বড়দিনের আগে আবার বৃষ্টি দক্ষিণের তিন জেলায়, ভিজবে দার্জিলিংও, তার পরে কি জাঁকিয়ে শীত?

বড়দিনের আগে আবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বুধবার বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। তবে আগামী চার দিন রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বঙ্গবাসীর মনে প্রশ্ন, জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বছর শেষের আগে পারদ পতনের সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে,Read More →

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল, শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে মোদী সরকার

পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না-হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনও পড়ুয়া সফল না-হলেRead More →

মণিপুরের চূড়াচাঁদপুরে অসম রাইফেলস, পুলিশের যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক

অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে বিপুল সংখ্যায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হল মণিপুরে। দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চুড়াচাঁদপুরের হিংসাবিধ্বস্ত এলাকায় যৌথবাহিনীর অভিযানে ওই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। চূড়াচাঁদপুরের টিন্ডিম রোড এলাকা বিতর্কিত ‘অ্যাংলো-কুকি ওয়ার মেমোরিয়াল গেট’-এর কাছে একটি সেতুর নীচে ওই অস্ত্র ও গোলাবারুদ মিলেছেRead More →

চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল

ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। ২৩ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বহু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। গত ১৪ ডিসেম্বরRead More →

‘ভারতপোল’! বিদেশে গা-ঢাকা দেওয়া অভিযুক্তদের ফেরাতে সিবিআইয়ের নয়া উদ্যোগ, কী সুবিধা মিলবে?

বিভিন্ন অভিযোগ, নানা মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। অথচ তাঁর টিকি ছুঁতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারীরা অথবা রাজ্য পুলিশ। কারণ, অভিযুক্ত রয়েছেন বিদেশে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হল সিবিআই। তৈরি হল একটি অনলাইন প্ল্যাটফর্ম। তার মাধ্যমে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে সংযোগ রক্ষা করা যাবে, তেমনই বিনা বাধায় বিদেশেRead More →

অল্লু অর্জুনকে হায়দরাবাদের থানায় হাজিরা দিতে হবে মঙ্গল সকালেই! বাড়ি গিয়ে নোটিস ধরাল রেবন্তের পুলিশ

এ বার থানায় হাজিরা দিতে হবে ‘পুষ্পা’র নায়ক অল্লু অর্জুনকে। সোমবার তেলুগু অভিনেতা অল্লুর বাড়িতে গিয়েছিল তেলেঙ্গানা পুলিশের একটি দল। তারা অভিনেতার হাতে একটি নোটিস দিয়ে গিয়েছেন। তাতে বলা হয়েছে, মঙ্গলবারই অল্লুকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে যেতে হবে। অভিনেতাও নাকি পুলিশকে জানিয়েছেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। গত ৪Read More →

খাঁচার চারপাশ ঘুরেও টোপ গিলছে না জ়িনত! হতাশায় বন দফতর, বসানো হচ্ছে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা

জঙ্গলে পেতে রাখা খাঁচার কাছাকাছি এসেছিল জ়িনত। চারপাশ ঘুরেও দেখছে। কিন্তু খাঁচার ভিতর সে ঢুকছেই না! ফলে সোমবার রাতেও অধরা থেকে গেল ওড়িশার বাঘিনি। গত চার দিন এই ধরে ‘বাঘবন্দি খেলা’ চলছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার জঙ্গলে। তার পরেও জ়িনতকে বাগে আনতে না-পারায় কার্যত হতাশায় ভুগছেন বনকর্মীরা। এই পরিস্থিতিতে জ়িনতের গতিবিধিরRead More →

‘সিবিআইয়ের উত্তর চাই’! আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়ে নির্যাতিতার মা-বাবা আবার কেন হাই কোর্টে

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় ট্রায়াল চলছে। বিচার প্রক্রিয়া শেষ হলেই রায় ঘোষণা করবে আদালত। এমতাবস্থায় সিবিআই তদন্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। তাদের বক্তব্য, অনেক প্রশ্নের উত্তর অধরাই রয়ে গিয়েছে ওই তদন্তকারী সংস্থার তদন্তে। ওই বিষয়গুলি আবার তদন্তের আওতায় নিয়ে আসুকRead More →

কামিনী নয়, মন্দারমণিতে তৃণমূল নেতা ‘খুনে’ স্ত্রী দেখছেন কাঞ্চন-যোগ! এ বার ‘মামু’র খোঁজে পুলিশ

মন্দারমণির হোটেলঘর থেকে তৃণমূল নেতা আবুল নাসারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে প্রায় ২৪ ঘণ্টা আগে। সেই খবর পাওয়া ইস্তক উপ-প্রধান স্ত্রী দাবি করে আসছেন, স্বামী আত্মহত্যা করতেই পারেন না। খুন করা হয়েছে তাঁকে। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের কাঁথির আদালত তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে ধৃত দু’জনের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।Read More →

সব কিছু ভস্ম! ভবিষ্যৎ কি অন্ধকারই? নিউ আলিপুরে বস্তির ছাইচাপা দীর্ঘশ্বাস বলে চলেছে, ‘বাঁচতে চাই’

পড়ে আছে পোড়া ফোটোগ্রাফ। কেউ একজন সেই সব ছবিই এক জায়গায় জড়ো করে বিছিয়ে রেখেছেন যত্ন করে। পোড়া বিছানা, আসবাব। গলে যাওয়া বাসন। পোড়া বই। পুড়ে যাওয়া নথিপত্র। কিছুই আর ফেরত আসবে না। কয়েক ঘণ্টার আগুন জীবনের সব কিছু ছারখার করে দিয়ে গেল শনিবার। রবির সকালে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরেRead More →