ক্যানিংয়ে ধৃত কাশ্মীরের জঙ্গিকে হাজির করানো হল কোর্টে, ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত

ক্যানিং থেকে গ্রেফতার হওয়া কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে রবিবার আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য তাঁকে ট্রানজ়িট রিমান্ডে কাশ্মীরে নিয়ে যাওয়া হবে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকেন জাভেদ। ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেনRead More →

‘সিবিআইয়ের উত্তর চাই’! আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে নির্যাতিতার মা-বাবা আবার কেন হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় ট্রায়াল চলছে। বিচার প্রক্রিয়া শেষ হলেই রায় ঘোষণা করবে আদালত। এমতাবস্থায় সিবিআই তদন্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। তাদের বক্তব্য, অনেক প্রশ্নের উত্তর অধরাই রয়ে গিয়েছে ওই তদন্তকারী সংস্থার তদন্তে। ওই বিষয়গুলি আবার তদন্তের আওতায় নিয়ে আসুকRead More →

মশা তাড়াতে খাটের নীচে জ্বলছিল ধূপ, আগুন লেগে বিছানাতেই মৃত্যু দুই স্কুলছাত্রের

মশা তাড়াতে ধূপ জ্বালিয়েছিল দুই ভাই। তা থেকে আগুন লেগে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক কিশোরের। দ্বিতীয় জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অরুণ এবং বংশ। অরুণ দ্বাদশ শ্রেণিতে পড়ে। বংশ দশম শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার রাত ১টাRead More →

ক্যানিংয়ে ধৃত কাশ্মীরের জঙ্গি, আত্মীয়ের বাড়ি থেকে ধরে হাজির করানো হচ্ছে আলিপুর আদালতে

ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য তিনি। ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন জাভেদ। রবিবার তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,Read More →

কোহলি, জাডেজার পর আকাশ দীপ! আবার ‘ভুয়ো’ খবর অসি সংবাদমাধ্যমে, বাড়ছে উত্তাপ

বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার পর এ বার আকাশ দীপ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের নিশানায় আরও এক ভারতীয় ক্রিকেটার। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে মাঠের বাইরে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। আরও এক বার ‘ভুয়ো’ খবর ছড়ানোর অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের বিরুদ্ধে। মেলবোর্ন টেস্টের আগে সাংবাদিকদের সামনে কথা বলতে এসেছিলেন আকাশ দীপ। তার পরেই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দাবিRead More →

জাডেজা-বিতর্কের জের, মেলবোর্নে রোহিতেরা নামার আগেই বাতিল অন্য একটি ম্যাচ

সাংবাদিক বৈঠকে এসে রবীন্দ্র জাডেজার হিন্দিতে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। বিভিন্ন জায়গায় সেই কথা ফলাও করে প্রকাশ করাও হয়েছে। সেই বিতর্কের জের যে কাটেনি তা বোঝা গেল রবিবার। মেলবোর্নে রোহিত শর্মারা নামার আগেই বাতিল হয়ে গিয়েছে একটি ম্যাচ। রবিবার দুপুরে দু’দেশের সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ম্যাচRead More →

দেশে চিকিৎসকের ভীষণ অভাব! উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট বলল, ডাক্তারিতে ভর্তির আসন যেন ফাঁকা না যায়

দেশে চিকিৎসকদের বড্ড অভাব রয়েছে। এমন অবস্থায় মেডিক্যালে ভর্তির একটি আসনও ফাঁকা থাকা উচিত নয়। এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ডাক্তারি প়ড়ুয়াদের জন্য এখনও পর্যন্ত যত আসন ফাঁকা রয়েছে, সেগুলি পূরণ করতে একটি বিশেষ কাউন্সেলিং করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (নিট) পাশ করে মেডিক্যালে ভর্তি হতে হয়।Read More →

আর্সেনিকের বিপদ বাংলা এবং বিহারেই সবচেয়ে বেশি! পরিবেশ আদালতে রিপোর্ট কেন্দ্রীয় সরকারের

আর্সেনিক মিশ্রিত ভূগর্ভস্থ জলের জন্য সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বিহারে। জাতীয় পরিবেশ আদালতে এ কথা জানাল কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য, কৃষিক্ষেত্রে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে এই আর্সেনিক মিশ্রিত দূষিত জলের কারণে চাষের জমিতে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। মূলত ভূগর্ভস্থ জলের থেকেই চাষের জমিতে আর্সেনিকRead More →

ঝলসে যাওয়া বোনকে পায়ের আংটি দেখে চিনলেন দাদা! জয়পুরের বিস্ফোরণে হাহাকার

রাজস্থানের জয়পুরে সিএনজি ট্যাঙ্কার দুর্ঘটনা এবং বিস্ফোরণে নিজের বোনকে হারিয়েছেন তিনি। ঝলসে গিয়েছে তাঁর দেহ। মুখ দেখে চেনার উপায় ছিল না। ছ’ঘণ্টা খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মৃতের পায়ের আংটি দেখে বোনকে শনাক্ত করলেন বাসরাম মীনা! বোনকে চিনতে পেরে দিশেহারা হয়ে পড়েন তিনি। শুক্রবার জয়পুর-অজমের হাইওয়ের ধারে পেট্রল পাম্পের কাছে দাঁড়Read More →

মেলবোর্নে খটখটে রোদ! তবু ব্যাহত হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, নেপথ্যে অন্য কারণ

বৃষ্টির কারণে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ফয়সালা হয়নি। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। সেখানে বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তার পরেও খেলা ব্যাহত হতে পারে। নেপথ্যে এক অন্য কারণ। মেলবোর্নের আকাশে খটখটে রোদ। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, বক্সিং-ডে টেস্টের প্রথম দিন তাপমাত্রা বেড়ে হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।Read More →