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ এবং গৌরী। তার পর থেকেই একটু একটু করে মন্নত-কে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তাঁর। সে সবে ভরে উঠেছে তাঁর ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দরে করেছেন। বাইরে সে ভাবে তেমন কোনও বদলRead More →

চালক মত্ত! সরকারি বাস নিয়ে বেসামাল, যাত্রীরাই তুলে দিলেন পুলিশের হাতে, হুলস্থুল সিউড়িতে

মত্ত অবস্থায় সরকারি বাস চালিয়ে বিপদে চালক! বার কয়েক ধাক্কা মারলেন বিভিন্ন জায়গায়। বিপদ বুঝে যাত্রীরাই থামালেন বাসটি। তার পর চালককে নামিয়ে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। ওই সরকারি বাসের যাত্রীদের জন্য অন্য একটি বাসের ব্যবস্থাও করে দেয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,Read More →

বাংলাদেশিদের সঙ্গে মিলনে বাধ্য করেন স্বামী! হাওড়ার বধূর মামলায় পুলিশকে ভর্ৎসনা কোর্টের

অন্য পুরুষের সঙ্গে যৌন মিলনে স্ত্রীকে বাধ্য করেন স্বামী! এমনই অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মহিলা। সেই মামলায় রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাটি সাইবার ক্রাইম বিভাগে পাঠিয়ে দিয়েছে আদালত। অভিযুক্তের ফোনের মুছে ফেলা তথ্য উদ্ধার করে উপযুক্ত অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।Read More →

বাংলাদেশে প্রতিরোধের পথে হাসিনার আওয়ামী লীগ! বিএনপির সঙ্গে সংঘর্ষ, উত্তাল ফরিদপুর

ক্ষমতা হারানোর চার মাস পরে অবশেষে প্রতিরোধের রাজনীতির রাস্তা ধরল শেখ হাসিনার আওয়ামী লীগ। বুধবার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় খালেদা জিয়ার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন লীগ সমর্থকেরা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানাচ্ছে, কাইচাইল ইউনিয়ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুরRead More →

২০০ টন সোনা, দু’লক্ষ কোটি টাকা, বিলাসবহুল গাড়ি, কী কী ছিল সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধানের?

সিরিয়ায় সদ্য পতন হয়েছে ২৪ বছরের আসাদ-সাম্রাজ্যের। সপরিবার সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কিন্তু রেখে গিয়েছেন বিলাসবহুল বাড়ি, নানা বহুমূল্য গাড়ি, ঢালাও সোনাদানা এবং নগদ টাকা! নানা সূত্র বলছে, একাই প্রায় কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি! গাড়ি, বাড়ি ছাড়া আর কী কী ছিল বাশারের ভান্ডারে? সিরিয়ার ৯০Read More →

বিতর্কের অবসান, ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে, ২০৩০ বিশ্বকাপ তিন দেশে

বিতর্কের অবসান। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। কাতারের পর পশ্চিম এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে এই দায়িত্ব পেল তারা। ২০৩০ সালের প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। ২০৩০ সালে আরও তিনটি দেশে হবে একটি করে ম্যাচ। বুধবার সরকারি ভাবে জানিয়ে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।Read More →

সিরিয়ার তদারকি প্রধানমন্ত্রী হচ্ছেন মহম্মদ আল-বশির, ১ মার্চ পর্যন্ত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান

বাশার আল-আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। সেই মহম্মদ আল-বশির হতে চলেছেন সিরিয়ার তদারকি সরকারের প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিভিশনে একটি বক্তৃতায় আল-বশির দাবি করেছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান পদে থাকবেন। উত্তর-পশ্চিম সিরিয়া এবং ইদলিবের দখল নিয়েছিল বিদ্রোহীদের সরকার। সেই সরকারের প্রধান হলেন আল-বশির।Read More →