Bengal Weather: জোড়া ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝায় শীতের বিদায়ের শুরু! ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ…

 শীত বিদায় আসন্ন। এবার ভোরের বা রাতের শীতেও থাবা পশ্চিমী ঝঞ্ঝার। শুক্রবার রাতের তাপমাত্রা ১৫.৬। শনিবার রাতের তাপমাত্রা ১৫.১। রবিবার রাতের তাপমাত্রা ১৭.৪। সোমবার রাতের তাপমাত্রা ২২.৫। সোমবার দিনের তাপমাত্রা ২৯.৪ অর্থাৎ ৩০ ছুঁই ছুঁই। ফলে শীতের ন্যূনতম অনুভূতি সম্পূর্ণ গায়েব। মঙ্গলবার বৃষ্টির সম্ভবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গে।Read More →

তিনি গম্ভীরদের নজরেই রয়েছেন, কলকাতায় রঞ্জি খেলতে এসে দাবি ৬ উইকেট পাওয়া শার্দূলের

এক সময় নিয়মিত খেললেও ইদানীং জাতীয় দলের ধারেকাছে নেই তিনি। কোনও ফরম্যাটেই আর সুযোগ পান না। তবে কলকাতার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে এসে ছ’উইকেট নিয়ে শার্দূল ঠাকুর নিজেই দাবি করলেন, তিনি ভারতীয় দলের নজরে রয়েছেন। ইংল্যান্ড সফরেই সুযোগ পেতে পারেন। শেষ বার ইংল্যান্ড সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেনRead More →

পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে ৪০ মিনিট পড়েই রইলেন ম্যাকাউটের এমটেক ছাত্রী, ডেকেও এল না অ্যাম্বুল্যান্স!

অধ্যাপিকা এবং ছাত্রের ‘বিয়ে’ নিয়ে শোরগোলের পর এ বার ছাত্রীমৃত্যু নিয়ে শোরগোল নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)-এ। অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের হেনস্থায় অপমানিত হয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এমটেকের প্রথম বর্ষের এক ছাত্রী। এর মধ্যে অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের গাফিলতিরও। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়Read More →

২৬০০০ চাকরি বাতিল: শুনানি শেষ, রায় স্থগিত, সব পক্ষের কথা শুনে কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে এ কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। এ অবস্থায় আদালত কী করতে পারে, তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট। তবেRead More →

গাজ়ায় বন্দি ইজ়রায়েলিদের মুক্তি দিতে হবে শনিবারই! না হলে স্থগিত যুদ্ধবিরতি, হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের

গাজ়ায় বন্দি ইজ়রায়েলিদের মুক্তি দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়সীমা পেরোলে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামাস সম্প্রতি ঘোষণা করে পরবর্তী ঘোষণা না-হওয়া পর্যন্ত তারা ইজ়রায়েলি বন্দিদের মুক্তির বিষয়টি স্থগিত রাখছে। তার পরেই বন্দিমুক্তি নিয়ে নিজের ধৈর্যচ্যুতির কথা জানান ট্রাম্প। সোমবারRead More →

খাঁচাবন্দি কুলতলির রয়্যাল বেঙ্গল, বনকর্মীর ঘাড়ে কামড় বসানো সেই বাঘ ধরা দিল ছাগলের টোপেই

অবশেষে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাঘ। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। সোমবার এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির দক্ষিণরায়। তাকে ধরার জন্য কুলতলির একটি সব্জি ক্ষেতে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। টোপ হিসাবেRead More →

Global Warming | Cow Fart: গোরুর বাতকর্ম বন্ধের ভ্যাকসিনেই সারবে বিশ্বের অসুখ, কমবে উষ্ণায়ণ!

শুধুমাত্র ঘাস খেয়েই বেঁচে থাকতে পারে গোরু। আমাদের চোখের সামনে থাকা উপরাকী প্রাণীদের মধ্যে গোরুর এই ক্ষমতা অবাক করার মতো। কিন্তু তার জন্য আমাদের এই পৃথিবীকে বড় মূল্য দিতে হয়। কারণ ওই ঘাস গোরুর পাকস্থলীতে গিয়ে তৈরি করে মিথেন। সেই গ্যাস বের হয় গোরুর বাতকর্মের মাধ্যমে। সেই মিথেন কার্বন ডাইRead More →

MAKAUT: ফের শিরোনামে ম্যাকাউট, বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে এবার ছাত্রীর…

বিয়ে বিতর্কের পর ফের শিরোনামে হরিণঘাটার মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট! বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে এবার ঝাঁপ দিলেন এক ছাত্রী। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সক। কীভাবে পাঁচতলায় পৌঁছে গেলেন? কেন-ই-বা ঝাঁপ দিলেন?  তা স্পষ্ট নয় এখনও। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে যিনি ঝাঁপ দিয়েছেন, তিনি এমটেকেরRead More →

কেজরীর ‘শিশমহল’ আর সংলগ্ন জমি অন্য কাজে লাগুক, উপরাজ্যপালকে চিঠি দিল দিল্লি বিজেপি

বিজেপির দাবি, দিল্লি সরকারের আরও চারটি বাড়ির জমি ‘দখল’ করে ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোর সঙ্গে মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তৈরি করিয়েছিলেন নিজের বাসস্থান ‘শিশমহল’। ‘দখল’ করা সেই জমি এবং বাড়ি বিচ্ছিন্ন করে আবার সরকারি কাজেই ব্যবহার করা হোক। দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট জেনারেল) ভিকে সাক্সেনাকে চিঠি দিয়ে এমনটাই জানালেনRead More →

ছেঁড়া জুতো পরেই ১০ হাজার মিটার দৌড়, জাতীয় গেমসে ব্রোঞ্জ জিতে তাক লাগালেন সোনিয়া

জাতীয় গেমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এ রকম সমস্যায় পড়তে হবে ভাবতে পারেননি সোনিয়া। উত্তরাখণ্ডের খেলোয়াড়ের গতি বা পরিবেশ নিয়ে সমস্যা ছিল না। কিন্তু তাঁর কাছে যে জুতো এসেছিল তা মাপে বড়। কারণ, তিনি যে মাপের জুতো পরেন তা বাজারে অমিল। বাধ্য হয়ে নিজের ছেঁড়া জুতো পরেই ১০ হাজার মিটার দৌড়লেনRead More →