এ ভাবে আর কত দিন! কবে মাঠে ফিরতে পারবেন পন্থ? নিজেই ইঙ্গিত দিলেন ঋষভ

ইংল্যান্ড সিরিজ়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর চোট কতটা সেরেছে? আবার কবে মাঠে নামতে পারবেন তিনি? এই সব প্রশ্নের জবাবে নতুন ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটার। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বাঁ পায়ে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ক্যাপশনে পন্থ লেখেন, “এ ভাবে আর কত দিন?”Read More →

সীমান্তপারের সন্ত্রাস রুখতে ভারত-চিন যৌথ উদ্যোগ জরুরি! জিনপিঙের সঙ্গে বৈঠকে জানিয়েছেন মোদী

চিনের তিয়ানজিন শহরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এব‌ং নরেন্দ্র মোদীর বৈঠকে এল সীমান্তপারের সন্ত্রাস প্রসঙ্গ। রবিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী জানান, জিনপিঙের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে সীমান্তপারের সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন। বোঝান যে, এই সন্ত্রাসবাদ ভারত এবং চিন, দুই দেশকেই প্রভাবিত করছে। তাই সীমান্তপারের সন্ত্রাসবাদ রুখতে দুই দেশেরRead More →

‘দাগি অযোগ্য’দের তালিকায় ‘যোগ্য’-ও? সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালির মামলা দ্রুত শুনবে কলকাতা হাই কোর্ট

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনি ভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই তালিকায় কি এক ‘যোগ্যের’ নামও রয়েছে? এসএসসি ১,৮০৬ জন ‘দাগি অযোগ্য’-এর যে তালিকা প্রকাশ করেছে, তাতে সোনালি দাস নামে এক প্রার্থীর উপস্থিতি নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। আড়াই বছরRead More →

‘বাবা কেন এমন বলেছেন জানি না’: কোর্ট চত্বরে জীবন, ইডির হাতে গ্রেফতারি নিয়েও মুখ খুললেন ধৃত তৃণমূল বিধায়ক

বাবা বিশ্বনাথ সাহা তাঁকে ‘বংশের কলঙ্ক’ বলেছেন। তাঁর সব সম্পত্তি বেআইনি বলেও দাবি করেছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আদালত চত্বরে শনিবার জানালেন, তাঁর বাবা কেন এই কথা বলেছেন, তা তিনি জানেন না! তবে তিনি ব্যবসায়ী পরিবারের ছেলে। তাঁদের ‘টার্নওভার’ কোটি কোটি টাকা বলেও দাবি করেছেন বড়ঞারRead More →

দলীপে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ শামি! ভারতীয় দলে বাংলার পেসারের জায়গা ক্রমশ কঠিন হচ্ছে

এই পারফরম্যান্সের পর কি আর ভারতের টেস্ট দলে জায়গা পাবেন মহম্মদ শামি? চোট সারিয়ে ফেরার পর এখনও ছন্দ ফিরে পাননি শামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে সুযোগ দিলেও ইংল্যান্ড সফরের দলে রাখেননি অজিত আগরকর, গৌতম গম্ভীর। এই পরিস্থিতিতে শামির শেষ সুযোগ ছিল দলীপ ট্রফি। সেই সুযোগ হারালেন তিনি। প্রথম ইনিংসের পর দ্বিতীয়Read More →

ধর্ষণের মামলা না-তুললে নাবালিকা নির্যাতিতাই ‘কলঙ্কের ভাগীদার’ হবে, দাবি অভিযুক্তের, শুনে কী বলল দিল্লি হাই কোর্ট

ধর্ষণের মামলা না তুললে নাবালিকা নির্যাতিতাই ‘কলঙ্কের ভাগীদার’ হবে! এই যুক্তি দেখিয়েই নাবালিকা ধর্ষণের মামলা খারিজের জন্য দিল্লি হাই কোর্টে আবেদন করলেন অভিযুক্ত। তাঁর আর্জি খারিজ হাই কোর্ট জানিয়েছে, নির্যাতিতা নয়, যিনি অপরাধ করেছেন, তিনিই ‘কলঙ্কের’ ভাগীদার। ধর্ষণের মামলা খারিজের আবেদন জানানোর জন্য অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে হাইRead More →

জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা মোদীর, উঠল ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ! ভারতের অবস্থান সম্পর্কে কী জানালেন প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বলা সময় আবার এক বার ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে সাম্প্রতিক সময়ে, জ়েলেনস্কির সঙ্গে ফোনে বার দুয়েক কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষসম্মেলনে যোগ দিতে বর্তমানে চিনে রয়েছেন মোদী। তারRead More →

অধিনায়ক হরমনপ্রীতের হ্যাটট্রিকে চিনকে হারিয়ে হকির এশিয়া কাপ শুরু ভারতের, চিন্তায় রাখল রক্ষণ

হকিতে অপেক্ষাকৃত দুর্বল চিনকে হারাতে হিমশিম খেল ভারত। কোনও রকমে জিতল তারা। হকির এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারাল ভারত। হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। কিন্তু ভারতকে চিন্তায় রাখবে দলের রক্ষণ। বিহারের রাজগীরে হচ্ছে এ বারের এশিয়া কাপ। আয়োজক দেশ হিসাবে ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা রয়েছে ভারতের।Read More →

বল হাতে ‘সেঞ্চুরি’ শামির! ব্যাটিং ব্যর্থতায় চাপে পূর্বাঞ্চল, দলীপে ব্যর্থ অর্শদীপ, হর্ষিত, কুলদীপও

খারাপ সময় কাটছে না মহম্মদ শামির। ব্যাট হাতে নয়, বল হাতে ‘সেঞ্চুরি’ করেছেন তিনি। বোলিংয়ের পর পূর্বাঞ্চলের ব্যাটারেরাও ব্যর্থ। ফলে উত্তরাঞ্চলের বিরুদ্ধে চাপে তারা। দলীপে ভাল খেলতে পারছেন না ভারতীয় দলে খেলা ক্রিকেটারেরা। তাঁদের বদলে অনামী ক্রিকেটারেরা বেশি নজর কাড়ছেন। সে বল হাতে হোক, বা ব্যাট হাতে। উত্তরাঞ্চলের বিরুদ্ধে প্রথমRead More →

কোয়ার্টার ফাইনালে থামল সিন্ধুর বিজয়রথ, লড়াই করেও বিশ্ব ব্যাডমিন্টন থেকে বিদায় ভারতীয় তারকার

কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত প্রতিটি রাউন্ডে প্রতিপক্ষকে উড়িয়ে জিতছিলেন পিভি সিন্ধু। যে ভাবে তিনি খেলছিলেন তাতে আশা জেগেছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ হল সিন্ধুর। থামল তাঁর বিজয়রথ। ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে হারলেন সিন্ধু (১৪-২১, ২১-১৩, ১৬-২১)। ৬৪ মিনিটের লড়াইয়ের শুরুটা ভাল হয়নি সিন্ধুর। বিশ্বেরRead More →