তিলজলায় নাবালককে অপহরণের অভিযোগ, ধৃত এক, আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জের!

তিলজলায় নাবালককে অপহরণের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে শেখ নবাব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। আদালত অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। নাবালকের পরিবার ১০০ ডায়াল করে পুলিশে অপহরণের অভিযোগ করে। তারা দাবি করে, ওই কিশোরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে। তারRead More →

বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, করিমপুর সীমান্তে তৈরি হবে আউটপোস্ট

সীমান্ত সুরক্ষায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে জমি দিল রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সূত্রের খবর, সেই বৈঠকে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি দেওয়া হচ্ছে তাদের। সেই জমিতে নতুন আউটপোস্ট তৈরি হবে বলে সূত্রের খবর। বিএসএফ রাজ্যকে জানিয়েছিল সীমান্ত সুরক্ষার জন্যRead More →

লিস্টনের গোলে মান বাঁচল, অগোছালো ফুটবল খেলেও জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান – ১ (লিস্টন) বেঙ্গালুরু – ০ আইএসএলের গুরুত্বপূর্ণ সময়ে তাল কাটছে মোহনবাগানের। আগের দু’ম্যাচ ড্র করেছিল হোসে মোলিনার দল। সোমবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও সেরা ছন্দে পাওয়া গেল না সবুজ-মেরুনকে। তবু লিস্টন কোলাসোর গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল মোহনবাগান। এই ম্যাচের পর ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট হল মোলিনারRead More →

Kolkata Airport Death: ইম্ফল থেকে শহরে এসে বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী!

ডিপারচার ফ্লাইওভার থেকে মরণঝাঁপ! কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী। মণিপুরের ইম্ফল থেকে তিনি শহরে এসেছিলেন বলে জানা গিয়েছে। কেন কলকাতায় এসেছিলেন? কেন-ইবা আত্মহত্যা করলেন? খতিয়ে দেখছে পুলিস। বিমানবন্দর সূত্রে খবর, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে কলকাতায় আসেন ওই ব্যক্তি। এরপর গত কয়েকদিন ধরে নাকি বিমানবন্দরের বাইরেই ঘুরে বেড়াচ্ছিল তিনি! কেন? আজ,Read More →

Bangladesh: বাংলাদেশে ফের ছাত্র-আন্দোলন! ঢাকায় পথ অবরোধ পড়ুয়াদের…

বাংলাদেশের সাত কলেজ পড়ুয়াদের সঙ্গে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে রাজধানী ঢাকার দুটি গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ করেছেন পড়ুয়ারা।  রবিবার সন্ধ্যা থেকে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তাঁরা। ফলে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পড়ুয়াদের অভিযোগ, সাত কলেজের সমস্যাRead More →

‘সম্পর্কের অবনতি’, রাগে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল সহপাঠী ‘প্রেমিক’! পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য

সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দশম শ্রেণির এক ছাত্র। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। অভিযুক্ত ছাত্র এবং ‘নির্যাতিতা’ ছাত্রীর বাড়ি ডেবরা থানা এলাকায়। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে তারা। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয় যে, তাদের মেয়েকে ধর্ষণ করেছে ছাত্রটি। অভিযোগRead More →

হ্যামস্ট্রিংয়ে খুঁত নিয়েও নিখুঁত টেনিস সিনারের! ধরে রাখলেন অস্ট্রেলিয়ান ওপেন, বিপর্যস্ত জ়েরেভ

‘রিসিভ’! প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফির খোঁজে থাকা তরুণের মুখে ফাইনালে টস জেতার পর এমন শব্দ অপ্রত্যাশিত। সেই যুবকের নাম আলেকজান্ডার জ়েরেভ হলে আরও বেশি অপ্রত্যাশিত। তিনি আবার জার্মান। তাই আরও আরও বেশি অপ্রত্যাশিত। শুরুতেই যেন আত্মসমর্পণ করে নিলেন। শেষ পর্যন্ত হেরেও গেলেন। টানা দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ইয়ানিক সিনার। ফাইনালেরRead More →

পর্যালোচনার তালিকায় ভারতও? বাংলাদেশ-সহ কিছু দেশের অনুদান বন্ধ করল ট্রাম্পের আমেরিকা

প্রচারের সময়ই ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন। শপথ নিয়েই তা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশকে এত দিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত ইউএসএইড, তা বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার পরে একের পর এক নির্দেশিকা (একজিকিউটিভ অর্ডার)-তে সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে একটি নির্দেশিকায় এইRead More →

অভিবাসীদের আমেরিকা থেকে সরাচ্ছেন ট্রাম্প, ফুঁসে উঠেও পিছু হটতে হল ব্রাজ়িলের প্রতিবেশীকে

বিভিন্ন দেশ থেকে আমেরিকায় অভিবাসনকারী নাগরিকদের সরাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে যেখান থেকে এসেছিলেন, তাঁদের সেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই ধরনের নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ব্রাজ়িলেও ফিরেছেন আমেরিকায় প্রবাসী অনেকে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে ফুঁসে উঠেছিল ব্রাজ়িলের প্রতিবেশী দেশ কলম্বিয়া। তারা সরাসরি অভিবাসনকারীদেরRead More →

IMD Weather Update: দেশের ৩ রাজ্যে বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা নামার সঙ্গে কী ভিজবে বাংলাও?

এই শীতের মধ্যেও বৃষ্টির পূর্বভাস দিচ্ছে দিল্লির মৌসম ভবন। বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পূর্ব অসমের উপরে। একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয় সংলগ্ন এলাকাগুলিকে প্রভাবিত করতে পারে।    2/5 তিন রাজ্যে বৃষ্টি মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ঠান্ডা বাড়বে ওড়িশা, সিকিম এবং ত্রিপুরায়। এইসব জায়গায় ঘন কুয়াশা থাকবে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড,Read More →