রাজস্থানে মন্ত্রিসভার রদবদলের আগেই ইস্তফা তিন মন্ত্রীর, ফের কোন্দল কংগ্রেসে।

মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তুঙ্গে, এই সময়েই রাজস্থানের তিন মন্ত্রী দল থেকে ইস্তফা দিলেন। আগামী দু-তিনদিনের মধ্যেই রাজস্থানের মন্ত্রিসভায় রদবদল হওয়ার কথা। এরমধ্যেই তিন মন্ত্রী শুক্রবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র জমা দিলেন। কংগ্রেস নেতা অজয় মাকেন জানিয়েছেন, রাজস্থান মন্ত্রিসভার সদস্য হরিশ চৌধুরি, রঘু শর্মা ও গোবিন্দ সিং দোতাস্রাRead More →

দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার সমস্যা জানতে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক মোদী-শাহের।

পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল-দের নিয়ে ৫৬ তম কনফারেন্স হতে চলেছে লখনউয়ে পুলিশের সদর দফতরে। ২০ ও ২১ নভেম্বর- দু’দিনব্যাপী আয়োজিত এই বৈঠকেই আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তাRead More →

চুক্তির খেলাপ করছে ওরা, বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত-চিন সম্পর্ক: জয়শঙ্কর

একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত-চিন সম্পর্ক। তবে আমেরিকা  ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো হচ্ছে। শুক্রবার একথা জানিয়েছেন বিদেশ দফতরের মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, এই যে সম্পর্কের অবনতি সেটা চিনের জন্য। সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে ‘Greater power competition: The emerging World order”শীর্ষক একটি আলোচনায় সভায় যোগRead More →

‘আইনের সুবিধাগুলি কৃষকদের বোঝাতে পারিনি’, আক্ষেপের সুর আরও এক নরেন্দ্রর গলায়

শুক্রবারই ঐতিহাসিক এক ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন যে কেন্দ্র তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করবে। প্রধানমন্ত্রী জানান, কৃষকদের বোঝাতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। আর প্রধানমন্ত্রীর ঘোষণার পর এই একই আক্ষেপের সুর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের গলায়। সরকারের ‘ব্যর্থতা’র কারণেই যে এই পরিস্থিতি তাRead More →

পাওনা টাকা চাইতেই বাড়িতে ঢুকে কোন্নগরের ব্যবসায়ীকে দোকান বন্ধের হুমকি তৃণমূল কর্মীদের।

মুদিখানার দোকান থেকে ধারে বিরাট অঙ্কের টাকার জিনিস কিনেছিল একটি ক্লাব। তারপর কিছুতেই সেই টাকা ফেরত দিচ্ছিল না তারা। আজ নয় কাল এই করেই দিন কাটছিল। এরপর পাওনাদার সোজা চলে যায় পাওনা টাকা আনতে। কিন্তু সেই টাকা চাইতে যাওয়াই হল কাল। বাড়িতে ঢুকে রীতিমত হামলা চালানো হল তার উপর। সঙ্গেRead More →

গেস্ট হাউসে ডেকে বারবার ধর্ষণ, লজ্জায়-অপমানে আত্মঘাতী বসিরহাটের যুবতী।

ফের এক মর্মান্তিক মৃত্যু। প্রথমে বিয়ের প্রতিশ্রুতি আর তারপর ধর্ষণ। এখানেই শেষ নয় অশ্লীল কয়েকটি ছবিও ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী ওই যুবতী। ঘটনাস্থান বসিরহাট। জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে এলাকারই এক যুবকের কয়েক বছর আগে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়েRead More →

২০ কোটি টাকার জিএসটি ফাঁকি, কসবা থেকে ধৃত ২

প্রায় ২০ কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। জিএসটি আধিকারিকরা তাঁদের বৃহস্পতিবার গ্রেফতার করেন। কসবা থানায় রাখা হয়েছে তাঁদের। আজ, শুক্রবার আদালতে পেশ করা হবে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, ভুয়ো জিএসটি ইনভয়েস তৈরি করে কর ফাঁকি দিতেন তাঁরা। কমিশনের ভিত্তিতে অনান্য সংস্থাগুলিকে ভুয়ো ইনভয়েসRead More →

মহেশতলায় বাইক নিয়ে বচসার জেরে নাগরিককে বেধড়ক মার, অবশেষে রামনগর থানায় বদলি অভিযুক্ত পুলিশকর্তা।

ফুটপাথে কুঁকড়ে পড়ে রয়েছে বছর কুড়ির এক যুবক। তাঁর বুকে-পিঠে অনবরত আঘাত করে চলেছে ভারী বুট পরা এক জোড়া পা। বুট জোড়া যাঁর পায়ে, তিনি আবার গ্রিন পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক্সাইড মোড়ে এক গ্রিন পুলিশের কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাঠগড়ায়  পুলিশই।Read More →

বেতন বৈষম্য সহ একাধিক দাবিতে পাঁচদিন ধরে এসএসকেএম হাসপাতলে নার্সদের আন্দোলন অব্যাহত, অসুস্থ ২ নার্স

এসএসকেএম হাসপাতালে নার্সদের অনশন আন্দোলন অব্যাহত রয়েছে। আজ ৫ দিনে পড়ল নার্সদের অনশন আন্দোলন। ইতিমধ্যেই অনশনের ফলে দুজন নার্স অসুস্থ হয়ে পড়েছেন। নার্সদের অভিযোগ, অনশনের কথা জানার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য কোনও রকমের মেডিকেল টিমের ব্যবস্থা করেনি। দাবি মেটানো না হলে নার্সরা মিছিল করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই এসএসকেএমRead More →

ভুয়ো নথি দেখিয়ে মোটা ঋণ নেওয়ার অভিযোগ, কলকাতায় গ্রেফতার ব্যবসায়ী

ভুয়ো নথি দিয়ে সরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার অভিযোগে কলকাতায় ইডির হাতে গ্রেফতার এক ব্যবসায়ী। ধৃত ব্যবসায়ীর নাম দেবব্রত হালদার। তাঁর কাছ থেতে নগদ, গাড়িসহ কোটি কোটি টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করেছেন গোয়েন্দারা। জাল ব্যাঙ্ক গ্যারান্টি দেখিয়ে শিল্পোন্নয়ন নিগম থেকে ১৭৩.৪ কোটি টাকা ঋণ নিয়েছিলেন দেবব্রতবাবু। পরে তা অন্য অ্যাকাউন্টেRead More →