হুগলি-সহ পাঁচ জেলায় ৭০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সঙ্গে ভারী বৃষ্টি, কলকাতায় কী হবে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। অন্তত ছ’টি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাতেও। সারা সপ্তাহ ধরেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা এবং আশপাশের এলাকায় শনিবার রাতে ঝড়বৃষ্টিRead More →

ছাগল চরানোর ফাঁকে প্রস্তুতি নেন ইউপিএসসির, আইপিএস হয়ে তাক লাগালেন মহারাষ্ট্রের বীরদেব

তাঁর পূর্বপুরুষেরা ছাগল, ভেড়া চরাতেন। তাঁর বাবা, কাকাও একই কাজ করেন। বাদ যাননি তিনিও। সংসারের হাল টানতে তাঁকেও একই দায়িত্ব তুলে নিতে হয়েছে কাঁধে। কিন্তু ছাগল চরানো সেই যুবকই তাক লাগিয়ে দিলেন সকলকে। ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আইপিএস হতে চলেছেন তিনি। বীরদেব সিদ্দাপ্পা। মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা। ২০২৪ সালে ইউপিএসসি পরীক্ষায়Read More →

ঘটনার পর দিন থেকে পড়ে রয়েছেন তিন শীর্ষ আধিকারিক, পহেলগাঁও কাণ্ডের রহস্য উন্মোচনে কোন ছকে এগোচ্ছে এনআইএ?

পহেলগাঁও কাণ্ডের তদন্তভার পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কখন, কী ভাবে হামলা চালায় জঙ্গিরা? জানতে ঘটনার দিন প্রতি মুহূর্তের টুকরো টুকরো তথ্য সংগ্রহের উপর জোর দিয়েছেন তদন্তকারীরা। গত ২২ এপ্রিল বৈসরনে জঙ্গি হামলার পর দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এনআইএ-র তদন্তকারীরা। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয়Read More →

মোদীর ‘মন কি বাতে’ প্রথম ছ’মিনিট পহেলগাঁও হত্যাকাণ্ড, কী কী বললেন প্রধানমন্ত্রী

পহেলগাঁও হত্যালীলার কড়া নিন্দা আরও এক বার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতেই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা নিয়ে সুর চড়ান তিনি। তাঁর মুখে যেমন শোনা যায় একজোট হওয়ার বার্তা, তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রথম ৬ মিনিট জুড়েইRead More →

ব‍্যাটার শ্রেয়সের জবাব দেওয়া বাকি, শনিবার ইডেনে চাপে থাকা কেকেআর পারবে মান বাঁচাতে?

পয়লা বৈশাখের দিন পঞ্জাব থেকে সম্মান বাঁচিয়ে ফিরতে পারেননি অজিঙ্ক রাহানেরা। মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সকে ১৬ রানে হারিয়ে দিয়েছিল শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস। শনিবার ইডেন গার্ডেন্সে আবার প্রাক্তন অধিনায়কের দলের চ্যালেঞ্জ সামলাতে হবে নাইটদের। আট ম্যাচের পাঁচটি হেরে চাপে থাকা রাহানেদের সামনে আরও একটা কঠিন লড়াই। সম্মান রক্ষারও। প্রথম ম্যাচেRead More →

চেন্নাই দলে ফাঁক প্রচুর, দেখতেও পাচ্ছেন ধোনি, শুধু জানা নেই সমাধানের রাস্তা

ঘরের মাঠে আরও এক বার হার চেন্নাই সুপার কিংসের। দলে অনেক ধরনের অসুবিধা রয়েছে। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সমস্যগুলো বুঝতে পারছেন, কিন্তু সমাধান করতে পারছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার হেরে যায় চেন্নাই। যে ম্যাচের পর ধোনি বলেন, “এমন একটা প্রতিযোগিতায় দু’একটা সমস্যা থাকলে, সেটা সামলে নেওয়া যায়। কিন্তু বেশিরRead More →

একই অপরাধে হৃদয়কে দু’বার শাস্তি! বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন তামিম

তোহিদ হৃদয়কে নির্বাসিত করার সিদ্ধান্তকে হাস্যকর বললেন তামিম ইকবাল। শাস্তি পাওয়া একজন ক্রিকেটারকে দ্বিতীয় বার শাস্তি দেওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন হৃদয়। সেই কারণে তাঁকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল। পরে সেই শাস্তি কমিয়ে এক ম্যাচRead More →

ধোনির পরামর্শ মেনে সফল রিঙ্কু, কেকেআর ৩০০ রান তুলবে, স্বপ্ন দেখছেন ১৩ কোটির ব্যাটার

আইপিএল শুরুর আগে গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল বলেছিলেন, যে কোনও দিন ইনিংসে ৩০০ রান হতে পারে। প্রতিযোগিতার মাঝখানে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহের মুখেও সেই কথা শোনা গেল। কেকেআরের ১৩ কোটি টাকার ব্যাটার জানিয়েছেন, মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শ কাজে লাগিয়েই সফল হচ্ছেন। এ বারের আইপিএলে সেরা ফর্মে নেই রিঙ্কু।Read More →

শনিবার রাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! ভিজছে কলকাতা, কমলা সতর্কতা জারি তিন জেলায়

মাঝে কয়েক দিন ধরে একটানা তাপপ্রবাহে হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গ। দক্ষিণের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির মাত্রা ছাড়িয়েছে। সেই আবহেই শনিবার রাতে আলিপুর জানাল, আগামী দু’তিন ঘণ্টায় ঝড়বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। তিন জেলায় বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী কয়েক ঘণ্টার জন্যRead More →

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, প্রাণ গেল ছয় সাফাইকর্মীর, গুরুতর জখম আরও পাঁচ

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছ’জন সাফাইকর্মীর। শনিবার সকালে হরিয়ানার নুহ জেলার ফিরোজপুর ঝিরকা এলাকার ইব্রাহিম বস গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ধারে একটি অংশ পরিষ্কার করছিলেন ওই সাফাইকর্মীরা। তখনইRead More →