Weather Today: জাঁকিয়ে শীত রাজ্যে, কনকনে ঠান্ডায় রেকর্ড পারদ পতন কলকাতায়

আরও নামল পারদ। আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জেলায় জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রা আরও কমে গেল। একেবারে জমাট শীত কলকাতায়।Read More →

কিভ নিশানা করে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার! এ বার রাজধানী দখলের চূড়ান্ত লড়াই?

ইউক্রেন যুদ্ধের ২৯৫ তম দিনে কিভে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। শুক্রবার রাত থেকে ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ৭০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ ফৌজ। প্রবল শীত আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের বিদ্যুৎ পরিষেবা। ইউক্রেন সরকারের একটি সূত্র পশ্চিমী সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘ব্ল্যাকRead More →

Mamata Banerjee, Amit Shah: শনিবার নবান্নে মমতা-অমিত শাহ বৈঠক, গোরুপাচার নিয়ে আলোচনা?

 কলকাতায় আসছেন অমিত শাহ। কবে? আজ, শুক্রবার রাতেই। আগামিকাল, শনিবার নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে গোরুপাচার ও বিএসএফ নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের নাম বদলের প্রস্তাবে কেন এখনও অনুমোদন মিলল না? সেই প্রসঙ্গও তুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচ্যসূচিতে রয়েছে সীমান্ত সংক্রান্ত ৪০টিRead More →

Joka Taratola Metro: শনিবার জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন হচ্ছে না..

সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষমুহুর্তে পরিকল্পনা স্থগিত রাখতে হল মেট্রো কর্তৃপক্ষকে। আগামীকাল, শনিবার উদ্বোধন হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর! কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সময় পাওয়া যায়নি বলে খবর। বেহালাতেও এবার মেট্রো। জোকা থেকে বিবাদ বাগ পর্যন্ত প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলবে মেট্রো। স্রেফRead More →

Coal smuggling: কয়লা পাচার রুখতে তৎপর পুলিশ, পুরুলিয়ায় আটক ৪০ টি লরি, বাজেয়াপ্ত ৩ হাজার টন

কয়লাপাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে কয়লাপাচার। এই অবস্থায় কয়লা পাচার রুখতে তৎপর পুলিশ। পুরুলিয়া জেলায় পুলিশ কয়লা পাচার বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছে। সেই অভিযানে এক মাসেরও কম সময়ে পুরুলিয়া থেকে ৪০টি অবৈধ কয়লা বোঝায় লরি বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হওয়া কয়লার পরিমাণRead More →

India hits back at Pakistan FM: ‘অসভ্য মন্তব্য’; মোদীকে ব্যক্তিগত আক্রমণ করায় পাকিস্তানের মন্ত্রীকে পালটা ভারতের

পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যকে ‘অসভ্য’ বলে পালটা দিল ভারত। সেইসঙ্গে কড়া ভাষায় নয়াদিল্লির তরফে কড়া ভাষায় জানানো হয়েছে, হতাশার কারণেই বিলাওয়াল ভুট্টো জারদারি এরকম মন্তব্য করেছেন। ওরকম মন্তব্যের পরিবর্তে জঙ্গি সংগঠনের মাস্টারমাইন্ডদের দিকে নজর দেওয়া উচিত বিলাওয়ালের। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এটা চূড়ান্ত নিম্নরুচি। পাকিস্তানের ক্ষেত্রেও (সেটা নিম্নরুচির)।Read More →

চিনে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫, কতখানি শক্তিশালী ভারতের নতুন মিসাইল?

 বৃহস্পতিবার রাতের অন্ধকারে অগ্নি-৫ (Agni-5)-এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে সফলভাবে আঘাত হানতে পারে এই মিসাইল।অর্থাৎ গোটা এশিয়াকে ধ্বংস করে দিতে পারে অগ্নি-৫। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে অগ্নি মিসাইলের (Agni Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এখনও পর্যন্ত প্রত্যেকটিRead More →

Madhyamik Exam 2023: প্রত্যেকটি জেলায় মনিটরিং কমিটি গঠন, কার্যকরী করল মধ্যশিক্ষা পর্ষদ

বছর ঘুরলেই সূচিতে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। আর তা নির্বিঘ্নে করতে এবার প্রত্যেকটি জেলায় মনিটরিং কমিটি গঠন করল মধ্যশিক্ষা পর্ষদ। এই জেলা মনিটরিং কমিটি কেমন করে কাজ করবে তা নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে জেলা আহ্বায়ক, সাব ডিভিশনাল আহ্বায়ক এবং সদস্যদের সঙ্গে সমন্বয়Read More →

Joka-Taratala Metro Route: জোকা–তারাতলা মেট্রো রুটের সূচনা হতে চলেছে, উদ্বোধন করবেন কি অমিত শাহ?‌

জমি জট থেকে মাঝেরহাট সেতু বিপর্যয় এবং অর্থ–সহ একাধিক সমস্যা দেখা দেওয়ায় গতি হারিয়েছিল জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প। গোটা রুটের (প্রায় ১০ কিমি) কাজ শেষ হতে এখনও কয়েক বছর লাগবে। দেশের আর কোনও মেট্রো প্রকল্প তৈরি করতে এত সময় লাগেনি। তা নিয়ে সমালোচনার মুখে পড়ে রেলমন্ত্রক। ঠিক ১২ বছর আগে এইRead More →

অ্যাসিড হামলায় দিল্লির তরুণীর চোখের ক্ষতি হয়নি, এখনও আইসিইউতে চিকিৎসাধীন আক্রান্ত

দিল্লিতে অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণীর চোখ অক্ষত রয়েছে। অ্যাসিড হামলার জেরে তাঁর দৃষ্টিশক্তির ক্ষতি হয়নি। এমনটাই জানাল তরুণীর পরিবার। তবে হামলায় জখম তরুণীর পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। বর্তমানে তাঁকে আইসিইউতেRead More →