রোহিঙ্গা সমস্যায় এ বার চিন নাক গলাতে সক্রিয়! আসিয়ান গোষ্ঠী সম্মেলনের প্রস্তাব দিল ইউনূসকে

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চিন ও আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট)-ভুক্ত দেশগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের তৎপরতা শুরু হল। বুধবার সন্ধ্যায় ‘আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস’ (এপিএইচআর)-এর তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এই মর্মে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে বেজিংয়ের ভূমিকা দেখছে কূটনৈতিক মহল।Read More →

পুতিনের মদতে কি পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা চলছিল সিরিয়ায়? মরু এলাকা পর্যবেক্ষণের পর ইঙ্গিত দিল রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জমানায় গোপনে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা চলছিল সিরিয়ায়? রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’ (আইএইএ)-র সাম্প্রতিক রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। গৃহযুদ্ধে পালাবদলের পরে সিরিয়ায় গিয়েছিল আইএইএ-র প্রতিনিধিদল। সংগঠনের মুখপাত্র ফ্রেডরিক ডাহল জানিয়েছেন, দেইর এল-জ়োর মরুভূমির দুর্গম তিনটি স্থান পর্যবেক্ষণ করেছেন তাদের প্রতিনিধিরা। আসাদের জমানায়Read More →

৩৩৭৬ চাকরির ভবিষ্যৎ ঝুলেই রইল! অঙ্গনওয়াড়ি সুপারভাইজ়র পদে নিয়োগ নিয়ে হাই কোর্টের নির্দেশে মিলল না স্থগিতাদেশ

অঙ্গনওয়াড়ি (আইসিডিএস)-র সুপারভাইজ়ার পদে ৩৩৭৬ নিয়োগ নিয়ে হাই কোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে পারবে রাজ্য সরকার। সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ৬ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। তবে সুপ্রিম কোর্ট এ-ও জানিয়ে দিয়েছে, এই ছ’সপ্তাহেরRead More →

‘মার্কিন শুল্কের চাপ কমাতে প্রস্তাব দিচ্ছে ভারত’! ফের দাবি করলেন ট্রাম্প, বাণিজ্য প্রসঙ্গে উল্লেখ আরও দুই দেশের

সারা পৃথিবীতে একমাত্র তিনিই শুল্কের বিষয়টি ভাল ভাবে বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী শুল্ককে কাজে লাগাতে পেরেছেন। শুল্কের কারণেই আমেরিকার হাতে এসেছে ‘অসীম’ ক্ষমতা। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কের চাপ কমাতে ভারত থেকে প্রস্তাব আসছে বলে জানিয়েছেন তিনি। একটি রেডিয়ো শো-তে কথা বলতে গিয়ে বাণিজ্য এবং শুল্ক প্রসঙ্গেRead More →

গত পাঁচ বছরে কারা সরকারি বৃত্তি পেয়েছেন? পুলিশকে সব তথ্য জানান, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ কোর্টের

গত পাঁচ বছরে কোন কোন ছাত্রছাত্রীকে সরকারি বৃত্তি (স্কলারশিপ) দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়কে সেই তালিকা দিতে বলল কলকাতা হাই কোর্ট। ২০২০-২০২৫ সাল পর্যন্ত প্রত্যেক বৃত্তিপ্রাপকের তথ্য পুলিশের কাছে দিতে হবে। বুধবার এমনটাই জানিয়ে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তথ্য চেয়ে পুলিশ যে নোটিসRead More →

জীবনবিমা-স্বাস্থ্যবিমায় জিএসটি মকুব, অবশেষে মমতার দাবিতে মান্যতা! করের হার কমল অনেক ক্ষেত্রে, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বুধবার জিএসটি কাউন্সিলের প্রথম দিনের বৈঠকের শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এ বার থেকে দুটি হারে (৫ এবং ১৮ শতাংশ) জিএসটি কার্যকর হবে। মাত্র কয়েকটি ক্ষেত্রে থাকবে ৪০ শতাংশ কর। সেগুলিকে ‘পাপের সামগ্রী’ বলেছেন নির্মলা। কিন্তু বিলাসবহুলRead More →

মাঠেই গালিগালাজ করেন ধোনি, উইকেট নিয়েও খুশি করতে পারেননি! প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে সরব জোরে বোলার

মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে মুখ খুললেন মোহিত শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে খেলার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে একটি ম্যাচে মাঠের মধ্যেই ধোনির কাছে অপমানিত হতে হয়েছিল মোহিতকে। ক্রিকেট মহলে ঠান্ডা মাথার ক্রিকেটার হিসাবে পরিচিত ধোনি। প্রচন্ড চাপের মুখেও শান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারেন। ক্রিকেটপ্রেমীরা ধোনিকে যেRead More →

২৯ বছর বয়সে রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪,০০০ কোটি টাকার প্রাসাদে, কার হাতে দায়িত্ব দেশের অন্যতম বড় ক্রিকেট সংস্থার?

৪০০০ কোটির প্রাসাদ থেকে ক্রিকেট প্রশাসনে! বয়স ২৯। এই বয়সেই মধ্যপ্রদেশ প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির মসনদে মহানার্যমান সিন্ধিয়া। ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেননি। তিনিই এখন দেশের ধনীতম ক্রিকেট কর্তা। মধ্যপ্রদেশ প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মহানার্যমানের নির্বাচিত হওয়ার নেপথ্যে খানিকটাRead More →

২৫ ওভারও টিকল না ব্রুকের ইংল্যান্ড! প্রথম এক দিনের ম্যাচে ৭ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার

প্রথম এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে গেল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকদের ইনিংস শেষ হয় ১৩১ রানে। জবাবে ২০.৫ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান টেম্বা বাভুমাদের। ঘরের মাঠে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেই ভরাডুবি ইংরেজদের। দিনরাতের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকারRead More →

ইউএস ওপেনের সেমিফাইনালে পেগুলা, চমক দেখাতে ব্যর্থ দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ক্রেজিকোভা

ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন মহিলাদের চতুর্থ বাছাই আমেরিকার জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৩, ৬-৩ ব্যবধানে হারালেন দু’বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন চেচিয়ার বার্বোরা ক্রেজিকোভাকে। ১ ঘণ্টা ২৬ মিনিটের ম্যাচের শুরু থেকেই দাপট ছিল পেগুলার। ক্রেজিকোভার প্রথম সার্ভিসই ভেঙে দেন চতুর্থ বাছাই। প্রথম সেটে এক সময় ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন তিনি।Read More →