হিন্দুদের সাথে সাথে এবার খ্রীষ্টানদের দিকে কুনজর দিলো বাংলাদেশের জেহাদিরা, চট্টগ্রামে এবার ভিটে ছাড়া খ্রীষ্টান পরিবার

হিন্দুদের সাথে সাথে এবার খ্রীষ্টানদের দিকে কুনজর দিলো বাংলাদেশের জেহাদিরা, চট্টগ্রামে এবার ভিটে ছাড়া খ্রীষ্টান পরিবার

গত দূর্গা পূজাতে সারা বাংলাদেশ (Bangladesh) জুড়ে চলে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার। লুঠ, খুন , গণধর্ষণ মন্দির ভাঙা , মূর্তি ভাঙা , মণ্ডপ ভাঙা থেকে শুরু করে হিন্দু গণ হত্যা , কোনো কিছুই বাধ যায়নি , জেহাদিদের সব সাধই পূর্ণ হয়েছে।
তবে এতে তারা মোটেই ক্ষান্ত নয় , বরং তারা এবার নজর ঘোরালো বাংলাদেশের সংখ্যালঘু খ্রীষ্টানদের দিকে।

প্রসঙ্গত, বাংলাদেশের হিন্দু ও খ্রীষ্টান সমাজকে শিক্ষিত সমাজ বলে গণ্য করা হয় আর এদের উপরে পরিকল্পনামাফিক আক্রমণ চলছেই।

বাংলাদেশে চার্চ (Church) ভাঙা কোনো নতুন ঘটনা নয়, তবে এবার চট্টগ্রাম (Chottogram/Chittagong) অঞ্চলে যে কটি খ্রীষ্টান পরিবার আছে , তাদের উৎখাত করতে বদ্ধ পরিকর জিহাদিরা।
বাংলাদেশে খ্রীষ্টান জনসংখ্যা এক শতাংশও নয় , ফলে হিন্দুরা বা হিন্দু সংগঠনগুলি খ্রীষ্টানদের সব প্রকার সহায়তা করে ও সুরক্ষা দেয় খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের। কেন খৃষ্টানদের সাথে হিন্দুদের সম্পর্ক ভালো ও কেন খৃষ্টানরা সহায়তা পায় বা খ্রীষ্টানরা সহায়তা নেয় হিন্দুদের নিজেদের সুরক্ষার জন্য , এই মর্মে মুসলিমদের একটা চাপা রাগ ও ক্ষোভ আছে খ্রীষ্টানদের উপর। এরই এবার প্রতিফলন ঘটছে এখন।
যেমন ধরা যাক চট্টগ্রামের ডগলাস অ্যান্ড্রু রদ্রিগেস (Doglous Andrew Rodrigues) পরিবার।ডগলাসের মতে স্থানীয় মুসলিমরা হিন্দুদের মতো বৌদ্ধ ও খৃষ্টানদেরও শত্রুদের চোখে দেখে। তার অভিযোগ জাকির হোসাইন নামক এক জিহাদির মদতেই তাঁকে তার পূর্ব পুরুষের ভিটে থেকে উৎখাত করে দেওয়া হয়েছে , কেড়ে নেওয়া হয়েছে জমি , বাড়ি ইত্যাদি ۔ শুধু ডগলাসের পরিবার নয় , এলাকার যে কটি খ্রীষ্টান পরিবার এখনো টিকে আছে তাদেরও ওই একই অবস্থা।

জেহাদিরা প্রকাশ্যেই ঘুরে বেড়ায় ও বলতে থাকে যে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র , তাই এইখানে মুসলিম ছাড়া হিন্দু , বৌদ্ধ , খ্রীষ্টানদের কোনো স্থান নেই।
এই মতো অবস্থায় অমুসলিম হয়ে বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে বলে মত ডগলাস সহ বাংলাদেশের খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.