অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারের আধ ঘণ্টার মধ্যে রোহিতদের বার্তা গম্ভীরের, কী বললেন কোচ?

প্রথমে নিউ জ়িল্যান্ডের কাছে দেশের মাটিতে ০-৩ হেরে চুনকাম। এ বার অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ সিরিজ় হেরে বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া। কয়েক মাসের মধ্যেই লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের কঙ্কাল বেরিয়ে পড়েছে। দেশের মাটি, বিদেশের মাটি কোথাও টিকতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। পাশাপাশি যে মানসিকতা নিয়ে তাঁরা খেলছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।Read More →

মহড়ার সময় গুজরাতে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর কপ্টার, মৃত তিন, আহত কয়েক জন

গুজরাতের পোরবন্দরে রবিবার দুপুরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। মহড়ার সময় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানি গিয়েছে, মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন কয়েক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ছিল এটি। প্রতি দিন নিয়মমাফিক মহড়া দেওয়া হত এইRead More →

রাজধানীতে ধোঁয়াশার দাপট জারি, তবু শিথিল হল বিধিনিষেধ, দূষণ কমেছে? কী বলছে কেন্দ্র?

দিল্লি-সহ উত্তর ভারতে ধোঁয়াশার দাপট কমেনি। রবিবারও শতাধিক বিমানের সময়সূচিতে পরিবর্তন করতে হয়েছে। ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। অথচ রবিবারই রাজধানীতে বিধিনিষেধ ‘জিআরএপি ৩’ (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩) শিথিল করল কেন্দ্র! গত কয়েক সপ্তাহে দূষণ সামান্য হলেও কমেছে, এমনটাই যুক্তি কেন্দ্রের। কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, রাজধানীর বাতাসের গুণগতমান বাRead More →

‘স্ট্যাচু অব ইউনিটি’র কাছে সাফারি পার্কে চিতাবাঘের হানায় মৃত্যু হরিণের, আতঙ্কে প্রাণ গেল আরও সাতটির

গুজরাতের ‘স্ট্যাচু অব ইউনিটি’র কাছে সাফারি পার্কে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। পার্কে থাকা কৃষ্ণসার হরিণের দলে হামলা চালায় সেটি। একটিকে শিকার করে। কিন্তু আতঙ্কে মৃত্যু হয় আরও সাতটি হরিণের। বন দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, পার্কের বেড়াজাল টপকে ভিতরে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। পার্কটি কেভারিয়া ফরেস্ট ডিভিশনের মধ্যে পড়ে। ‘স্ট্যাচু অব ইউনিটি’র কাছেইRead More →

বছরের শেষ রাতে রাস্তা ‘বদলে’ যাচ্ছে কলকাতার! কোনটা ওয়ান ওয়ে, গাড়ি রাখা নিষেধ কোন পথে

বর্ষশেষের রাত এবং বর্ষবরণকে কেন্দ্র করে যাতে শহরে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য আগেভাগেই নিরাপত্তা আঁটসাঁট করেছে লালবাজার। বিশেষ করে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় বর্ষবরণের রাত যে উৎসবে মাতোয়ারা হয়, আর সেই উৎসবকে কেন্দ্র করে যে ভিড়ের সমাগম হয়, সেই ভিড়কে সচল রাখাই পুলিশের কাছে বড়Read More →

হারের দায় গম্ভীরদের উপর চাপালেন গাওস্কর! ‘ব্যাটিং অর্ডার নয়, বদলে ফেলা উচিত কোচদেরই’

১০ বছর পর বর্ডার-গাওস্কর সিরিজ় হাতছাড়া হয়েছে ভারতের। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর শেষ হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও। এই হারের দায় কার। ক্রিকেটারদের? সব দোষ ক্রিকেটারদের দিতে চান না সুনীল গাওস্কর। তিনি দায় চাপালেন গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং দলের উপর। তাঁর মতে, দলের ব্যাটিং অর্ডার নয়, বদলেRead More →

ঘন কুয়াশায় পর পর গাড়ির ধাক্কা, আহতদের বাঁচাতে এসে ট্রাকের নীচে পিষে গেলেন চার জন

ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তা। দেখতে না পেয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে কয়েকটি গাড়ির। বিপত্তি বাধল অন্য জায়গায়। ওই গাড়ির যাত্রীদের উদ্ধার করতে এসেছিলেন চার জন। তাঁদের পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক। হরিয়ানার হিসার-চণ্ডীগড় জাতীয় সড়কে রবিবার সকালে এই ঘটনা হয়েছে। গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তরRead More →

মহাকাশে অঙ্কুরিত বরবটি কলাইয়ের বীজ! শূন্যে প্রাণের অনূকূল পরিস্থিতি সন্ধানে সাফল্য ইসরোর

মহাকাশে প্রাণের সন্ধান চলছে বহু দিন ধরেই। চলছে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টাও। সেই গবেষণাতেই এ বার যুগান্তকারী সাফল্য এল ইসরোর। মহাকাশে অঙ্কুরিত হল বরবটি কলাইয়ের বীজ! দিন কয়েকের মধ্যে নতুন পাতাও গজাবে, এমনটাই আশা বিজ্ঞানীদের। গত ৩০ ডিসেম্বর পিএসএলভি সি-৬০ রকেটে করে স্পেডেক্স মহাকাশযানের সঙ্গে আটটিRead More →

পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে আরব সাগরে ফ্রান্সের সঙ্গে নৌসেনার যৌথ মহড়া ‘বরুণ’

ফরাসি নৌবাহিনীর অন্যতম বৃহৎ রণতরী এফএনএস চার্লস দ্য গল-সহ গোটা ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ চলে এসেছে আরব সাগরের উপকূলে। নিশানায়, ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া ‘বরুণ’। গত চার দশক ধরেই দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিবিড়। ৪২তম ‘বরুণ’ নৌমহড়া তাতে নতুন মাত্রা আনতে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।Read More →

ছত্তীসগঢ়ে সাংবাদিক হত্যার তদন্তে নয়া মোড়! তিন ধৃতের মধ্যে রয়েছেন নিহতের ভাইও

ছত্তীসগঢ়ে সাংবাদিক মুকেশ চন্দ্রকরের খুনের তদন্তে নেমে এ বার নয়া সূত্র পেল পুলিশ। জানা গেল, ধৃত তিন জনের মধ্যে এক জন নিহতের ভাই রীতেশ চন্দ্রকর। এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে সাংবাদিক খুনের নেপথ্যে প্রকৃত কারণ সন্ধানের চেষ্টা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকেশের খুড়তুতো ভাইRead More →