৪০ বছরের সেতু নড়বড়ে হচ্ছিল প্রতি দিন, আমল দেওয়া হয়নি! গুজরাতে গম্ভীরা-বিপর্যয়ে ১০ প্রাণহানির পর নিশানায় প্রশাসন

মোরবীকাণ্ডের ৩ বছর পরে গুজরাতে আবার একটি সেতু বিপর্যয়। এ বার ঘটনাস্থল বডোদরা। বুধবার সকালে মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর মিলেছে। আহত বেশ কয়েক জন। স্বাভাবিক ভাবেই এ নিয়ে হইচই শুরু হয়েছে। এর মধ্যেই স্থানীয়েরা আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। অভিযোগ, ৪০Read More →

আরও ছ’টি দেশকে ট্রাম্প পাঠালেন শুল্ক-চিঠি, ইরাক, আলজ়িরিয়া, লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ!

বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটন আলোচনার আবহেই আরও ছ’টি দেশকে শুল্ক-চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ইরাক, আলজ়িরিয়া ও লিবিয়ার পণ্যের উপর ৩০ শতাংশ, ব্রুনেই ও মলডোভার উপর ২৫ শতাংশ এবং ফিলিপিন্স থেকে আমদানি করা পণ্যে ২০ শতাংশ চাপানো হতে বলে মার্কিন বাণিজ্য দফতর জানিয়েছে। ঘটনাচক্রে, বুধবারই শেষ হচ্ছে মার্কিনRead More →

লর্ডসে ভারতের অনুশীলনে নতুন মুখ! ছুটি বাতিল করিয়ে তলব ভারতীয় ক্রিকেটারকে

স্ত্রীর সঙ্গে ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন। উইম্বলডনের খেলাও দেখেছেন। কিন্তু রক্ষে নেই দীপক চহারের। মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসারকে অনুশীলনে ডেকে আনল ভারতীয় দল। বুধবার লর্ডসে তিনি ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করেন। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। গত রবিবার বার্মিংহামে দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানেRead More →

পাঁচ গুজরাতিকে অপহরণ কলকাতায়! কানাডা পাঠানোর টোপ দিয়ে আটকে রাখার অভিযোগ, ছ’দিন পর উদ্ধার

মহিলা এবং শিশু-সহ পাঁচ জন গুজরাতিকে অপহরণের অভিযোগ উঠল কলকাতায়। কর্মসূত্রে তাঁদের কানাডায় পাঠিয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। ফাঁদে পা দিয়েই বিপদে পড়েন তাঁরা। বুধবার ওই পাঁচ জনকে কলকাতা পুলিশ উদ্ধার করেছে। টানা ছ’দিন তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের খুঁজছেRead More →

‘আর আগলে রাখতে পারবে না ভারত’! হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের মুখে দিল্লির ‘নৈতিক স্বচ্ছতা’ দাবি করে বিবৃতি ঢাকার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ফের সরব ঢাকা! মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা। তার আগে বিবৃতি দিয়ে ভারতের ‘নৈতিক স্বচ্ছতা’ দাবি করল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম এ বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তাঁর দাবি,Read More →

‘মমতা দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন’, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়েই ফের মন্তব্য দিলীপ ঘোষের, মুখে কুলুপ বঙ্গ বিজেপির

দিঘা পর্বের পরে যে মন্তব্য করে নিজের দলের একাংশের রোষানলে পড়েছিলেন দিলীপ ঘোষ, মাস দুয়েক পরে দিল্লিতে গিয়ে সেই অবস্থানেই অনড় রইলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও দুর্নীতির মামলা নেই বলে আরও এক বার মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তার সঙ্গেই ইঙ্গিতপূর্ণ ভাবে বললেন, ‘‘মমতার আশেপাশে যাঁরা ছিলেন বাRead More →

কলেজে ধর্ষণের তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা! নড্ডাকে রিপোর্ট দিয়ে বলল বিজেপির তথ্যানুসন্ধানী দল, আঙুল তৃণমূল বিধায়কের দিকেও

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গঠন করেছিল বিজেপি। চার জনের সেই দল এ বার রিপোর্ট দিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে। রিপোর্টে তারা জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হোক। পাশাপাশি, তৃণমূল বিধায়কের দিকেও আঙুল তোলা হয়েছে ওই রিপোর্টে। আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগRead More →

অঘটন হতে দিলেন না জোকোভিচ, প্রথম সেটে উড়ে গিয়েও প্রত্যাবর্তন নোভাকের, উঠলেন কোয়ার্টারে

এ বারের উইম্বলডন অঘটনের। প্রতিযোগিতা শুরুর পর থেকে প্রায় প্রতি দিনই কোনও না কোনও বাছাই খেলোয়াড় ছিটকে গিয়েছেন। সোমবার হয়তো আরও একটি অঘটন ঘটতে পারত। হতে দিলেন না নোভাক জোকোভিচ। প্রি-কোয়ার্টার ফাইনালে আলেক্স ডি মিনাউরের বিরুদ্ধে প্রথম সেটে উড়ে গিয়েও পরের তিনটি সেটে প্রত্যাবর্তন করলেন সার্বিয়ার খেলোয়াড়। জিতলেন ১-৬, ৬-৪,Read More →

উইম্বলডনের সেমিফাইনালে আলকারাজ, কঠিন চ্যালেঞ্জ সামলে শেষ চারে সাবালেঙ্কা, জেতাল অভিজ্ঞতা

এ বারের উইম্বলনের সবচেয়ে বড় অঘটনটা ঘটতে পারত মঙ্গলবার। মহিলাদের শীর্ষ বাছাই এরিনা সাবালঙ্কা ছিটকে যেতে পারতেন কোয়ার্টার ফাইনালে। জার্মানির অবাছাই খেলোয়াড় লরা সিগমুন্ডকে হারালেন অভিজ্ঞতায়। সাবালেঙ্কার পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-২, ৬-৪। শেষ আটের লড়াইয়ে এ দিন জিতলেন অন্য বাছাই খেলোয়াড়েরাও। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনেরRead More →

‘পরের ম্যাচেই ২০০ করব’ বলার পর কী করল বৈভব? শেষ এক দিনের ম্যাচে কত রান করল ১৪ বছরের ক্রিকেটার

এজবাস্টনে শুভমন গিলের দ্বিশতরান দেখে অনুপ্রাণিত হয়েছিল বৈভব সূর্যবংশী। জানিয়েছিল, পরের এক দিনের ম্যাচে ২০০ করতে চায় সে। সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল বৈভবের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ এক দিনের ম্যাচে ৩৩ রানে আউট হয়ে গেল বৈভব। তবে নজিরও গড়েছে ১৪ বছরের ক্রিকেটার। ভারত সিরিজ়‌ জিতেছে ৩-২Read More →