ট্রলি-কাণ্ডে দ্বিতীয় ব্যাগের হদিস! খুনে ব্যবহৃত অস্ত্র ছিল তাতে? জানতে পুলিশ জেরা করবে মা-মেয়েকে

একটি নয়, দুটি ট্রলি ছিল। মধ্যমগ্রামে সুমিতা ঘোষের খুনের ঘটনায় নতুন তথ্য পেল পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজে তদন্তকারীরা লাল রঙের একটি ট্রলি দেখতে পান অভিযুক্তদের হাতে। নীল রঙের ঢাউস একটি ট্রলিতে পিসিশাশুড়ির দেহ কেটে ঢুকিয়েছিলেন ফাল্গুনী ঘোষ। কিন্তু লাল রঙের ট্রলিতে কী ছিল? তদন্তকারীদের অনুমান, ওই ট্রলিতেও সুমিতার দেহের কিছুRead More →

যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত সাতটি এফআইআর! গ্রেফতার এক প্রাক্তনী, কোন কোন ধারায় মামলা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শনিবার রাতেই এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত যাদবপুর থানায় শনিবারের অশান্তি সংক্রান্ত মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। মামলা হয়েছে একাধিক জামিনযোগ্য ও জামিন-অযোগ্য ধারায়। ওয়েবকুপা এবং পডুয়া— লিখিত অভিযোগ জমা দিয়েছে দু’পক্ষই। রবিবার বিকেলে কলকাতার সিপি মনোজRead More →

বঞ্চনা আর শোষণের প্রতিবাদে শহরে নারী ও প্রান্তিক যৌনতার মানুষের মিছিল, কী দাবি তাঁদের?

‘চলবে না আর জারিজুরি, মেয়েদের দাও ঠিক মজুরি’— নারী দিবসের প্রাক্কালে গর্জে উঠল মধ্য কলকাতা। মেহনতি মহিলা এবং প্রান্তিক যৌনতা ও লিঙ্গের মানুষের বঞ্চনা নিয়ে সরব হলেন গ্রাম থেকে শহর, শহরতলি থেকে মফস্‌সলের প্রমীলা ও ক্যুইয়ার পরিচয়বাহী মানুষেরা। দাবি অনেক— ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শৌচাগার, ক্রেশ। তার সঙ্গে যুক্ত হলRead More →

বসন্তেই গরমের দাপট, জানেন কত ধরনের রোগ হতে পারে এই সময়? কী কী করলে সুস্থ থাকবে শরীর

বসন্তের দেখা নেই। শীত থেকে সরাসরি লাফ দিয়ে গ্রীষ্মের দৌরাত্ম্য শুরু। রোদের তাপে ইতিমধ্যেই শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে। মার্চের শুরুতেই এমন গরম পড়লে আগামী দিনে কী পরিস্থিতি হবে, তা বুঝতে বেগ পেতে হবে না। ভারতের আবহাওয়া দফতর এর মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশের একাধিক অঞ্চলে। ফলে এখন থেকেই স্বাস্থ্যRead More →

বরুণের স্পিনের ফাঁদে নিউ জ়িল্যান্ড শেষ ২০৫ রানে, অপরাজিত থেকে সেমিতে খেলবে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল অপরাজিত ভারত। বাংলাদেশ, পাকিস্তানের পর জয় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও। রবিবার ভারত জিতল ৪৪ রানে। পাঁচ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ভারত প্রথমে ব্যাট করে ২৪৯ রান করে। নিউ জ়িল্যান্ড শেষ হয়ে গেল ২০৫ রানে। রবিবার শুরুতে নিউ জ়িল্যান্ডের ফিল্ডিংয়ের দাপট দেখল দুবাই। যে মাঠ বিখ্যাত ক্যাচ পড়ার জন্য,Read More →

সোমবার শুরু উচ্চ মাধ্যমিক, ১৩৬টি কেন্দ্র ‘স্পর্শকাতর’! মোবাইল নিয়ে ধরা পড়লে বাতিল পরীক্ষা

আগামী সোমবার, ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালেRead More →

আমেরিকার সঙ্গে খনিজ চুক্তিতে রাজি, ডাকলে যাব আবার, ব্রিটেন থেকে শর্ত শুনিয়ে রাখলেন জ়েলেনস্কি

আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে এখনও রাজি আছে ইউক্রেন। ব্রিটেন থেকে রবিবার এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তিনি জানিয়েছেন, আমেরিকা যদি আবার তাঁকে ডাকে, আবার তিনি সেখানে যেতে প্রস্তুত। আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। কিন্তু সেই সঙ্গে নিজের শর্তও শুনিয়ে রেখেছেন জ়েলেনস্কি। জানিয়েছেন, তাঁর কথাগুলিও শুনতে হবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেরRead More →

ভারতের সামনে সেমিতে অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকা? রবিতে রোহিতদের ম‍্যাচে কী হলে কী হবে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের চার দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত, নিউ জ়‌িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া শেষ চারে উঠে গিয়েছে। গ্রুপ পর্বে শুধু ভারত বনাম নিউ জ়‌িল্যান্ড ম্যাচ বাকি রয়েছে, যা হবে রবিবার। এই ম্যাচের উপরেই নির্ভর করছে ভারত শেষ চারে কার বিরুদ্ধে খেলবে। আইসিসি-র সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপের শীর্ষে থাকাRead More →

গোকুল চন্দ্র মিত্রর বাড়ি ও রাধা মদনমোহন জিউ ঠাকুর

উত্তর কলকাতায়, বিশেষত বাগবাজার-কুমোরটুলি এলাকায় যেন পায়ে পায়ে ইতিহাস। নানা সময়ে, সে সবের নানা জায়গায় ঢুঁ মেরেছি। ধারাবাহিক লিখেছি ফেসবুকে। সেগুলো প্রকাশিত হয়েছে অধুনালুপ্ত হয়েছে একটি বাংলা দৈনিকে। বড় অপরাধ, সেগুলো সংরক্ষণ করিনি। হারিয়ে গিয়েছে অসংখ্য লেখার স্তূপে। এখন বাইরে খুব কম বার হই। তাও হাতছানি দিয়ে ডাকে ঐতিহ্যগুলো। প্রতিটিরRead More →

পূর্ববঙ্গের হিন্দু স্মৃতি—

রাজা বিজয় সেনের স্ত্রী পথে এক পুত্রের জন্ম দেন। পরবর্তীকালে তিনি খ্যাত হন বল্লাল সেন নামে। সিংহাসনে আরোহণের পর স্বীয় জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য তিনি একটি মন্দির তৈরি করান। কিংবদন্তি অনুযায়ী, বল্লাল সেন একবার জঙ্গলে ঢাকা থাকা দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেই দেবীকে  আবিষ্কার করে মন্দির স্থাপন করান। মূর্তিটি ঢাকা ছিলRead More →