দেড় মাস গরমের ছুটির পর বৃহস্পতিবার খুলছে স্কুল, পাঠ্যক্রম শেষ করা নিয়ে চিন্তায় শিক্ষকেরা

দীর্ঘায়িত হতে হতে প্রায় দেড় মাসের গরমের ছুটির পরে সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলতে চলেছে আজ, বৃহস্পতিবার। কিছু বেসরকারি স্কুল দিনকয়েক আগে খুলে গেলেও বেশির ভাগ বেসরকারি স্কুলই আজ খুলছে। তবে এখনও কমেনি গরমের তীব্রতা। চিকিৎসকেরা জানাচ্ছেন, গরম থাকলেও এ বার স্কুল খুলে যাওয়াই ভাল। তবে, সাবধানতা অবলম্বনRead More →

৯৫টি ট্রেন বাতিল, ১৫০ কিমি বেগে বইবে হাওয়া! ‘বিপর্যয়ে’ বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা গুজরাতে

গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ১৫০ কিমি বেগে বইবে ঝড়। ওই সময় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থলভাগে প্রবেশ করবে এবং উত্তর দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত-সহ দেশের পশ্চিম উপকূলে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। শুরু হয়েছে ভারী বৃষ্টি। উপকূল এলাকাগুলিতে বহু ক্ষয়ক্ষতিরRead More →

শিয়রে পঞ্চায়েত ভোট, লালবাজারের কাছে ১২ হাজার পুলিশকর্মী চায় নির্বাচন কমিশন

স্পর্শকাতর এলাকাগুলিতে পঞ্চায়েত ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরামর্শ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে, বাকি জায়গায় যাতে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট হয়, তার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের উপরেই নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশন। আর এ জন্য মৌখিক ভাবে লালবাজারের কাছে প্রায় ১২ হাজার পুলিশকর্মী চেয়েছে কমিশন। সূত্রের খবর,Read More →

উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা পাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেন্দ্রের চিঠি রাজ্যকে

বছরের পর বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের (ইনস্টিটিউট অব এমিনেন্স) শিরোপা দেওয়া হচ্ছে না। কারণ, এর জন্য রাজ্যের পক্ষ থেকে যে বাজেটের কথা বলা হয়েছে, তাতে বিষয়টি বাস্তবায়িত হবে না। সম্প্রতি রাজ্যের উচ্চশিক্ষা সচিবকে এমনই চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। চিঠি পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।Read More →

এত অস্ত্র ভাঙড়ে! মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কি আদৌ সক্রিয় ছিল পুলিশ? সংঘর্ষের পর উঠছে প্রশ্ন

গত বছরের মার্চে বীরভূমের বগটুইয়ে রাতভর সন্ত্রাসে দশ জনের মৃত্যু হয়। তার পরেই রাজ্যের সর্বত্র পুলিশকে বোমা-অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রশাসনিক নির্দেশিকাও জারি করে রাজ্য পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে মঙ্গল এবং বুধবার ভাঙড়ে তৃণমূল-আইএসএফের সংঘর্ষে যে বিপুল অস্ত্র এবং বোমার ব্যবহার দেখা গিয়েছে, তারRead More →

এই তারকা অলরাউন্ডারকে টেস্ট ক্রিকেটে দেখতে চান সৌরভ, কার কথা বললেন দেশের প্রাক্তন ক্যাপ্টেন?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের হারের পরে ‘গেল গেল’ রব তোলার কারণ দেখছেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বক্তব্য, ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। একাধিক তরুণ ক্রিকেটার ঘরোয়া টুর্নামেন্টে রান করছেন। তাঁদেরও টেস্ট দলে দেখতে চান সৌরভ। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক আলাদা করেRead More →

Greece: প্রায় ৬০ শরণার্থীর মৃত্যু, ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে…

অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের একটি নৌকা ডুবে গিয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে বহুদিন ধরেই বেআইনি ভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সংখ্যাটা বহুগুণ বেড়েছে। গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী এই নৌকাটি ডুবে গিয়েছে। এখনও পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধার করাRead More →

Panchayat Election 2023: বৃহস্পতিবার খুলছে স্কুল, প্রধান শিক্ষকদের পঞ্চায়েত ভোটে হাত লাগানোর নির্দেশ!

দেড় মাস গরমের ছুটির পর অবশেষে বৃহস্পতিবার খুলছে রাজ্যের স্কুল। এদিকে পঞ্চায়েত ভোটও আসন্ন। জেলা শিক্ষা আধিকারিকদের দফতর থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের। পঞ্চায়েত ভোটে সহযোগিতা করার নির্দেশই দেওয়া হয়েছে তাদের। গত ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়। গত সপ্তাহে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দফতর। Read More →

টেস্ট অভিষেকে প্রথম বলেই উইকেট! বাংলাদেশের বিরুদ্ধে নজির আফগান বোলারের

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নজির গড়লেন আফগানিস্তানের জোরে বোলার নিজাত মাসুদ। বুধবার নিজের অভিষেক টেস্টে প্রথম বলেই উইকেট নেন মাসুদ। সেই সঙ্গেই নজির গড়েন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি সপ্তম বোলার যিনি নিজের অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট নিয়েছেন। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই এই কীর্তি করেন মাসুদ। দ্বিতীয় ওভারেRead More →

‘টাকা লেনদেনের ক্লাসিক কেস! হাওয়ালায় টাকা পাচার হয়েছে’, সুজয়কৃষ্ণের বিরুদ্ধে কোর্টে বলল ইডি

‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ইডি হেফাজতের মেয়াদ শেষে তাঁকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয়। সুজয়কৃষ্ণকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানায় ইডি। অন্য দিকে জামিনের আর্জি জানান সুজয়কৃষ্ণের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শুনে নগর দায়রা আদালতের বিচারক সুজয়কে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বুধবার সুজয়কৃষ্ণেরRead More →