রাজীব কুমার তদন্তে বারবার বাধা দিয়েছে রাজ্য: সিবিআই

রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে এল সিবিআই৷ সিবিআই আইনজীবীরা সোমবার আদালতে প্রশ্ন তোলেন রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুলে সিবিআইয়ের প্রশ্ন রাজীব কুমারের জিজ্ঞাসাবাদে বারবার কেন বাধা দিচ্ছে রাজ্য? এদিন সিবিআইয়ের আইনজীবীরা আদালতে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন৷ সিবিআইয়ের দাবি প্রতি পদক্ষেপেRead More →

স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি, বিদেশে সম্মানিত মোদী

ফের সাফল্যের মুকুট মোদী সরকারের মাথায়৷ বিল গেটস ও মেলিন্ডা গেটসের ফাউণ্ডেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করতে চলেছে বলে খবর৷ স্বচ্ছ ভারত অভিযানের মত প্রকল্পের সূচনা ও তার সাফল্যের জন্যই আসছে এই স্বীকৃতি৷ প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং সোমবার ট্যুইট করে জানান, প্রত্যেক ভারতবাসীর জন্য ফের এক গর্বের মুহূর্ত৷নরেন্দ্র মোদীRead More →

চিনের ধুপকাঠির উপর আরও শুল্ক আরোপ করার পরামর্শ কেন্দ্রীয়মন্ত্রীর

এবার নয়া নিয়ম জারি। চিনা ধূপকাঠির উপর শুল্ক আরোপ করার পথে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, চিনা ধূপকাঠি তৈরির উপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী নিতীন গড়করি। এছাড়াও আরও এক চমকপ্রদ ঘোষণা করেছেন মন্ত্রী। প্লাস্টিকের ব্যবহার বন্ধে তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রেল স্টেশনে যত্রতত্র পড়ে থাকতে দেখাRead More →

সমস্ত রেকর্ড ভেঙে বিজেপির সদস্য সংখ্যা ছুঁল ১৮ কোটি

দলে নতুন সদস্য যোগ করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। জায়গায় জায়গায় ক্যাম্পেন করা হয়েছে। আর তার ফলে বিজেপিতে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে কয়েক কোটি। দেশ জুড়ে অন্তত ২০ শতাংশ সদস্য বাড়ানোর টার্গেট নিয়েছিল বিজেপি। সাম্প্রতিক তথ্যে জানা গিয়েছে বিজেপি নতুন সদস্যের সংখ্যা বেড়ে ৩.৮ কোটি। কাশ্মীর থেকে ৩৭০Read More →

Assam Accord বলছে 1966 সালের পর কোনও বিদেশির জায়গা হবে না অসমে

অসমের জাতীয় নাগরিকপঞ্জিকরণ বা এনআরসি -ইস্যুতে যাবতীয় বিতর্কে বারবার উঠে আসছে অসম চুক্তি বা Assam Accord এর প্রসঙ্গ৷ সংসদে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজের ব্যাখ্যা সম্প্রতি বলেছেন, রাজীব গান্ধী অসম চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ অসমে নাগরিকপঞ্জিকরণ নিয়ে বিতর্ক তোলার অধিকার নেই কংগ্রেসের৷ কী আছে এই অসম চুক্তিতে? নিচে তা ব্যাখ্যাRead More →

আর ‘ভারতীয়’ নন অসমের ১৯ লক্ষ মানুষ

জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় নাম নেই ১৯,০৬,৬৫৭ জনের। তাঁরা এই মুহূর্ত থেকে আর ভারতীয় নন। তাঁদের কোনও দেশই নেই। এই অবস্থায় ভেঙে পড়েছেন যাদের নাম উঠল না। উল্টোদিকে যারা নাম তুলতে পারলেন, তাঁদের চোখে মুখে আপাত স্বস্তি। বহু প্রতিক্ষিত এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হল অসমে। আগেই বলা হয়েছিল ৩১ অগস্ট চূড়ান্তRead More →

মেরে লাভ নেই, তাতে মনোবল আরও বাড়বে: দিলীপ ঘোষ

মেরে লাভ নেই। মারলে মনোবল বাড়ে। দক্ষিণ শহরতলীর লেকটাউনে তাঁর উপর হামলার ঘটনা প্রসঙ্গে বলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার, লেকটাউন দক্ষিণদাঁড়িতে ন্যাশনাল ফ্রন্ট অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছিল। পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী ওই জায়গায় এলাকার কর্মী-সমর্থকরা জড়ো হন। তারা যখন দলীয় পতাকা লাগাতেRead More →

পেনশন নিয়ে মমতার কথায় ক্ষুব্ধ সরকারী কর্মচারী ইউনিয়ন

পেনশন ব্যবস্থা নিয়ে বিস্ফোরক মমতা৷ বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় বলেন,মানবিকতার খাতিরে পেনশনটা আমরা তুলে দিই না। আর তা তুলে দিলে অনেক টাকা বেঁচে যেত। সমস্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন তুলে দিয়েছে। ত্রিপুরায় এই মুহূর্তে বিজেপি সরকার। আর সেখানে তারা ক্ষমতা দখলের পরেইRead More →

মহাজনাদেশ যাত্রায় যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের “মহাজনদেশ যাত্রার” অন্তিমলগ্নের পদযাত্রায় যোগদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির দলীয় সূত্র থেকে জানা গিয়েছে। ১লা সেপ্টেম্বর এই অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে। দেবেন্দ্র ফড়নবিস বর্তমানে দ্বিতীয় দফায় জনসংযোগের কাজে ব্যস্ত রয়েছেন কেননা, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ তার রাজ্যতে শুরু হবে বিধানসভা নির্বাচন। আর সেই উপলক্ষে তিনি দলীয় কর্মসূচীতেRead More →

বসু গবেষণাক্ষেত্রের জমি দিলেন মমতা, ঠিক এখনই কেন, প্রশ্ন দিলীপের

রাজারহাটে জ্যোতি বসু রিসার্চ সেন্টার করার জন্য সিপিএমকে জমি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ওই জমির কাগজপত্র সিপিএম নেতা রবীন দেবের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জ্যোতি বসু সেন্টার ফর স্টাডিজ এবং রিসার্চ -এর জমির দখলদারিত্ব চাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে সিপিএম জুনRead More →