Weather Update: তাপমাত্রা নামতে পারে আরও নীচে, ৩ রাজ্যে জারি কমলা সতর্কতা

সোমবার রাজধানী-সহ সংলগ্ন এলাকায় ঘুম ভেঙেছে ১.৪ ডিগ্রি তাপমাত্রায়। তাপমাত্র কমার পূর্বাভাস আগে থেকেই ছিল কিন্তু এতটা যে নেমে যাবে তা বোধ হয় আন্দাজ করতে পারেননি রাজধানীর মানুষজন। এরকম এক হাড়কাঁপানো পরিস্থিতিতে উত্তর ভারতের রাজ্যগুলির জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করল দিল্লির মৌসম ভবন। আবহাওয়া দফতরের নজরে রয়েছে বিশেষRead More →

ADHAAR Card Update: গুরুত্বপূর্ণ বদল আধারের নিয়মে, জেনে নিন কী করত হবে আপনাকে

 ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডে গ্রাহকের ঠিকানা আপডেট করার জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। নাগরিকের যদি ঠিকানার প্রমাণ না থাকে, সেক্ষেত্রে তিনি পরিবারের প্রধানের (HoF) সাহায্যে ঠিকানা আপডেট করতে পারবেন। অর্থাৎ যদি কোনও বাসিন্দার আত্মীয়দের কাছে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় সহায়ক নথির অভাবRead More →

Helicopter Crash: কিয়েভে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৬

 কিয়েভ অঞ্চলের একটি কিন্ডারগার্টেনের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বিমানে ছিল ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্ব দল। তাঁরা এবং যেখানে হেলিকপ্টার ভেঙে পড়েছে সেই অঞ্চলে থাকা তিন শিশু সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান কিরিলো টাইমোশেঙ্কো (Kyrylo Tymoshenko) জানিয়েছেন, বুধবার ব্রোভারিRead More →

Hardik Pandya, IND vs NZ: ভুল সিদ্ধান্তের শিকার হয়ে বোল্ড হার্দিক! কাঠগড়ায় আম্পায়ার

ভারতের (India) মাটিতে ফের একবার কাঠগড়ায় আম্পায়ার। নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চলাকালীন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আউট ঘিরে দেখা দিল তীব্র বিতর্ক। হার্দিককে বোল্ড আউট দেওয়া হয়েছে। রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে যে, উইকেটকিপার টম ল্যাথামের (Thomas Latham) গ্লাভসে লেগে বেল মাটিতে পড়েছে। সেই ঘটনার রিপ্লে একাধিকবার দেখার পরেও,Read More →

পাঁচ দিনের সফরে রাজ্যে আসছেন মোহন ভাগবত, ২৩ জানুয়ারি শহীদ মিনারে জনসভা আর এস এসের

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে। তার মধ্যে রাজ্যে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যেদিন বাংলা ছাড়ছেন সেই বৃহস্পতিবারই রাজ্যে পা রাখছেন সংঘপ্রধান। পাঁচ দিনের সফরে তিনি রাজ্য আছেন। আর এই সফরে তাঁর যেমন একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে তেমনি সামাজিক বিশিষ্টজনদের সঙ্গেও দেখা করবেন আরএসএস প্রধান মোহনRead More →

Medicine Price: দাম বেঁধে দিল কেন্দ্র, এবার বহু ওষুধ মিলবে অনেক কম দামে

এক ধাক্কায় বেশকিছু অ্য়ান্টিবায়োটিক, অ্যান্টি ভাইরাল-সহ ১২৮টি ওষুধের দাম বেঁধে দিল ন্য়াশনাল ফার্মাসাউটিক্য়াল প্রাইসিং অথরিটি(NPPA)। এর ফলে ক্যান্সার, সুগার, অ্যাজমা রোগীরা ওষুধ পাবেন অনেক কম দামে।      2/5 যেসব ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন ইনজেকশন, ক্লভিউনিক অ্যাসিড, ভ্যাঙ্কোমাইসিন, অ্যাজমার ওষুধ স্যালবুটামল।    3/5 তালিকায় রয়েছেRead More →

Weather Today: শীতের মাঝেই বৃষ্টির চোখরাঙানি, উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী বাড়ল তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর । অন্যদিকে,  উত্তরবঙ্গে কুয়াশার সঙ্গে শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লী সহ উত্তর ভারতে চরম শৈত্য প্রবাহ চলবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর৷ এদিকে, দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ ও  বৃহস্পতিবার রাজ্যের উপকূলে হালকা বৃষ্টিরRead More →

গাইঘাটায় রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

 রাস্তার কাজ বন্ধ করে দিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের হাটখোলা এলাকায়। অভিযোগ, ওই গ্রামে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। তাই প্রধান মাত্র ৩০০ মিটার রাস্তা সংস্কারRead More →

ভারত থেকে ডিজেল কিনবে বাংলাদেশ, শুরু ১৩১ কিমি দীর্ঘ পাইপলাইনের কাজ

 আগামী জুন মাসে ভারত থেকে পরীক্ষামূলকভাবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু করবে বাংলাদেশ (Bangladesh)। গত সোমবার রাজধানী ঢাকায় জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ এ কথা জানিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর টেবিলে এটি উপস্থাপিত হয়। তখনই সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবেRead More →

এবার অযোধ্যা পাহাড়-পথে হায়না! ধরা পড়ল পর্যটকের ক্যামেরায়

অযোধ্যা পাহাড়ের কালো পিচ রাস্তায় দুলকি চালে হেঁটে বেড়াচ্ছে হায়না। করোনাকালে, লকডাউনে এমন ছবির দেখা মিলেছিল পুরুলিয়ার ঝালদার পাহাড়তলি এলাকায়। আর এবার সেই ছবিরই পুনরাবৃত্তি। পর্যটকদের ক্যামেরায় বন্দি। পর্যটনের মরশুমে অযোধ্যা হিলটপ থেকে মুরগুমা যাওয়ার পাহাড়ি রাস্তায় দেখা দিয়েছে ওই বন‌্যপ্রাণ। যা দেখে উল্লসিত পর্যটকরা। খুশি পুরুলিয়া বনবিভাগও। পুরুলিয়া বনRead More →