Bhatpara, Bjp ভাটপাড়ায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি

 বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর এবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বাড়ির সামনে ব্যাপক বোমাবাজি। মঙ্গলবার রাতের এই ঘটনা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া এলাকার। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত। মঙ্গলবার রাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা উমা শঙ্কর সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি করলোRead More →

BJP, Kolkata, দুর্যোগে স্থগিত বুধবার রাতে বিজেপি-র প্রথম ড্রোন প্রদর্শনী

মঙ্গলবার কলকাতায় পথযাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, সোমবার সন্ধ্যায় বিজেপি-র উদ্যোগে কলকাতায় ড্রোন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। দুর্যোগে তা স্থগিত রাখতে হয়। বুধবার রাতে হবে সেই অনুষ্ঠান। বিজেপি-র মিডিয়া গ্রুপে ২৮ সেকেন্ডের একটি প্রোমো যুক্ত করে লেখা হয়েছে, কলকাতা শহরে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ড্রোন শো। কলকাতারRead More →

Modi, BJP, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সাফল্য পাবে বিজেপি, দেশের মধ্যে বাংলা বিজেপির বেস্ট পারফর্মিং রাজ্য হবে, দাবি মোদীর

বাংলায় শেষ দফায় নয়টি আসনে ভোট বাকি। সেই কারণেই মঙ্গলবার আবারো রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। একাধিক সভা ও কলকাতায় রোড শো আছে তাঁর। তার মধ্যেই সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করলেন, বাংলায় সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে। মোদীর দাবি, এবারেরRead More →

Bankura, বাঁকুড়ায় বীর সাভারকরের জন্মদিন পালন

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা স্বাতন্ত্র্য বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। আজ সকালে বাঁকুড়া শহরের বীর সাভারকর সরনিস্থ রানীগঞ্জ মোড়ে বীরের ব্রোঞ্জ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানের শুরুতে গৈরিক ধ্বজা উত্তোলন করেন বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক সুশান্ত নন্দী। বীরের মূর্তিতে মাল্যদানRead More →

Birbhum, বিদেশে প্রাণ গেল বীরভূমের যুবকের, দুশ্চিন্তায় পরিবার

ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক যুবকের। মৃত যুবকের নাম আব্দুল হামিম (৩৫)। বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার মোল্লা পাড়ায়। জানা গিয়েছে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আব্দুল হামিম দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় ডেটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন তিনি। গত ২২ মে তারRead More →

BJP, indus, “স্ত্রীকে সাদা থান পরতে হবে,” বিজেপির পোলিং এজেন্টের ঘরে এসে প্রাণনাশের হুমকি, উত্তেজনা ইন্দাসে

ভোট গ্রহণের আগের রাতে বিজেপির পোলিং এজেন্টের ঘরে এসে প্রাণ নাশের হুমকি। তার স্ত্রীকে সাদা থান পরতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ইন্দাসে এই ঘটনা ঘটে। ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া অভিযোগ করেছেন, ইন্দাস ১৩৫ নং বুথের পোলিং এজেন্ট সুখেন্দু রায়কে এই হুমকি দেওয়া হয়। এলাকার তৃণমূলেরRead More →

Polling, Bankura, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তিপূর্ণ

দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় ভোট শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হলো। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮২শতাংশ, জেলার অপর লোকসভা আসন বিষ্ণুপুরে ভোট পড়েছে ৮৪শতাংশ।প্রখর রোদ ও অত্যাধিক গরমের কারণে প্রথমদিকে ভোটের হার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটের হার বাড়তে থাকে। তবে শহরাঞ্চলে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন কোথাও চোখেRead More →

JP Nadda, Mamata, “মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে”, প্রশ্ন তুললেন জেপি নাড্ডা

ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি হাইকোর্টের নির্দেশ মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে? এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই প্রশ্ন তুলেছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার প্রশ্ন, “সংবিধান মেনে কাজ করা কি তাঁদের (মমতাদের) জন্য নয়? সংবিধান রক্ষা করা কিRead More →

TMC, BJP, June, Agnimitra, শেষ দিনের প্রচারে জুন ও অগ্নিমিত্রা

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে নির্বাচনবিধি অনুযায়ী শেষ প্রচারের দিন বৃহস্পতিবার। এদিন লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হুডখোলা গাড়িতে চেপে মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনা করেন তিনি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেনRead More →

Hiran, Bjp শুভেন্দুর পর এবার হিরণের আপ্তসহায়ক সহ একাধিক বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা

 শুভেন্দুর পর এবার হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের বাড়িতে হানা পুলিশ। এই ঘটনায় বিজেপি প্রার্থীর সঙ্গে তুমুল বাকবিতন্ডা পুলিশের। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক তমোঘ্ন দের খড়গপুরের তালবাগিচা এলাকার বাড়িতে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হানা দেয় বিশা পুলিশ বাহিনী।Read More →