Truck, Mohanpur Bridge, সমস্ত ভারি ট্রাক ব্রিজের ওপর দিয়ে চালাতে দেওয়ার দাবি, মোহনপুর ব্রিজ অবরোধ ট্রাক অপারেটরদের

অনির্দিষ্টকালের জন্য মোহনপুর ব্রিজ ও শহর অচল করে দেওয়ার হুমকি ট্রাক অপারেটরদের৷ সমস্ত ভারি ট্রাক ব্রিজের ওপর দিয়ে চালাতে দিতে হবে, এই দাবিতে বুধবার দুপুরে তারা দীর্ঘ যানজট সৃষ্টি করলো মোহনপুর ব্রিজের উপর। তবে কোনোভাবে বুঝিয়ে সামাল দিল পুলিশ। তবে তা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। অবরোধ তুললেও তারাRead More →

কাউকে ‘তুই’ বা ‘তুমি’ বলা যাবে না, ‘আপনি’ বলতে হবে! আগরায় নির্দেশ সমস্ত পুলিশকর্মীকে

থানায় অভিযোগ করতে গেলে অনেক সময়েই পুলিশকর্মী বা ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে অভিযোগকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। আবার অনেক সময় নাগরিকদের তুই বা তুমি বলে ডাকা হয়। কিন্তু এ বার থেকে সেই সম্বোধনে দাঁড়ি পড়তে চলেছে আগরায়। পুলিশকর্মীদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের সঙ্গে ভাল আচরণের পাশাপাশি তাঁদের ‘আপনি’ বলে সম্বোধনRead More →

‘ধস্তাধস্তির চিহ্ন নেই, ছিঁড়ে যায়নি পোশাকও’, আরজি করে ধৃত সিভিকের পক্ষে কী কী দাবি আইনজীবীর

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বেকসুর খালাস চাইলেন তাঁর আইনজীবীরা। শিয়ালদহ আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া চলছে। বুধবার সেখানেই নিজেদের বক্তব্য জানান অভিযুক্তের আইনজীবীরা। আদালতে রুদ্ধদ্বার কক্ষে সেই বিচারপ্রক্রিয়া চলছে। পরে ধৃতের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা অভিযুক্তের মুক্তি চেয়েছেন। আরজি কর-কাণ্ডে ধৃত সিভিককেই একমাত্রRead More →

Tirupati temple stampede: বিশেষ দর্শন পেতে টিকিট বিলি! হুড়োহুড়িতে তিরুপতিতে পদপিষ্ট অন্তত ৭, ফের মৃত্যুমিছিল?

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক দুর্ঘটনা। টিকিট নেওয়ার হুড়োহুড়ি করে পদপিষ্ট। এখনও পর্যন্ত মৃত ৭। নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা। জানা গিয়েছে, ১০ দিনের বিশেষ দর্শনের জন্য টোকেন পেতে বিশাল ভিড়। দুর্ঘটনার সময় সেখানে ৪ হাজারের বেশি ভক্ত উপস্থিত ছিল। তিরুমালা তিরুপতি দেবস্থানাম (TTD), বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠ দ্বার দর্শনের ১০ জানুয়ারিRead More →

নতুন বছরে শীত ফিরল দার্জিলিঙে, জমাটি ঠান্ডা, সান্দাকফুতে তুষারপাত! পারদপতন শৈলশহরে

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে আবার চেনা ছন্দে শীত। বুধবার দার্জিলিঙে ঠান্ডা পড়েছে জমিয়ে। সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার থেকে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পর্যটকদের ভিড়ে বছরের প্রথম থেকেই দার্জিলিং জমজমাট। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। বৃহস্পতিবার থেকে দার্জিলিং,Read More →

জলে গেল থিকশানার হ্যাটট্রিক, নজির গড়ার দিনেও জিততে পারল না শ্রীলঙ্কা

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। তবু দলকে জেতাতে পারলেন না। হ্যামিল্টনে বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৩৭। প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড করে ৯ উইকেটে ২৫৫। জবাবে ৩০.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৪২ রানে। থিকশানা নজির গড়লেও তাঁর দলRead More →

ইংল্যান্ডের ছোটদের দলের নেতৃত্বে ভনের ছেলে, বাবার মতোই দেশকে সাফল্য দিতে চান আর্চি

ইংল্যান্ডের ক্রিকেট দলের নেতৃত্বে আবার এক ভন। তিনি অবশ্য মাইকেল ভন নন। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হলেন আর্চি ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কেরই ছেলে তিনি। বাবার মতোই দেশকে সাফল্য এনে দিতে চান ২২ গজের লড়াইয়ে। বাবার মতো নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতা রয়েছে আর্চিরও। সমারসেটের হয়ে তাঁর পারফরম্যান্সও বেশ ভাল। তাইRead More →

পর্নতারকাকে ঘুষকাণ্ডে সাজা ঘোষণা স্থগিত রাখা হোক, আমেরিকার সুপ্রিম কোর্টে আর্জি ট্রাম্পের

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্‌সকে ঘুষ দেওয়ার মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আর্জি নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় ইতিমধ্যে তাঁকে দোষী সাব্যস্ত করেছে ম্যানহাটনের আদালত। আগামী শুক্রবার (১০ জানুয়ারি) তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে। তার আগে আমেরিকার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন জানালেন ট্রাম্প। নিউ ইয়র্কেরRead More →

প্রয়াত প্রীতীশ নন্দী, মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি-চলচ্চিত্র নির্মাতা

প্রয়াত কবি-সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা প্রীতীশ নন্দী। বুধবার মুম্বইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। প্রীতীশের প্রয়াণে শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের। বন্ধুর প্রয়াণে অনুপম লিখেছেন, “আমার খুব কাছের বন্ধুর মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। প্রীতীশRead More →

প্রাসঙ্গিকতা হারাবে আত্মনির্ভরতার স্লোগান, বরাত দিয়েও তেজস না পেয়ে ক্ষুব্ধ বায়ুসেনাপ্রধান

বরাত দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু বেঙ্গালুরুর ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’(হ্যাল) এখনও ভারতীয় বায়ুসেনাকে দেশীয় প্রযুক্তিতে তৈরি পূর্বনির্ধারিত সময়সীমা মেনে ৪০টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে পারেনি। বুধবার এ কথা জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংহ। ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা শীর্ষক এক আলোচনাসভায় বুধবার এয়ারRead More →