‘আমার প্রয়াত মাকেও অপমান করা হল’! কংগ্রেস-আরজেডির মঞ্চের বক্তৃতায় কুকথা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

বিতর্কের সূত্রপাত হয়েছিল বিহার থেকে। সেই বিহারেরই এক সমবায় সমিতির উদ্বোধনে এ বার তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মা প্রয়াত হীরাবেন মোদীর উদ্দেশে কুকথার প্রসঙ্গে কংগ্রেস এবং আরজেডিকে একহাতও নিলেন। বিহারে ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধনের প্রতিবাদে ভোটাধিকার যাত্রায় নেমেছিলেন রাহুল গান্ধী। বিহারের দ্বারভাঙায় ওই কর্মসূচি চলাকালীনRead More →

চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে শুভেন্দু, সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে আইনি সাহায্যের আশ্বাস বিরোধী দলনেতার

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষাকর্মীরা এ বার আর্জি নিয়ে পৌঁছোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দরবারে । মঙ্গলবার বিধানসভার অধিবেশনের মধ্যাহ্নভোজ বিরতির সময় পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা জানান, চাকরি বাতিল হওয়ায় গত ছয় মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না, চরম আর্থিক সঙ্কটে পড়তে হয়েছেRead More →

সেনা বনাম পুলিশ নয়! ট্রাফিক আইন লঙ্ঘনের জন্যই ট্রাক মহাকরণের সামনে আটকানো হয়, বলল লালবাজার

মহাকরণের সামনে মঙ্গলবার সকালে সেনার একটি ট্রাক আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সাম্প্রতিক আবহে এই নিয়ে তৈরি হয় বিতর্ক। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) ওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাও জানালেন, এই ঘটনাকে সেনা বনাম পুলিশ হিসাবে দেখলে চলবে না। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্যই আটকানো হয়েছিল ট্রাকটি। যেখানেRead More →

কলকাতাকে আবার ‘নাবালক’ বানিয়ে দিল মেট্রো! দমদম থেকে শহিদ ক্ষুদিরাম রাত্রিকালীন পরিষেবা এক বছরেই বাতিল

দমদম এবং শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে রাত্রিকালীন পরিষেবা এ বার পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এক বছর আগে এই পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে আর সেই পরিষেবা পাবেন না যাত্রীরা। মেট্রোকে কলকাতা শহরের ‘লাইফলাইন’ বলা হয়।Read More →

আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি হতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট

আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না। বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য যে দাবি তুলেছিল, তা খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়েছে। সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চRead More →

‘প্রথম দেখলাম’! সশক্তিকরণের ‘সাফল্য’ দেখে বঙ্গ বিজেপির দরাজ প্রশংসায় বনসল, ধরলেন ডিজিটাল যাচাইয়ের ‘ফাঁকি’ও

মাঝে তিন বছর চার মাসের ব্যবধান। তার ও পারে ছিল কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষ, শূন্য থেকে শুরু করার বার্তা। সঙ্গে বুথ স্তর থেকে সংগঠন নতুন করে গড়ে তোলার পরামর্শ। আর তার এ পারে পৌঁছে বঙ্গ বিজেপি পেল কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসা, সন্তুষ্টি। এবং সে সব জুটল সংগঠনের বুথ স্তরকে ‘শক্তিশালী’ করে তোলারRead More →

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল! ৩৯ মাসে ভারতের কত কোটি টাকা লাভ হল? চমকে দিচ্ছে পরিসংখ্যান

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপের পরেও ভ্লাদিমির পুতিনের দেশ থেকে থেকে তেল কেনা বন্ধ করেনি নরেন্দ্র মোদীর সরকার। অদূর ভবিষ্যতে তার কোনও সম্ভাবনাও নেই বলে মনে করছেন কূটনীতিRead More →

‘কেউ খোঁচা মারলে কি চুপ করে বসে দেখব?’ মাঠে দিগ্বেশের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন নীতীশ

চুপ করে থাকেননি নীতীশ রানা। দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাঠেই দিগ্বেশ রাঠীর সঙ্গে বিবাদে জড়ান তিনি। কেন হয়েছিল সেই বিবাদ? কেন দিগ্বেশের সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর? সেই বিষয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ জানান, তিনি গন্ডগোল শুরু করেননি। কিন্তু কেউ যদিRead More →

জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীতের, জাপানকে হারিয়ে হকি এশিয়া কাপের সুপার ফোর-এ ভারত

দেশের মাটিতে এশিয়া কাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। পর পর দু’ম্যাচ জিতল তারা। প্রথম ম্যাচে চিনের পর দ্বিতীয় ম্যাচে জাপানকে হারাল ভারত। ৩-২ গোলে জিতল তারা। এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিলেন হরমনপ্রীত সিংহেরা। এই জয়ের নায়কও হরমনপ্রীত। চিনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। জাপানের বিরুদ্ধে জোড়াRead More →

সেপ্টেম্বরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দেশে! মেঘভাঙা বৃষ্টি আর ভূমিধস নিয়ে মৌসম ভবন সতর্ক করল উত্তরাখণ্ডকে

সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশের বিস্তীর্ণ অংশে। রবিবার এমনই জানাল ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টি হবে দেশে। উত্তরাখণ্ডে হড়পা বান এবং ভূমিধস নিয়েও সতর্ক করেছে হাওয়া অফিস। আইএমডি-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের প্রায় সবRead More →