দু’জন ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙতে পারেন, বলেছিলেন লারা, মুল্ডার কি ছিলেন সেই তালিকায়?

টেস্টে ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডারের সামনে। রেকর্ড থেকে মাত্র ৩৩ দূরে থাকার সময় দলের ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। কে তাঁর রেকর্ড ভাঙতে পারেন? এক বার এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় লারা দু’জনের নাম বলেছিলেন। সেই তালিকায় মুল্ডার ছিলেনRead More →

শুভমনের প্রশংসা করতে গিয়ে লেগে গেল শাস্ত্রী-কার্তিকের, উঠল কেকেআর থেকে গিলকে ছাঁটাইয়ের প্রসঙ্গ

২৬৯ এবং ১৬১। একই টেস্টের দু’ইনিংসে এমন পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট মহল বুঁদ হয়ে রয়েছে শুভমন গিলকে নিয়ে। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এজবাস্টনে শুভমনের ইনিংসকে তুলনা করেছেন ডন ব্র্যাডম্যানের ব্যাটিংয়ের সঙ্গে। প্রশংসা করেছেন তাঁর নেতৃত্বের। একই সঙ্গে শুভমনের পক্ষ নিয়ে দু’কথা শুনিয়ে দিয়েছেন দীনেশ কার্তিককে। তাঁকেও পাল্টা শুনতেRead More →

দিলীপের নতুন চমক! ক্ষোভ ভুলে বিজেপি দফতরে গিয়ে শমীককে শুভেচ্ছা, বললেন, ‘উনিশে হাফ, ছাব্বিশে সাফ’

তিন মাসের মধ্যেই তিন চমক! বিবাহপর্ব, দিঘাপর্বের পর দিলীপের আবার ‘বিজেপি-গর্ব’ ফিরে এল! ক্ষোভ এবং বিতর্কের অধ্যায় পিছনে রেখে মঙ্গলবার দলীয় কার্যালয়ে হাজির হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ‘শুভেচ্ছা জানাতে’ দিলীপ যে মঙ্গলবার রাজ্য দফতরে যাবেন, সে কথা দিলীপের অনুগামীরা সোমবার রাতRead More →

লোহিত সাগরে সংঘাত ইউরোপীয় ইউনিয়ন-চিনের! জার্মান বিমানে লেজ়ার হামলার অভিযোগ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরে এ বার লোহিত সাগরে আগ্রাসী রূপ চিনের! বেজিঙের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) মঙ্গলবার জার্মানির একটি বিমানকে লেজ়ার অস্ত্রে নিশানা করেছে বলে বার্লিনের অভিযোগ। জার্মানির বিদেশ দফতর জানিয়েছে, লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষার জন্য মোতায়েন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাহিনীর ‘অ্যাসপিডস মিশন’-এর অংশ ছিল ওই বিমানটি। চিনাRead More →

মৃত্যুদণ্ড কার্যকর হবে ১৬ জুলাই, খুনি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার পরিবারকে জানিয়ে দিল ইয়েমেন

মৃত্যুদণ্ডের রায়ে সিলমোহর পড়েছিল ছ’মাস আগেই। মঙ্গলবার ইয়েমেন সরকার জানিয়ে দিল, ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার চরম দণ্ড কার্যকর করা হবে আগামী ১৬ জুলাই। নিমিশার মা প্রেমা কুমারীর ‘পাওয়ার অফ অ্যাটর্নি’প্রাপ্ত মানবাধিকার কর্মী স্যামুয়েল জেরোম বলেন, ‘‘ইয়েমেন সরকার মৃত্যুদণ্ড কার্যকরের দিন জানিয়ে দিয়েছে আমাদের।’’ বিদেশ মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটিRead More →

মঙ্গলবার রাতেই কি চূড়ান্ত হয়ে যাবে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি? সরকারি সূত্রে ইঙ্গিত, আলোচনা ইতিবাচক

বুধবার (৯ জুলাই) শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ স্থগিত রাখার ৯০ দিনের সময়সীমা। তার আগে মঙ্গলবার গভীর রাতেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়ে যাতে পারে। সরকারি সূত্র উদ্ধৃত করে মঙ্গলবার সন্ধ্যায় ‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রকাশিত খবরে জানানো হয়েছে, দুগ্ধজাত পণ্য (ডেয়ারি) এবং কৃষিজাতRead More →

ছয় জেলায় রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা! গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টিপাত?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপের জেরে সোমবার রাত থেকে নাগাড়ে বর্ষণ হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। জেলায় জেলায় বহু এলাকা এখনও জলমগ্ন। রেললাইনে জল জমার কারণে সকালে শিয়ালদহ বিভাগে নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলেছে ট্রেন। দক্ষিণের বেশির ভাগ জেলায় একই পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতেও দুর্যোগ চলবে।Read More →

জলবন্দি আমি!

এ তো মেঘ চাইতেই জল! প্রভূত আনন্দের সঙ্গে প্রথম টেক্সট গেল জিমের ট্রেনারের কাছে। বাইরে বেদম বৃষ্টি। বেরোতে পারছি না। কাল দেখা হবে। দ্রুত সম্মতিসূচক জবাব এল। মনে মনে ভাবলাম, আহা রে! এর মধ‍্যেও জল ঠেঙিয়ে আসতে হয়েছে। কিন্তু কী-ই বা করবে। ওর তো অফিস! আমাকেও তো অফিস যেতে হবেRead More →

‘যেখানে সেখানে বাস দাঁড়াবে না, সময়ে পৌঁছে দিতে হবে যাত্রীদের’, জগন্নাথ মন্দির খোলার পরে দিঘায় ভিড় বাড়ছে, নির্দেশিকা সরকারের

এমনিতে সপ্তাহান্তে ভিড় লেগেই থাকত পূর্ব মেদিনীপুরের সমুদ্রনগরী দিঘায়। তবে গত এপ্রিলে জগন্নাথ মন্দির খোলার পর থেকে পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রায় প্রত্যেক দিন দিঘায় বেড়াতে যাচ্ছেন বিভিন্ন জায়গার প্রচুর মানুষ। এমতাবস্থায় গণপরিবহণ ব্যবস্থাকে সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। মূলত বেসরকারিRead More →

Bihar Shocker: নারকীয় হ*ত্যালীলা! ডা*ইনি অপবাদে একই পরিবারের ৫ জনকে জী*বন্ত পু*ড়িয়ে খু*ন…

কুংস্কারের বলি গোটা পরিবার।  ডাইনি সন্দেহে পাঁচজনকে বেধড়ক মারধর করে পুড়িয়ে মারল গ্রামবাসীরাই! বেঁচে রইল শুধু এক শিশু। বিহারের পূর্ণিয়া নারকীয়া হত্য়াকাণ্ড।   পুলিস সূত্রে খবর, পূর্ণিয়া জেলার প্রত্যন্ত গ্রাম তেতগামা। দিন তিনেক আগেই এই গ্রামেরই বাসিন্দা রামদেব ওরাওঁ ছেলের মৃত্যু হয়। অসুস্থ ছিল সে। বাড়িতেই ঝাড়ফুঁক চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।Read More →