মাটির ১০০ ফুট নিচে কী করে পুঁতে দিতে হয় সেটা সুকান্ত মজুমদার জানে, দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

“মাটির ১০০ ফুট নিচে কীভাবে পুঁতে দিতে হয় জানি।” এভাবেই দলের কর্মীদের মনোবল বাড়াতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার কাটোয়ার জনসভা থেকে রাজ্যের শাসক দলের কর্মীদের হুঁশিয়ারি দেন বঙ্গ বিজেপি সভাপতি। তার এই মন্তব্যে অনেকেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছায়া দেখতে পাচ্ছেন, তবেRead More →

বিদেশে শিল্প গড়া নিয়ে ঘোষণার কৈফিয়ৎ সৌরভের, পাল্টা জবাব সুদীপ্তর

স্পেন থেকে শিল্প নিয়ে ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কেন তিনি হঠাৎ স্পেন থেকে এই ঘোষণা করতে গেলেন? কলকাতায় ফিরে বৃহস্পতিবার এ ব্যাপারে সাফাই দিলেন সৌরভ। বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, “আমি এক জন স্বাধীন ব্যক্তি। কোনও বিধায়ক, সাংসদ নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্তRead More →

ভগৎ সিংকে স্মরণ করলেন নরেন্দ্র মোদী

 ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ভগৎ সিংকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “শহীদ ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। ভারতের স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগ এবং অটল উৎসর্গ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সাহসের আলোকবর্তিকা, তিনি চিরকাল ন্যায় ও স্বাধীনতার জন্য ভারতের নিরলস লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন।“Read More →

খড়্গপুরে রোজগার মেলায় ১৯৭ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া হল

 রীতিমত অনুষ্ঠান করে বেশ কয়েকজন যুবক-যুবতীর হাতে কেন্দ্রীয় সরকারের নিয়োগপত্র তুলে দেওয়া হলো মঙ্গলবার। খড়গপুর আইআইটিতে আয়োজিত রোজগার মেলায় ১৯৭ জনের হাতে, কেন্দ্র সরকারের অধীনস্থ বিভিন্ন বিভাগে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যাদের মধ্যে ৬০ জনেরও বেশি মহিলা রয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে রোজগার মেলার শুভ সূচনা করেন।Read More →

বীরসিংহ গ্রাম থেকে আনা মাটি দিয়ে ১১টি বট গাছের চারা রোপন খড়্গপুরে

মঙ্গলবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের বেনাপুর হাইস্কুলের (উচ্চ-মাধ্যমিক) উদ্যোগে। এদিন বেনাপুর হাইস্কুলের পরিচালনায় এলাকার এগারটি গ্রাম পঞ্চায়েত সংসদে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের পূণ্যভূমি থেকে আনা মাটি দিয়ে বট গাছের চারা রোপন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ‘ বীরাঙ্গনা’ কন্যাশ্রী ক্লাবRead More →

বীরসিংহ গ্রামে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিদ্যাসাগরের জন্মদিবস

 আজ ২৬ শে সেপ্টেম্বর, বাংলার নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তাঁর পৈত্রিক জন্ম ভিটেতে আজ দিনটি ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করছে। বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর জন্মস্থানে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। বিদ্যাসাগর মহাশয়ের আদর্শে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে,Read More →

ডেঙ্গি প্রতিরোধে পশ্চিম মেদিনীপুরে টাস্ক ফোর্স গঠন

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার বিকেলে এবিষয়ে জেলা শাসক, পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারা জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধনRead More →

মুখ্যমন্ত্রীর পায়ে চোট, না মনে চোট? এত টাকা খরচ করে বিদেশ সফর সারলেন কিছু তো পেলেন না: দিলীপ ঘোষ

 সোমবার সাতসকালে খড়্গপুরে এক চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপালের পদত্যাগের ইচ্ছা প্রকাশ, রাজ্যে ডেঙ্গির প্রভাব বৃদ্ধি সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন। মমতার পায়ের চোট: পায়ে চোট, না মনে চোট?Read More →

নয়া অবতারে ফিরছে পিএফআই? হাত পা বেঁধে সেনা কর্মীর পিঠে সবুজ কালিতে লেখা হল নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের নাম

 ২০২২ সালে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে মৌলবাদী সংগঠন পিএফআইকে, কিন্তু গোপনে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি বলে অভিযোগ উঠেছে আগেও। এবার কেরলের বাসিন্দা এক সেনা কর্মীর ওপরে হামলার ঘটনায় পিএফআই- এর নাম উঠে এসেছে। অভিযোগ, দড়ি দিয়ে হাত-পা বাঁধা হয় ওই জওয়ানের। তার পিঠে ইংরেজিতে লিখে দেওয়া হয় পিএফআই। এইRead More →

প্রকল্প মঞ্জুরের ৪৭ বছর পরেও ‘দেনান দেহাটী জল নিকাশী প্রকল্প রূপায়িত না হওয়ায় ক্ষোভ, ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক

প্রকল্প মঞ্জুরের ৪৭ বছর পরও কোলাঘাট-পাঁশকুড়া ব্লকের ‘দেনান-দেহাটী জল নিকাশী প্রকল্পে’র পূর্ণাঙ্গ রূপায়ণ হলো না। অবিলম্বে প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপায়নের দাবিতে ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ। ওই কর্মসূচির মাধ্যমে রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হবে বলে জানান কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদকRead More →