ভাঙার কাজ শুরু হল বাঘাযতীনের হেলে পড়া সেই ফ্ল্যাটবাড়ি, ভিতরে ঢোকা হল জানলা ভেঙে

ভেঙে ফেলার কাজ শুরু হল বাঘাযতীনের হেলে পড়া সেই চারতলা ফ্ল্যাটবাড়ির। চারতলার উপরের ফ্ল্যাটের জানলার কাচ ভেঙে ভিতরে ঢোকেন ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরসভা, পুলিশ এবং দমকল আধিকারিকেরা। তাঁদের তদারকিতেই চলছে ভাঙার কাজ। মঙ্গলবার দুপুরে আচমকাই হেলে পড়ে বাঘাযতীনের ওই ফ্ল্যাটবাড়িটি। সন্ধ্যা গড়াতেই সেই ফ্ল্যাটRead More →

ঘরোয়া ক্রিকেটে না খেলার শাস্তি, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হবে না ‘অবাধ্য’ সঞ্জুর?

ধাক্কা সঞ্জু স্যামসনের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সম্ভবত জায়গাই হবে না কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের। জাতীয় নির্বাচকদের পরিকল্পনায় তিনি নেই। শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তিও পেতে হচ্ছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলে থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সম্ভবত থাকবেন না সঞ্জু। ভারতীয়Read More →

গম্ভীরের কড়া দাওয়াইয়ে কাজ, রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বীও, বুধবার যোগ দেবেন মুম্বইয়ের অনুশীলনে

মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা জানালেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ার পর ভারতীয় দলের তরুণ ওপেনারও ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলেরRead More →

বাঘাযতীনে হেলে পড়ল আস্ত চারতলা ফ্ল্যাটবাড়ি! তবে বাসিন্দারা কেউ ভিতরে ছিলেন না, বলছে পুলিশ

দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাটবাড়ি। তবে পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে আপাতত কোনও বাসিন্দা থাকছিলেন না। তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে কেউ আটকে নেই। তবে কী কারণে ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভারRead More →

রাজ্য সরকারকেই ট্রাম বাঁচাতে উদ্যোগী হতে হবে, অবিলম্বে লাইন বোজানো বন্ধের নির্দেশ হাই কোর্টের

অবিলম্বে কলকাতায় ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ বন্ধ করতে হবে। মঙ্গলবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ট্রামলাইন বুজিয়ে ফেলার বিষয়ে ছবি-সহ রিপোর্ট রাজ্যকে জমা করতে হবে আদালতে। হাই কোর্টের পর্যবেক্ষণ, রাজ্যকেই ট্রাম বাঁচাতে উদ্যোগী হতে হবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলেRead More →

২০০০০০০০০০০০০ টাকা কুম্ভমেলা থেকে আয় হতে পারে যোগী সরকারের! কোন খাতে কত উপার্জন

কুম্ভমেলা উপলক্ষে গঙ্গা, যমুনা, সরস্বতী— তিন নদীর সঙ্গমে ডুব দিতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছেন প্রয়াগরাজে। মঙ্গলবার থেকে শুরু হওয়া মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করতে ইতিমধ্যেই থিকথিকে ভিড় সেখানে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবারই ৫০ লক্ষের বেশি মানুষ এসেছেন কুম্ভমেলায়। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা শেষ হবে ২৬Read More →

মোদীর ডিগ্রি বিতর্ক: স্রেফ কারও কৌতুহল মেটানো আরটিআইয়ের লক্ষ্য নয়! বলল দিল্লি বিশ্ববিদ্যালয়

শুধুমাত্র কারও কৌতুহল মেটানো তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের লক্ষ্য নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিগ্রি বিতর্কে সোমবার এ কথা জানাল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাই কোর্টে জানান, আরটিআই আইনের ধারা অনুসারে, তথ্য জানানোই এই আইনের উদ্দেশ্য। কিন্তু, কারও ব্যক্তিগত কৌতুহল নিবৃত্তি এই আইনের উদ্দেশ্য নয়Read More →

নেই ‘রেডিয়ো কলার’, ভরসা পায়ের ছাপ ও বিষ্ঠা! জ়িনতের উল্টো পথে কি এগোচ্ছে এই বাঘ

পুরুলিয়ার বান্দোয়ানের দিক থেকে বেলপাহাড়ির জঙ্গলে আসা বাঘটি কি জ়িনতের উল্টো দিকে এগোচ্ছে! ওড়িশার সিমলিপালের বাঘিনি জ়িনতের গলায় ছিল ‘রেডিয়ো কলার’। যদিও বেলপাহাড়ির জঙ্গলে ঘুরে বেড়ানো বাঘের গলায় তা নেই।তাকে খুঁজতে ভরসা, পায়ের ছাপ আর জঙ্গলে পাওয়া বিষ্ঠা। বনকর্মীদের একাংশের অনুমান, গত মাসে যে পথে ঝাড়খণ্ড থেকে জ়িনত বেলপাহাড়ির জঙ্গলRead More →

পরিচিত কণ্ঠ নকল করে ফোন বা নগদ টাকা চেয়ে ব্ল্যাকমেল, কোন ডিজিটাল ফাঁদে কী করবেন, কী নয়

সাইবার অপরাধের জন্ম কবে? প্রশ্নটি সহজ আর উত্তরও জানা— যে দিন থেকে হাতে হাতে মোবাইল এসেছে। সময় যত এগিয়েছে, তত মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নতি হয়েছে। তেমনই ‘উন্নতি’ ঘটেছে সাইবার অপরাধের। সেই অপরাধ আরও ডালপালা মেলেছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছে ডিজিটাল ফাঁদ। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রতারকদের কাজRead More →

বুমরাহ নয়, ভারতের নতুন নেতা হিসাবে ২৩ বছরের ক্রিকেটারকে পছন্দ কোচ গম্ভীরের, ভাবছে বোর্ড

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই রোহিত শর্মার টেস্টজীবন নিয়ে কাটাছেঁড়া চলছে। শোনা যাচ্ছে, তিনি নেতৃত্ব হারাতে পারেন। ইংল্যান্ড সিরিজ়‌ থেকেই না কি দায়িত্ব নেবেন জসপ্রীত বুমরাহ। তবে রবিবার বোর্ডের একটি বৈঠকের পর দৃশ্যপট বদলে গিয়েছে। গৌতম গম্ভীর নাকি অধিনায়ক হিসাবে যশস্বী জয়সওয়ালের নাম প্রস্তাব করেছেন। অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স এবং চ্যাম্পিয়ন্স ট্রফিরRead More →