‘নগদ উদ্ধার’: বিচারপতিকে বদলির প্রস্তাবের সঙ্গে তদন্তের কোনও যোগ নেই, জানাল সুপ্রিম কোর্ট

এখনও ইলাহাবাদ হাই কোর্টে বদলি হননি দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত শর্মা। তাঁর বদলির প্রস্তাব এখনও বিবেচনাধীন রয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিবৃতিতে এ-ও জানানো হয়েছে যে, কলেজিয়ামের সদস্য তথা বিচারপতি বর্মার বদলির সেই প্রস্তাবের সঙ্গে তাঁর সরকারি বাসভবন থেকে নগদ উদ্ধারের অভিযোগের তদন্তের কোনও যোগ নেই।Read More →