আজীবনের জন্য ‘গোল্ডেন ভিসা’র দাবি ভুয়ো! জানিয়ে দিল দুবাই সরকার, ক্ষমা চেয়ে বিবৃতি ভ্রমণ সংস্থার

চলতি সপ্তাহেই জানা গিয়েছিল, দুবাই এ বার থেকে নির্বাচিত ভারতীয়দের আজীবনের জন্য ‘গোল্ডেন ভিসা’ প্রদান করবে। দুবাইয়ের বেসরকারি সংস্থা ‘রায়াদ গ্রুপ’ দাবি করে, তাদের মারফত ভারতীয়েরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। খবর ছড়াতেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) সরকার ওই সংস্থার এই দাবিকে নস্যাৎRead More →

অঘটনের উইম্বলডনে সবচেয়ে বড় অঘটন! সেমিফাইনালে বিদায় বিশ্বের এক নম্বর সাবালেঙ্কার, চমক আনিসিমোভার

এ বারের উইম্বলডনের সবচেয়ে বড় অঘটন। সেমিফাইনালে হেরে গেলেন মহিলাদের শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা। আমেরিকার অ্যামান্ডা আনিসিমোভা জিতলেন ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তিনি। কোয়ার্টার ফাইনালে যে দাপটে খেলেছিলেন, সেমিফাইনালে তা দেখা গেল না সাবালেঙ্কার খেলায়। আনিসিমোভার বিরুদ্ধে প্রথম থেকেই খানিকটা অগোছাল দেখাল তাঁকে।Read More →

বুমরাহের বলে আউট ব্রুক, পঞ্চম উইকেটে অর্ধশতরানের জুটি রুট-স্টোকসের, ইংল্যান্ড ২৪০/৪

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের ফল আপাতত ১-১। হেডিংলেতে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। লর্ডসে তৃতীয় টেস্টে মুখোমুখি দুই দল। না-জানলেই নয়  শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২২:১৪  অর্ধশতরানের জুটি রুট-স্টোকসের পঞ্চম উইকেটে জুটি বেঁধেছেন জো রুট ও বেন স্টোকস। দু’জনের মধ্যে অর্ধশতরানের জুটি হয়েছে। জুটি ভাঙতেRead More →

পহেলগাঁও হামলার পর ‘আরও সক্রিয়’ হয়েছে ভারত! সিঁদুর অভিযান নিয়ে আবার মুখ খুললেন পাক সেনাপ্রধান মুনির

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর আরও ‘সক্রিয়’ হয়ে উঠেছে ভারত। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে মদত আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনটাই দাবি করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। নতুন করে মুখ খুললেন পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়েও। ভারতের বিরুদ্ধে বরাবরই সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে আসছে পাকিস্তান। অভিযোগ, তেহরিক-ই-তালিবানRead More →

২৩০ বার সূর্য উঠল! মহাকাশে দু’সপ্তাহে ১০০ লক্ষ কিমি পেরোলেন শুভাংশুরা, আর কী দেখলেন? ফিরছেন কবে?

পৃথিবীর বাইরে দু’সপ্তাহ কাটিয়ে ফেললেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুল্ক। নাসার অ্যাক্সিয়ম-৪ অভিযানে তিনি মহাকাশে পাড়ি দিয়েছেন। আপাতত রয়েছেন পৃথিবীপৃষ্ঠ থেকে ৪০৩ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। সেখানে বসে প্রতি দিন ১৬ বার করে সূর্যোদয় দেখছেন। দু’সপ্তাহে মোট ২৩০ বার সূর্য উঠতে দেখে ফেলেছেন। অ্যাক্সিয়ম স্পেসের তরফে একটি বিবৃতি জারিRead More →

চার দিন অন্তর দাড়িতে কলপ করতে হচ্ছে কোহলিকে! টেস্ট থেকে অবসরের এটাই কারণ, বলে দিলেন বিরাট

টেস্ট খেলার ধকল কি আর সামলাতে পারছিলেন না বিরাট কোহলি? ফিটনেস নিয়ে এত পরিশ্রমের পরেও কি ক্রিকেটের সবচেয়ে লম্বা ফরম্যাট খেলতে সমস্যা হচ্ছিল তাঁর? টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন কোহলি। বুঝিয়ে দিলেন, বয়স হয়েছে বলেই ক্রিকেটের সবচেয়ে লম্বা ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। লন্ডনে একটা নৈশভোজের আয়োজন করেছিলেনRead More →

৭০ বার ‘বুল্‌স আই!’ বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের দুই তিরন্দাজ ঋষভ ও জ্যোতির

তিরন্দাজিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম বিশ্বরেকর্ড করেছেন। স্পেনের মাদ্রিদে তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে এই রেকর্ড করেছেন তাঁরা। দুই তিরন্দাজ মোট ৭০ বার ‘বুল্‌স আই’ মেরেছেন। মাদ্রিদে প্রতিযোগিতায় দুই ভারতীয় মিলে মোট ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন। এর আগে এই বিশ্বরেকর্ড ছিল ডেনমার্কের তানজা গেলেনথিয়েনRead More →

কে জিতবেন এ বারের উইম্বলডন? ভারত-ইংল্যান্ড সিরিজ়ের মাঝেই জানিয়ে দিলেন পন্থ

বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু ভারত-ইংল্যান্ড ত়ৃতীয় টেস্ট। তার আগে উইম্বলডনে গিয়েছিলেন ঋষভ পন্থ। পুরুষদের শীর্ষবাছাই ইয়ানিক সিনার বনাম গ্রিগর দিমিত্রভের খেলা দেখেন তিনি। সেখানে গিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পন্থ। জানিয়েছেন, তাঁর প্রিয় টেনিস তারকা কে। ব্যাট করার সময় তিনি যে সব অদ্ভুত শট মারেন, টেনিস তারকাদের মধ্যে কে তা মারতে পারবেনRead More →

ধোনির বিকল্প উইকেটরক্ষক হিসাবে সঞ্জুকে চায় চেন্নাই, কাজে লাগাবে আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’, কী এই জানালা? খোলা-বন্ধ হয় কখন?

মহেন্দ্র সিংহ ধোনি কত দিন আইপিএল খেলবেন? দু’বছর ধরে সেই জল্পনা চললেও সদুত্তর নেই। ধোনি নিজেও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন। ধোনি নিজে না চাইলে চেন্নাই সুপার কিংস কর্তারা তাঁকে অবসর নিতে বলবেন বলে কেউই মনে করছেন না। তবু ভবিষ্যতের কথা ভেবেই বিকল্পের কথা ভাবতে হচ্ছে চেন্নাই কর্তাদের। ৪৩ বছরের ধোনিকে নিয়েRead More →

ব্রহ্মপুত্রের উপর চিনের তৈরি বাঁধ বোমার মতোই ভয়ঙ্কর, বিপন্ন হতে পারে উত্তর-পূর্ব ভারত: অরুণাচলের মুখ্যমন্ত্রী

চিন অধিকৃত তিব্বত থেকে অরুণাচল প্রদেশে বয়ে আসা ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে বেজিং। বিষয়টি ভারতের সুরক্ষার ক্ষেত্রে ‘গুরুতর উদ্বেগের’ বলে অভিযোগ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পেমা খান্ডু। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘‘ওই বাঁধ আসলে একটি ‘জল বোমা’। ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপেরই নামান্তর।’’ তিব্বতের ইয়ারলুংRead More →