হারের দায় গম্ভীরদের উপর চাপালেন গাওস্কর! ‘ব্যাটিং অর্ডার নয়, বদলে ফেলা উচিত কোচদেরই’

১০ বছর পর বর্ডার-গাওস্কর সিরিজ় হাতছাড়া হয়েছে ভারতের। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর শেষ হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও। এই হারের দায় কার। ক্রিকেটারদের? সব দোষ ক্রিকেটারদের দিতে চান না সুনীল গাওস্কর। তিনি দায় চাপালেন গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং দলের উপর। তাঁর মতে, দলের ব্যাটিং অর্ডার নয়, বদলেRead More →

ঘন কুয়াশায় পর পর গাড়ির ধাক্কা, আহতদের বাঁচাতে এসে ট্রাকের নীচে পিষে গেলেন চার জন

ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তা। দেখতে না পেয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে কয়েকটি গাড়ির। বিপত্তি বাধল অন্য জায়গায়। ওই গাড়ির যাত্রীদের উদ্ধার করতে এসেছিলেন চার জন। তাঁদের পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক। হরিয়ানার হিসার-চণ্ডীগড় জাতীয় সড়কে রবিবার সকালে এই ঘটনা হয়েছে। গত কয়েক দিন ধরে দিল্লি-সহ উত্তরRead More →

মহাকাশে অঙ্কুরিত বরবটি কলাইয়ের বীজ! শূন্যে প্রাণের অনূকূল পরিস্থিতি সন্ধানে সাফল্য ইসরোর

মহাকাশে প্রাণের সন্ধান চলছে বহু দিন ধরেই। চলছে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টাও। সেই গবেষণাতেই এ বার যুগান্তকারী সাফল্য এল ইসরোর। মহাকাশে অঙ্কুরিত হল বরবটি কলাইয়ের বীজ! দিন কয়েকের মধ্যে নতুন পাতাও গজাবে, এমনটাই আশা বিজ্ঞানীদের। গত ৩০ ডিসেম্বর পিএসএলভি সি-৬০ রকেটে করে স্পেডেক্স মহাকাশযানের সঙ্গে আটটিRead More →

পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে আরব সাগরে ফ্রান্সের সঙ্গে নৌসেনার যৌথ মহড়া ‘বরুণ’

ফরাসি নৌবাহিনীর অন্যতম বৃহৎ রণতরী এফএনএস চার্লস দ্য গল-সহ গোটা ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ চলে এসেছে আরব সাগরের উপকূলে। নিশানায়, ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া ‘বরুণ’। গত চার দশক ধরেই দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিবিড়। ৪২তম ‘বরুণ’ নৌমহড়া তাতে নতুন মাত্রা আনতে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।Read More →

ছত্তীসগঢ়ে সাংবাদিক হত্যার তদন্তে নয়া মোড়! তিন ধৃতের মধ্যে রয়েছেন নিহতের ভাইও

ছত্তীসগঢ়ে সাংবাদিক মুকেশ চন্দ্রকরের খুনের তদন্তে নেমে এ বার নয়া সূত্র পেল পুলিশ। জানা গেল, ধৃত তিন জনের মধ্যে এক জন নিহতের ভাই রীতেশ চন্দ্রকর। এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে সাংবাদিক খুনের নেপথ্যে প্রকৃত কারণ সন্ধানের চেষ্টা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকেশের খুড়তুতো ভাইRead More →

২০০৬ সালে কেরলে মা ও দুই সদ্যোজাতকে খুন, ১৯ বছর পর সিবিআইয়ের জালে দুই অভিযুক্ত

২০০৬ সালে কেরলে এক তরুণী ও তাঁর দুই যমজ শিশুকন্যাকে খুনের ১৯ বছর পর শনিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই! কেন্দ্রীয় তদন্তকারী দল জানিয়েছে, গত ১৯ বছর ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন দুই অভিযুক্ত। ২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি কেরলের কোল্লম জেলায় ঘটনাটি ঘটে। উদ্ধার হয় ২৪ বছর বয়সি এক তরুণী ওRead More →

‘একজনের পক্ষে অসম্ভব’! আরজি করে নির্যাতিতার পরিবার এবং আসামিপক্ষ এক সুরেই বলল আদালতে

‘ধর্ষক ও খুনি’-র ফাঁসিই চায় নির্যাতিতা চিকিৎসকের পরিবার। শনিবার শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে বিচারপর্বের শুনানি ছিল। আদালতে হাজির হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেখানে নিজেদের ৫৭ পাতার একটি বক্তব্য জমা দেন তাঁরা। শুনানিতে সওয়াল করেন ধৃত সিভিক ভলান্টিয়ারের আইনজীবীও। দু’তরফের বক্তব্যে মূলগত অমিল থাকলেও, এই মামলার সবচেয়ে বড় কৌতুহলের জায়গায় তাঁদের একRead More →

‘রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবে’, আনন্দবাজার অনলাইনকে বললেন ছোটবেলার কোচ

সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা। তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে, না তিনি বিশ্রাম নিয়েছেন তা পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে রোহিতের অবসর নিয়ে। কবে তিনি অবসর নেবেন, সেটিই এখন ভারতের ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন। এই বিষয়ে মুখ খুললেন রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড। আনন্দবাজার অনলাইনকে তিনি জানালেন, আপাতত রোহিতের অবসরেরRead More →

চিনের পরিস্থিতি ‘অস্বাভাবিক নয়’, নতুন ভাইরাস নিয়ে আর কী বলল স্বাস্থ্য মন্ত্রক?

হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে উদ্বেগের কিছু নেই। শনিবার বিবৃতি দিয়ে আশ্বাস দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আরও জানাল, চিনে এখন যা পরিস্থিতি, তা একেবারেই ‘অস্বাভাবিক’ নয়। ভারত ‘শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকবিলার জন্য প্রস্তুত’ বলেও জানানো হয়েছে বিবৃতিতে। চিনে নতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। উসকে দিয়েছে কোভিড অতিমারির স্মৃতি। উদ্বিগ্ন দেশবাসীরRead More →

Tathagata, Shyama Prasad, চিন্ময় কৃষ্ণ প্রভু ও শ্যামা প্রসাদের বন্দিদশার তুলনা তথাগতর

চিন্ময় কৃষ্ণ প্রভুর বন্দিদশার সঙ্গে শ্যামা প্রসাদ মুখার্জির বন্দিদশার তুলনা খুঁজলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “তুচ্ছ অভিযোগে চিন্ময় কৃষ্ণ প্রভুর বন্দি হওয়াটা ১৯৫৩ সালে শ্রীনগরে শেখ আবদুল্লাহর হাতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বন্দি হওয়ার মতোই। আবদুল্লাহ শ্যামা প্রসাদকে ধীরগতির বিষ প্রয়োগ করেছিলেন বলে বিশ্বাস করার কারণRead More →