Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!

আইএসএলে ফের জয়ের সরণীতে মোহনবাগান। পিছিয়ে পড়েও কামব্যাক! অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে বছর শেষ করলেন মোলিনা ছেলেরা। আইএসএলে টানা ৮ ম্যাচে জয়। । ৮৩ দিন দিন অপরাজিত ছিল মোহনবাগান। এরপর গোয়ার বিরুদ্ধে ছন্দপতন! ২-১ গোলে হেরে যায় সবুজ-মেরুন। পঞ্জাবের বিরুদ্ধে কী হবে? এদিন ম্য়াচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে মোহনবাগান। সবুজ-মেরুনেরRead More →

ভারতের অর্থনৈতিক সংস্কার, উদারনীতির জনক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত

প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। বয়সজনিত নানা অসুস্থতা ছিল। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এমসে। রাত ৮টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বি‌ভাগে। রাতে হাসপাতালেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪Read More →

রুশ বাহিনীর গুলিতেই কি কাজ়াখস্তানে ভেঙে পড়ে বিমান? বিতর্কের মাঝে এ বার মুখ খুলল মস্কো

কাজ়াখস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কি রুশ বাহিনীর হাত রয়েছে? তাদের ছোড়া গুলিতেই কি বিমানটি ভেঙে পড়ে? দুর্ঘটনার এক দিন পরে এমন কিছু দাবি উঠে এসেছে। ভেঙে পড়া ওই বিমানে একাধিক ছিদ্র দেখা গিয়েছে। যা থেকে অনেকে মনে করছেন, বিমানটিকে গুলি করে নামানো হয়েছে। দাবি, ইউক্রেনের বিমান ভেবে তাতে হামলা চালিয়েছেRead More →

শাস্তির সম্ভাবনা কনস্টাসেরও! ধাক্কাধাক্কি নয়, অন্য কী ভুল করেছেন অসি ওপেনার

মেলবোর্নে স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন বিরাট কোহলি। তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। এ বার শাস্তি পেতে পারেন কনস্টাসও। না, কোহলির সঙ্গে ধাক্কাধাক্কির জন্য নয়। অন্য একটি ভুল করে ফেলেছেন ১৯ বছর বয়সি ক্রিকেটার। অভিষেক টেস্টে ৬৫ বলে ৬০Read More →

‘আত্মসমর্পণ করবেন না, জনগণের পাশে থাকুন’, মায়ানমার সেনাকে আবেদন জুন্টা প্রধানের

মরণপণ প্রতিরোধ নয়, গত এক মাসে রাখাইন এবং চিন প্রদেশের একের পর এক ঘাঁটি বিনা যুদ্ধে বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে মায়ানমার সেনা। সেই সঙ্গে ক্রমশ বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়ছে জনসাধারণের এই পরিস্থিতি উদ্বেগ বাড়ছে সামরিক জুন্টা সরকারের। ইয়ঙ্গনের হামাউবি টাউনশিপে মহিলা অফিসার ক্যাডেটদের ‘পাসিং আউট’ অনুষ্ঠানে জুন্টাপ্রধান জেনারেল মিন অংRead More →

গুরুগ্রামের ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণী সমাজমাধ্যম প্রভাবীর দেহ! মৃত্যু কী ভাবে? ইঙ্গিত দিল পুলিশ

জনপ্রিয় রেডিয়ো জকি ও সমাজমাধ্যম প্রভাবী সিমরন সিং-এর মৃতদেহ উদ্ধার হল তাঁরই গুরুগ্রামের অ্যাপার্টমেন্ট থেকে। মৃত্যুর কারণ আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিক ভাবে সন্দেহ করছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সিমরনের মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুগ্রামের সেক্টর ৪৭ অ্যাপার্টমেন্টে তিনি এক বন্ধুর সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। সেই বন্ধুই পুলিশকেRead More →

শিয়ালদহে শনি-রবিবার বাতিল ৪৭টি লোকাল ট্রেন! দমদমে রেল লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ

দমদম স্টেশনে ডাউন লাইনে রেলের কাজের জন্য শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল থাকবে ৪৭টি লোকাল ট্রেন। এ ছাড়া একটি লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের সময়সূচিতেও বদল করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ধরে লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে, শনিবারRead More →

বীর্য মেলেনি, লালা এক জনেরই! আরজি কর-কাণ্ড এক জনের পক্ষেও সম্ভব, রিপোর্ট দিল বিশেষজ্ঞ দল

এক জনের পক্ষেও ঘটানো সম্ভব আরজি কর-কাণ্ড। সিবিআইকে দেওয়া রিপোর্টে তেমনটাই জানিয়েছে দিল্লির বিশেষজ্ঞ দল। নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আরজি করে ধর্ষণ-খুনের ঘটনা এক জনও ঘটিয়ে থাকতে পারেন। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনেরRead More →

জয়ে ফিরল মোহনবাগান, পিছিয়ে পড়ে ১০ জনের পঞ্জাবকে হারালেও চিন্তা কমল না সবুজ-মেরুনের

গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। বৃহস্পতিবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে শুরুতেই গোল হজম করায় চিন্তার ভাঁজ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের কপালে। তবে দ্বিতীয়ার্ধে তিন গোল দিলেন সবুজ-মেরুন মেরুন ফুটবলারেরা। পিছিয়ে গিয়েও ম্যাচ জিতল মোহনবাগান। পঞ্জাবের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে দিল্লি থেকে ফিরছেন শুভাশিস বসুরা। চোটের কারণে পঞ্জাবের বিরুদ্ধেRead More →

মন্দারমণিকাণ্ড: ‘৫.৭-৬-৯’ তত্ত্বই পরিবারের অস্ত্র! দাবি, আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে তৃণমূল নেতাকে

বিছানা থেকে সিলিংয়ের উচ্চতা প্রায় ছ’ফুট। যা তৃণমূল নেতার উচ্চতার চেয়েও বেশি। ফলে সিলিং ছুঁতে গেলে চেয়ারের উপর উঠে দাঁড়াতে হবে। কিন্তু ঘটনার সময় তো ঘরে সে রকম কোনও আসবাবই ছিল না! তা হলে মন্দারমণির ওই হোটেলে গলায় ফাঁস দিয়ে সিলিং থেকে কী ভাবে ঝুলে পড়লেন তৃণমূল নেতা? ময়নাতদন্তের প্রাথমিকRead More →