নির্বাচনী বিধিতে বদল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কেন্দ্র, ‘স্বচ্ছতায় ভয় কেন’? কমিশনকে দুষল কংগ্রেস

এ বার থেকে নির্বাচনের কোনও রকম বৈদ্যুতিন নথি প্রকাশ্যে আনা হবে না। সম্প্রতি নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত আইন সংশোধনের পর এমনটাই জানিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। এর পরেই সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীদের একাংশ। অভিযোগ, নির্বাচন কমিশনের এই নতুন নিয়মবিধি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী। ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৯৩ (২) ধারাRead More →

ছ’গোলে জেতার ম্যাচ এক গোলে জিতল ইস্টবেঙ্গল, জামশেদপুরকে হারিয়ে ১০ নম্বরে লাল-হলুদ

অন্তত ছ’গোলে জেতা ম্যাচ। শেষ পর্যন্ত জিততে হল এক গোলে। তার উপর শেষ বেলায় বিপক্ষ বেশ কয়েক বার আক্রমণে ওঠায় চাপের মুহূর্তও তৈরি হল। শেষ পর্যন্ত অবশ্য কার্যসিদ্ধি। আইএসএলে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। শনিবার জামশেদপুরকে হারিয়ে দিল ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোল দিমিত্রিয়স দিয়ামানতাকোসের। পয়েন্ট তালিকায় একRead More →

বাঘিনি জ়িনতের নাগাল মিলছে না কেন? সমস্যা কোথায়? খোঁজখবর নিল আনন্দবাজার অনলাইন

‘বাঘবন্দি খেলা’ চলছেই ঝাড়গ্রামে। বাঘিনির গলায় রেডিয়ো কলারে ট্র্যাকার রয়েছে। ড্রোনেও নজরদারি চলছে। গতিবিধি জানতে যে খুব বেশি বেগ পেতে হচ্ছে বনকর্মীদের, তা-ও নয়। কিন্তু এখনও কোনও ভাবেই ওড়িশা থেকে আসা বাঘিনি জ়িনতকে বাগে আনতে পারল না বন দফতর! ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে ঝাড়খণ্ড ঘুরে শুক্রবার ঝাড়গ্রামে ঢুকে পড়ে জ়িনত।Read More →

নেওয়া হতে পারে একগুচ্ছ সিদ্ধান্ত, জিএসটি পরিষদের বৈঠকের দিকে তাকিয়ে দেশ

জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে কর কমার হাত ধরে সাধারণ মানুষ কোনও সুরাহা পান কি না, তার জন্য সারা দেশ তাকিয়ে রয়েছে শনিবার জিএসটি পরিষদের বৈঠকের দিকে। তাদের সেই ৫৫তম বৈঠকে নেওয়া হতে পারে আরও একগুচ্ছ সিদ্ধান্ত। যার মধ্যে রয়েছে প্রায় ১৪৮টি পণ্যে করের হার বদল, বিমান জ্বালানিকে (এটিএফ) জিএসটি-রRead More →

আত্মহত্যা প্রতিরোধক যন্ত্র বসানো সিলিং ফ্যানে, কোটার হস্টেলে তবু উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ!

রাজস্থানের কোটায় আবার আত্মঘাতী ছাত্র। হস্টেলের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই হস্টেলের সিলিং ফ্যানগুলিতে আত্মহত্যা ঠেকানোর বিশেষ যন্ত্র বসানো ছিল। তা সত্ত্বেও কী ভাবে ওই কিশোর আত্মঘাতী হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী ছাত্রের বয়স ১৬ বছর। বিহার থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতেRead More →

ভিড়ে ঠাসা রাস্তার উপর প্রচণ্ড গতিতে ধেয়ে এল গাড়ি! পিষে গেলেন বহু, জার্মানির বাজারে ‘হামলা’

জার্মানিতে বড়দিনের বাজারে ‘হামলা’। ভিড়ে ঠাসা রাস্তার উপর প্রচণ্ড গতিতে ধেয়ে এল গাড়ি। তার ধাক্কায় অনেকে ছিটকে পড়লেন, গাড়ির চাকায় পিষে গেলেন বহু মানুষ। ভিড়ের মধ্যে অন্তত ৪০০ মিটার এগিয়ে গেল ওই ঘাতক গাড়ি। পরে তার চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি সৌদি আরবের বাসিন্দা বলে জানা গিয়েছে। জার্মানির ম্যাগডেবার্গ শহরেরRead More →

এক ধাক্কায় চার ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা! কলকাতায় শনিবারও বৃষ্টির পূর্বাভাস, বড়দিনেও কি ভিজবে শহর

শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে বেশ খানিকটা। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯Read More →

Howrah-Bandel Local Cancel: চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা, হাওড়া-ব্যান্ডেল লোকাল সহ বাতিল ৬০ ট্রেন…

বছর শেষে ও ক্রিসমাসে অনেকেই বেড়াতে যাওয়ার মুডে। কিন্তু এর মাঝেই যাত্রীদের জন্য দুঃসংবাদ। একগাদা লোকাল ট্রেন (Local Train Cancel)বাতিল করল রেল কর্তৃপক্ষ। রেলের ঘোষণা, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট চল্লিশ দিনে হাওড়া ডিভিশনে বাতিল ৬০টি ট্রেন।  জানা গিয়েছে ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়ার (Howrah) অদূরে নতুন বেনারসRead More →

দিনভরই ৭ মিনিট অন্তর চলবে মেট্রো, দক্ষিণগামী প্রায় সব ট্রেনই আপাতত ছাড়বে দক্ষিণেশ্বর থেকে

আর দমদম থেকে নয়, আগামী সোমবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবেই তা চালানো হবে বলে জানাল মেট্রোরেল। দুই প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে দিনভরই ৭ মিনিট অন্তর ট্রেন চলবে। এত দিন অফিসের ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চালাত রেল। কিন্তু এRead More →

পৌষের শুরুতে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, তুষারপাত পাহাড়ে, জাঁকিয়ে ঠান্ডা কবে?

পৌষের শুরুতে শীত অধরা বঙ্গে। এর মধ্যে শনিবার কলকাতা-সহ রাজ্যের ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দার্জিলিং, কালিম্পঙে হতে পারে তুষারপাতও। তবে আবার ঠান্ডার আমেজ রাজ্যে কবে মিলবে, তা এখনও স্পষ্ট নয়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা হেরফের হওয়ারRead More →