পশ্চিম এশিয়ায় আবার সংঘর্ষ! সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে অভিযান লেবাননের হিজ়বুল্লার

পশ্চিম এশিয়ায় নতুন যুদ্ধক্ষেত্র ‘খুলে গেল’। লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা সীমান্তে মোতায়েন সিরিয়া সেনার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। সিরিয়ায় নতুন সুন্নি শাসকগোষ্ঠীর তরফে জানানো হয়েছে, হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছেন। সশস্ত্র অভিযানের মাধ্যমে ৮ ডিসেম্বর সিরিয়ার শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেছিল সুন্নিRead More →

ট্রাম্পের সমাজমাধ্যম সেই ট্রুথ সোশ্যালে যোগ দিলেন মোদী! সাক্ষাৎকার প্রচারের পরেই

বন্ধুত্বের প্রতিদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গভীর রাতে তাঁর সাড়ে তিন ঘণ্টার সাক্ষাৎকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডলে পোস্ট করেছিলেন। সোমবার মোদী যোগ দিলেন ট্রুথ সোশ্যালে। রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে সাক্ষাৎকার দিয়েছিলেন মোদী। সেখানে গোধরা-পরবর্তী গুজরাট হিংসার কথা থেকে আরএসএসের প্রচারক হওয়া পর্যন্ত নানাRead More →

কলকাতার বিরুদ্ধে নামার আগে বেঙ্গালুরুর নতুন নেতাকে নিয়ে মুখ খুললেন কোহলি, কী বললেন?

এ বারের আইপিএলে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। মাস খানেক আগেই ঘোষণা করা হয়েছে তাঁর নাম। আইপিএলে কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেই পাটীদারকে নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। সোমবার আরসিবি-র ‘আনবক্সিং’ অনুষ্ঠান ছিল বেঙ্গালুরুতে। দলের সব ক্রিকেটারকে এক মঞ্চে হাজির করানো হয়। সমর্থকদের সঙ্গে পরিচয় করানো হয়Read More →

পৃথিবীতে ফিরে এলে কিসের অভাব বোধ করবেন সুনীতা? ন’মাস মহাকাশে কাটানোর পর জানান নিজেই

শুরু হয়েছে প্রস্তুতি। সব ঠিকঠাক চললে ১৯ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে পারেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আট দিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভশ্চর। প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে ন’মাস সেখানে থাকতে হয়েছে তাঁদের। এ বার পৃথিবীতে ফিরে কিসের অভাববোধ করবেন ভারতীয় বংশোদ্ভুত সুনীতা, মহাকাশ স্টেশনে বসেRead More →

সুকান্তসদনের বৈঠকে ‘সমন্বয়’ তৈরির চেষ্টা, সৌমিত্রের প্রশংসা, সৌমেন্দুর ত্রাণ করে সাংসদদের সরব হওয়ার পরামর্শ শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বাসভবনে না পৌঁছনো পর্যন্ত সোম-সন্ধ্যার বৈঠক শুরুই করলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফুলের তোড়া হাতে সুকান্তের বাসভবনে ঢুকলেন শুভেন্দু। বৈঠকে রাজ্য বিজেপির দুই শীর্ষনেতা পাশাপাশি বসলেন। প্রায় কোনও প্রসঙ্গেই একে অপরের বক্তব্যকে খণ্ডন করলেন না। বরং বঙ্গ বিজেপির সাংসদদের ভূমিকা এই মুহূর্তে সংসদেRead More →

নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, শপথ নিয়েই আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি বাগচী

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে থাকতে পারেন তিনি। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বাগচী। তার পরেই প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে তাঁকে দেখা যেতে পারে। তেমনটা হলে সুপ্রিম কোর্টেরRead More →

আইপিএল শুরুর আগেই ধাক্কা কেকেআরের, চোট পেয়ে ছিটকে গেলেন পেসার, দলে এলেন কে?

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ছ’দিন আগে ধাক্কা খেল কেকেআর। চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন জোরে বোলার উমরান মালিক। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার চেতন সাকারিয়াকে। রবিবার একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলেছিলেন উমরান। সেRead More →

নতুন মেয়াদের সভাপতিকে সঙ্গে নিয়ে ৩০ মার্চ পশ্চিমবঙ্গে অমিত শাহের কর্মসূচি, ভোটে নজর রেখে ‘স্থিতাবস্থা’র ভাবনায় দিল্লি

মার্চের ৩০ তারিখ পরবর্তী মেয়াদের রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে কর্মিসভা করতে চলেছেন অমিত শাহ। রবিবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিজেপির রাজ্য দফতরে বৈঠক করলেন রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। হাজির ছিলেন তিন কেন্দ্রীয় নেতাও। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রকাশ্য সভা নয়, বড় কোনও প্রেক্ষাগৃহে আয়োজিত হবে শাহের কর্মসূচি। আর তারRead More →

ফ্লরিডা উপকূলে সুনীতারা কখন নামবেন, কখন থেকে সরাসরি সম্প্রচার? সময় জানাল নাসা, মহাকাশ স্টেশনে কী চলছে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। ন’মাস পর তাঁরা পৃথিবীতে ফিরতে চলেছেন। তাঁদের নিয়ে আসতে আইএসএসে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। অবশেষে ঘড়ি ধরে সুনীতাদের অবতরণের সময় জানাল নাসা। আমেরিকার ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটেRead More →

আবার পাক সেনার কনভয়ে ‘ফিদায়েঁ’ হামলা, বালোচ বিদ্রোহীদের দাবি, নিহত ৯০ জন

আবার পাকিস্তানি সেনার কনভয়ে হামলা। রবিবার কোয়েটা থেকে তাফতান যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়। সেই কনভয় লক্ষ্য করে হামলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের দাবি, ৯০ জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন। যদিও পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে, রবিবারের হামলায় অন্তত সাত জন মারা গিয়েছেন। আহত হয়েছেনRead More →