Dilip Ghosh, BJP, “কলকাতার মানুষ মূলত তাদের জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে”, তোপ দিলীপের

 “কলকাতার মানুষ মূলত তাদের জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে”। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায়, নেতাজি নগরের ৯৯ নম্বর ওয়ার্ডে একটি বহুতল ভবন ভেঙ্গে পড়ার ঘটনায় তোপ দাগলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত রাতে তিনি এক্সবার্তায় লিখেছেন, “কলকাতায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার ঘটনা, রাস্তা ভেঙ্গে যাওয়া এবং বিল্ডিং ভেঙ্গে পড়ার ঘটনাRead More →

Modi, BJP, দার্শনিক, কবি ও চিন্তাবিদ তিরুভাল্লুভারকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

তিরুভাল্লুভার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মহান তামিল দার্শনিক, কবি ও চিন্তাবিদ তিরুভাল্লুভারকে স্মরণ করেন। সামাজিক মাধ্যম এক্স -এ এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “তিরুভাল্লুভার দিবস উপলক্ষে আমরা তামিল দার্শনিক, কবি ও চিন্তাবিদ তিরুভাল্লুভারকে স্মরণ করি। তাঁর স্তোত্রগুলি তামিল সংস্কৃতি ও দর্শন চিন্তার ঐতিহ্যের প্রতিফলন। যথাযথ বিষয়কে নির্বাচিত করা, পরদুঃখকাতরতাRead More →

Kansavati River, Gandhi Ghat, কংসাবতী নদীর গান্ধী ঘাটে বেনারসের ধাঁচে সন্ধ্যা আরতি

আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধী ঘাটে বেনারসের ধাঁচে হলো সন্ধ্যা আরতি। বেনারস থেকে আগত পন্ডিতদের দিয়ে এই সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। মূলত মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই বিশেষ সন্ধ্যা আরতির আয়োজন। সন্ধ্যা আরতি দেখতে কংসাবতী নদীর ঘাটে কয়েক হাজার মানুষ ভিড় জমান। উপস্থিতRead More →

Sadarghat Mela: পয়লা মাঘের প্রাচীন এই মেলা আজও ডুবে আড়াই প্যাঁচের জিলিপির রসেই! সঙ্গে নদীবাতাস, মুরগি আর ঘুড়ি…

মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু। এই দুটো জিনিস নিয়ে দারুণ জমে উঠেছে সদরঘাট মেলা। এই মেলা পূর্ব বর্ধমান জেলার বড় মেলাগুলির অন্যতম। শোনা যায়, বর্ধমানের মহারাজ এই মেলায় যেতেন, ঘুড়ি ওড়ানো উপভোগ করতেন। ঘুরে ঘুরে তিনি মেলা থেকে টুকিটাকি জিনিসপত্রও কিনতেন। শীতের আবহে এই মেলার আকর্ষণ আজও একইরকম। বর্ধমান শহরের উপকণ্ঠেRead More →

Smriti Mandhana: স্মৃতির ক্রিকেট-পাতায় সোনার হরফে লেখা হল আরেক ঐতিহাসিক নজির!

হরমনপ্রীত কৌরের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন স্মৃতি মন্ধানা। ১৫ জানুয়ারি বুধবার রাজকোটে তৃতীয় ওডিআই ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া।    2/6 ম্যাচের শুরুতেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল স্মৃতিকে। ৭০ বলেই তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৮০ বলে ১৩৫ রান করেন। সাতটিRead More →

চোটের জন্য পূর্ণ বিশ্রাম! হেসে উড়িয়ে দিলেন বুমরাহ নিজেই, কী জানালেন তিনি?

পূর্ণ বিশ্রামের (বেড রেস্ট) খবর উড়িয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাওয়া পিঠের চোটের জন্য চিকিৎসক তাঁকে পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এই মর্মে খবর ছড়ায় বুধবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের খেলা নিয়ে তৈরি হয় সংশয়। বিষয়টি পৌঁছনোর পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের অন্যতম সেরা জোরে বোলার। বুমরাহের এক ঘনিষ্ঠ সূত্রকেRead More →

বাইরে বেরোলেন বালু! রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী ১৪ মাস পর জেল থেকে জামিনে মুক্ত

জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। বুধবারই রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে কলকাতার বিচারভবন। এর পর সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেলেন তিনি। আদালত জামিন দেওয়ার পরেই প্রেসিডেন্সি জেলে ভিড় জমিয়েছিলেন বালুর অনুগামী। পৌঁছে গিয়েছিলেন বালুর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। এর পর বিকেল সাড়ে ৫টা নাগাদ জেলRead More →

এখনও ভেন্টিলেশনে মাম্পি, মিনারারা! এসএসকেএমে কেমন আছেন মেদিনীপুরের তিন প্রসূতি?

এখনও সঙ্কটজনক অবস্থা মেদিনীপুরের তিন প্রসূতির। কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছেন তাঁরা। এঁদের মধ্যে মাম্পি সিংহ এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য দুই প্রসূতি মিনারা বিবি এবং নাসরিন খাতুনকে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হচ্ছে। রেখা সাউ, মামনি রুইদাস, মাম্পি, মিনারা ও নাসরিন— এই পাঁচ প্রসূতি গত বুধবার সন্তান জন্মের পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজRead More →

মধ্য কলকাতায় কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হবে না, মানুষের অসুবিধা হয়, মন্তব্য হাই কোর্টের

মধ্য কলকাতায় সভা এবং মিছিল নিয়ে অসন্তোষ প্রকাশ করল হাই কোর্ট। এতে সাধারণ মানুষের অসুবিধা হয় বলে জানিয়েছে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী দিনে তিনি মধ্য কলকাতায় কোনও সভা-সমিতি বা কর্মসূচির অনুমতি দেবেন না। এর জন্য বিকল্প জায়গার কথাও বলেছেন বিচারপতি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে মিছিলRead More →

তরুণীর গলাকাটা দেহ উদ্ধার গল্ফগ্রিনে, খাটের নীচে তাকিয়ে মেয়েকে পড়ে থাকতে দেখলেন মা!

কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু। গল্ফগ্রিন এলাকায় বাড়ি থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর গলা কাটা অবস্থায় ছিল। বাড়ির খাটের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কী ভাবে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গল্ফগ্রিনেরRead More →