ভাসতে ভাসতে আলিঙ্গন, হাততালি! মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে উচ্ছ্বসিত সুনীতারা কী করলেন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। ক্রিউ-১০-এর চার মহাকাশচারী সেখানে নেমেছেন। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নভশ্চর সুনীতা উইলিয়াম এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে তাঁদের দেখা হয়েছে। এত দিন পরে সহকর্মীদের পেয়ে উচ্ছ্বসিত সুনীতারা। তাঁদের উচ্ছ্বাসের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। মার্কিন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিতওRead More →

নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, শপথ নিয়েই আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি বাগচী

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে থাকতে পারেন তিনি। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বাগচী। তার পরেই প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে তাঁকে দেখা যেতে পারে। তেমনটা হলে সুপ্রিম কোর্টেরRead More →

ডমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্রসৈকতে মিলল সুদীক্ষার পোশাক ও জুতো, এখনও কোনও খোঁজ নেই তরুণীর

ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত সুদীক্ষা কোনাঙ্কির এখনও কোনও সন্ধান মিলল না। তবে তাঁর পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে সে দেশের এক সমুদ্রসৈকতে। গত বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশের পুন্টা কানায় রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে তাঁকে শেষ বারের জন্য দেখা গিয়েছিল। ওই সমুদ্রসৈকতেই একটি চেয়ারে সাদা রঙেরRead More →

ক্রিকেটের গ্র্যান্ড স্ল্যাম! আইপিএলের সঙ্গে টক্কর দিতে আসছে ৪৫০০ কোটির টি২০ লিগ

বিশ্বে টি-টোয়েন্টি লিগে সকলকে টেক্কা দিচ্ছে আইপিএল। এই প্রতিযোগিতায় খেলার জন্য দেশের হয়েও খেলতে চান না বিদেশিরা। আইপিএলের সঙ্গে টক্কর দিতে আসছে আরও একটি টি-টোয়েন্টি লিগ। সৌদি আরবে একটি লিগ শুরু হতে চলেছে। তার জন্য ৪৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। সৌদি আরবের সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই লিগের প্রধানRead More →

দোল উৎসবে ফের দেখা দুই বান্ধবীর! সায়ন্তনীর পার্টিতে রঙের খেলায় মাতলেন সুদীপ্তা

রঙের খেলায় মেতেছিল টলিপাড়া। সেই সব রঙিন মুহূর্ত সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিয়েছিলেন তারকারা। রঙের উৎসবে নজর কেড়েছিল তাঁদের সাজও। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার হোলি পার্টিতেও বসেছিল তারকাদের মেলা। কালো টিশার্ট ও ডেনিমের শর্টস পরেছিলেন সায়ন্তনী। কালো টিশার্টের উপর চাপিয়েছিলেন সাদা রঙের শার্ট। সায়ন্তনীর পার্টির অতিথিদের তালিকায় ছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সঙ্ঘশ্রীRead More →

শীর্ষ আদালতে বিচারপতি বাগচীর শপথ সোমবার, সুপ্রিম কোর্টে তাঁর কার্যকালের মেয়াদ হবে ছ’বছর

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আগামী সোমবার শপথ নেবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সেখানে উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪। বিচারপতি বাগচীর শপথের পরে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৩। শীর্ষRead More →

হরমনপ্রীতের ৬৬, মহিলাদের আইপিএল জিততে সৌরভের দিল্লির সামনে লক্ষ্য ১৫০ রান

একাই ব্যাট করলেন হরমনপ্রীত কউর। দেখে মনে হচ্ছিল, তিনি অন্য পিচে আর মুম্বইয়ের বাকি ব্যাটারেরা অন্য পিচে ব্যট করছেন। হরমনপ্রীত না থাকলে মহিলাদের আইপিএলের ফাইনালে মুম্বই ১০০ রান করতে পারত কিনা সন্দেহ। ৪৪ বলে ৬৬ রান করলেন মুম্বইয়ের অধিনায়ক। কিন্তু কোনও সঙ্গী পেলেন না তিনি। নীচের সারির ব্যাটারেরা কয়েকটি বড়Read More →

দ্রাবিড়কে দেখেই শিখেছেন নেতৃত্ব দেওয়া, আইপিএলে আবার জুটি বাঁধতে পেরে আপ্লুত সঞ্জু

এই নিয়ে টানা পাঁচ বছর রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন তিনি। তবে এ বার পাশে পাবেন রাহুল দ্রাবিড়। রাজস্থানের কোচ হিসাবে আবার ফিরেছেন দ্রাবিড়। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পেরে আপ্লুত সঞ্জু। জানালেন, দ্রাবিড়কে দেখেই তিনি নেতৃত্ব দিতে শিখেছেন। ২০১২-১৩ সালে রাজস্থানের নেতা ছিলেন দ্রাবিড়। তখনই একটি ট্রায়াল থেকে সঞ্জুকে খুঁজে বারRead More →

সুনীতাদের ফেরাতে অবশেষে রওনা দিল মাস্কের মহাকাশযান, পাড়ি আরও চার মহাকাশচারীর, কবে প্রত্যাবর্তন?

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশে রওনা দিল ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ভোর ৪টে ৩৩ মিনিটে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে। ওই মহাকাশযানে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিলেন।Read More →

ট্রাম্পের যুদ্ধবিরতির ডাকের মাঝে ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বললেন পুতিন! ক্ষুব্ধ ইউরোপ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি-বার্তার মাঝেই রাশিয়ার কুর্স্ক শহরে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে চান। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পক্ষে কথা বলেছেন তিনি। কিন্তু যুদ্ধবিরতি প্রসঙ্গে পুতিনের নীতিতে অসন্তোষ তৈরি হয়েছে ইউরোপে। ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলি প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছে। ইউক্রেনেরRead More →