৯৫ রানে অলআউট হয়ে যাওয়া দলের সামনে লক্ষ্য ছিল ২০২, বৃষ্টিই ইডেনে বাঁচিয়ে দিল রাহানের কেকেআরকে

বাঁচিয়ে দিল বৃষ্টি। অবশেষে ১ পয়েন্ট এল কলকাতা নাইট রাইডার্সের ঘরে। পঞ্জাব কিংসের সঙ্গে প্রথম ম্যাচে ১১২ রান তাড়া করে জিততে পারেননি অজিঙ্ক রাহানেরা। ৯৫ রানে শেষ হয়ে গিয়েছিল কেকেআরের ইনিংস। ফলে শনিবার ইডেনে ২০২ রান তাড়া করে রাহানেরা ম্যাচ জিতবেন এমন নিশ্চয়তা ছিল না। গত কয়েকটি ম্যাচে কেকেআরের ব্যাটিংয়েরRead More →

এত ছবি করেছি যে অভিনয়ের প্রতি আর কোনও মোহ নেই, এই ছবিই শেষ: রাখি গুলজ়ার

তিনি কি অভিনয় দুনিয়ার প্রতি নির্মোহ, নির্লিপ্ত? তাঁর প্রতি কথায় কী ভীষণ বাঁধন ছেড়ার তাগিদ! শান্ত গলায় নিখুঁত বাংলায় বলে চলেছেন, “এত ছবিতে অভিনয় করেছি যে, আর কোনও আসক্তি নেই! আপনারা বিশ্বাস করুন।” এটাই আশি ছুঁইছুঁই রাখি গুলজ়ার। কলকাতার প্রথম সারির এক অফিসে শুক্রবার সন্ধ্যায় তাঁর হাত ধরে সত্তর দশকRead More →

বছর পেরিয়ে যায়, ব্যর্থতা কাটে না, ইস্টবেঙ্গল এখন কলকাতার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড!

প্রথম দল ভারতীয় ফুটবলের অন্যতম সফল ক্লাবগুলির একটি। একশো বছরের সোনালি ইতিহাসে রচিত হয়েছে অনেক অধ্যায়। খেলে গিয়েছেন বহু নামীদামি, বরেণ্য ফুটবলার। কোচিং করিয়েছেন দেশের শীর্ষস্থানীয় প্রশিক্ষকেরা। ক্যাবিনেটে রয়েছে অনেক ঐতিহ্যশালী ট্রফি। তবে সময়ের ফেরে তারাই এখন তলানিতে। অতীত গৌরব হারিয়েছে অনেক দিনই। যা চলছে, তাতে আরও লজ্জা বাঁচানোই এখনRead More →

আন্তর্জাতিক গোয়েন্দাদের সঙ্গে নিয়ে পহেলগাঁও হামলার তদন্ত করতে চায় পাকিস্তান, ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মুহাম্মদ আসিফ এমনটাই জানিয়েছেন আমেরিকার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌সকে। তিনি জানান, পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে যে কোনও আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানাবে পাকিস্তান। তারা ওই তদন্তে যোগ দিতে এবং সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। উল্লেখ্য, পহেলগাঁও হামলার সঙ্গে যোগRead More →

‘নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ রাজ্য, পুলিশের উপর আস্থা নেই মানুষের’! মুর্শিদাবাদকাণ্ড নিয়ে রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা ঘুরে জাতীয় মহিলা কমিশনের প্রতিনধি দল প্রশাসনের গাফিলতির অভিযোগ করেছিল। ধুলিয়ান, শমসেরগঞ্জ ঘুরে কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর জানিয়েছিলেন, কেন্দ্রের কাছে মহিলাদের ‘বাস্তব অবস্থা’ তুলে ধরবেন তাঁরা। শুক্রবার জাতীয় মহিলা কমিশন তাদের পর্যবেক্ষণ বিশদে জানিয়েছে। সেখানে পুলিশ তথা রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনাRead More →

ধর্ষণ থেকে যুদ্ধ, জীবনের নানা খণ্ডচিত্র উঠে এল শিল্পী শাকিলার কাজে, প্রদর্শনী সিমা গ্যালারিতে

শিল্প ফুটপাত থেকেও শুরু হয়। তবে তা নিয়ে বেশি আলোচনার সুযোগ ঘটে না। কারণ তা আলোচনার স্তর পর্যন্ত পৌঁছয় না অধিকাংশ সময়ে। সে দিক থেকে দেখতে গেলে এই শিল্পী ব্যতিক্রম। তবে তা শাকিলার একমাত্র পরিচয় নয়। তাঁর কাজ নানা স্তরের কথা বলে। শাকিলা এক সময়ে জীবন শুরু করেছিলেন এ ভাবেই,Read More →

অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নিয়ে লিখিত আবেদন করুক রাজ্য! জানাল হাই কোর্ট

অতিরিক্ত শূন্যপদে (সুপার নিউমেরারি) দ্রুত নিয়োগ করতে চায় রাজ্য। আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এই নিয়ে আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জিও জানায় তারা। যদিও মামলাকারীদের আইনজীবী তার বিরোধিতা করে। এর পরেই শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে চেয়ে লিখিত আবেদন করুক রাজ্য। তার পরেইRead More →

জঙ্গিহানায় নিহত বিতানের স্ত্রী সোহিনীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক, বিতানের দাদার অভিযোগে সোহিনীর দাদা: মিথ্যা!

মাত্র তিন দিন আগে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় স্বামী বিতান অধিকারীকে হারিয়েছেন স্ত্রী সোহিনী অধিকারী। গত বুধবার প্রশাসনের চেষ্টায় তিন বছরের ছেলে হৃদানকে নিয়ে কলকাতায় ফেরেন তিনি। কিন্তু তার পর থেকেই সদ্য বিধবাকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। তাতে বাদ যায়নি রাজনীতিও। এই প্রেক্ষিতে ‘বৌমা’কে ‘বাংলাদেশি’ বলে দাবি করেছে বিতানের পরিবার।Read More →

‘যে কোনও প্রয়োজনে আমাকে ফোন করবেন’! উধমপুরে শহিদ ঝন্টুর দাদাকে ফোন মুখ্যমন্ত্রীর, শনিবার নদিয়ায় গান স্যালুটে শেষ বিদায়

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রেক্ষিতে উধমপুরে ভারতীয় সেনা এবং জঙ্গির সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টু আলি শেখের। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ঝন্টুর বাড়ি এ রাজ্যের নদিয়ার তেহট্টের পাথরঘাটায়। শনিবার গ্রামের বাড়িতে ঝন্টুর কফিনবন্দি দেহ আসবে। তার আগে শহিদের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝন্টুর পরিবার সূত্রে খবর,Read More →

জঙ্গি হামলার পরে কাশ্মীরে আটক এক সহিস, পহেলগাঁওয়ে পর্যটকদের তিনিই কি জিজ্ঞাসা করেন ধর্ম! তদন্তে পুলিশ

পহেলগাঁওয়ের ঘটনার পরে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেখানে এক মহিলা পর্যটক দাবি করেছেন, পহেলগাঁওয়ে ঘোড়ার এক সহিস তাঁদের ধর্ম জিজ্ঞাসা করেছিলেন। এর পরেই শুক্রবার এক সহিসকে আটক করেছে গান্দেরবাল পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। মহিলা যে সহিসের বিরুদ্ধে ভিডিয়োতে অভিযোগ করেছেন, ধৃতRead More →