২২ কিলোমিটার পথ দৌড়ে পঞ্চায়েতে মনোনয়ন জমা স্মরণ সুব্বার, শপথ নিচ্ছেন অনুন্নয়ন তাড়ানোর

রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন ঘিরে তুলকালাম। সে দিক থেকে অনেকটাই শান্ত পাহাড়। নেই কোনও কোলাহল, সংঘর্ষের নামগন্ধ। সেখানে লড়াইটা উন্নয়ন বনাম অনুন্নয়নের। সেই লড়াইয়েরই এক ছকভাঙা ছবি ধরা পড়ল দার্জিলিংয়ে। গ্রামে রাস্তা না থাকা, বেহাল যোগাযোগ ব্যবস্থা, পাহাড়ে ক্রমবর্ধমান দূষণ এবং যানজটের সমস্যার বার্তা নিয়ে ২২ কিলোমিটার দৌড়ে বিডিও অফিসেRead More →

তপনের দণ্ডিকাণ্ডের সেই আদিবাসী শিউলিকে প্রার্থী করল তৃণমূল, বিরোধীদের কটাক্ষ, ‘প্রায়শ্চিত্ত’

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চার আদিবাসী মহিলাকে ‘প্রায়শ্চিত্ত’ করাতে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। মাস দুয়েক আগে ওই ঘটনা গোটা রাজ্যেই শোরগোল ফেলেছিল। এ বার পঞ্চায়েত ভোটে সেই চার আদিবাসী মহিলার এক জনকে প্রার্থী করল শাসকদল। বিরোধীদের কটাক্ষ, শাসকদল যে ঘটনা ঘটিয়েছিল, তার ‘প্রায়শ্চিত্ত’ করতেই এই চমক। পাল্টা জবাব দিয়েছেRead More →

অমীমাংসিত ভারত-লেবানন ম্যাচ, আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে ফের মুখোমুখি দুই দল

 জিতল না ভারত। হারল না লেবাননও। ভারত ও লেবানন ম্যাচের ফয়সলা হল না বৃহস্পতিবার। গোলশূন্য ভাবে শেষ হল দুই দলের লড়াই। রবিবার ফাইনালে ফের দেখা হবে দু’ দলের। শেষ হাসি তোলা থাকবে কার জন্য? জবাব দেবে সময়।  আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ভারত। লেবাননের বিরুদ্ধে ম্যাচটা ছিল নেহাতই নিয়মরক্ষার।Read More →

শক্তি কমিয়েও কচ্ছে তাণ্ডব দেখাল ‘বিপর্যয়’, ব্যাপক ক্ষয়ক্ষতি গুজরাটে, এবার সতর্ক রাজস্থান

১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে আঘাত হানার কথা ছিল। কিন্তু শক্তি কমিয়ে বৃহস্পতিবার রাতে গুজরাটের কচ্ছের মাণ্ডবী ও জাখাউ বন্দর এলাকায় ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biporjoy)। একটা সময় গতিবেগ ছাড়ায় ১৪০ কিলোমিটার। মাঝরাত পর্যন্ত চলল ঝোড়ো হাওয়া, বৃষ্টির তাণ্ডব। লন্ডভন্ড দ্বারকা, সৌরাষ্ট্র, পোরবন্দর, কচ্ছRead More →

Dilip Ghosh: ‘মুসলিম সমাজকে এই যুদ্ধে বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে’, তৃণমূলকে আক্রমণ দিলীপের

শুক্রবার সকালে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য জ্জানিয়েছেন। পাশাপাশি শাসক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি।   আজ ভাঙড়ে রাজ্যপাল দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘উনি এসেই সাধারণ মানুষের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। যেখানে দুর্ঘটনা বা গোলমাল, সেখানেই ছুটেRead More →

Bengal Weather Today: ভিজবে উত্তর কিন্তু পুড়বে দক্ষিণ, সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা

ভিজবে উত্তর কিন্তু পুড়বে দক্ষিণ। সোমবার থেকে হাওয়া বদল দক্ষিণে। তার আগে তাপপ্রবাহে জ্বলবে পশ্চিমাঞ্চলের সব জেলা। দক্ষিণের বাকি জেলাতেও অস্বস্তিসূচক চরমে থাকায় তৈরি হবে প্রায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি। থমকে বর্ষা বাংলায় বর্ষার প্রবেশ করলেও মালদায় থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে রবিবার বিকেলের পর সে এগোবে। ১৯ থেকে ২১Read More →

মনোনয়নে অশান্তির পর আমোদপুরে ফের উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা

মনোনয়নের শেষদিনে ব্যাপক অশান্তির পর ভোটমুখী বীরভূমে ফের উদ্ধার বোমা। ঘটনাস্থল থেকে আমোদপুর। বীরভূমের আমোদপুরে সুগারমিলের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। এক ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিস।  উল্লেখ্য, গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠেছিল আমোদপুর। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই উত্তপ্তRead More →

নেশনস্ লিগের ফাইনালে স্পেন, মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন মোরাতারা

খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে জয়ের গোল স্পেনের জোসেলুর। ইটালিকে ২-১ গোলে হারিয়ে নেশনস্ লিগের ফাইনালে উঠল স্পেন। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। রবিবার রাতে ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার রাতে খেলা শুরুর তিন মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দিয়েছিলেন ইরেমি পিরনো। কিন্তু ১১ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দেনRead More →

‘রণক্ষেত্র’ ভাঙড়ে খুলছে দোকানপাট, জায়গায় জায়গায় পুলিশি টহল, তবে পরিস্থিতি এখনও থমথমে

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে গত কয়েক দিনে অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অশান্তির জেরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরু থেকে শেষ দিন পর্যন্ত খবরের শিরোনামে থেকেছে সেই এলাকা। আতঙ্কের আর এক নামে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে প্রতি দিনই বোমাবাজি, গুলি, ইটবৃষ্টি,Read More →

অশান্ত মণিপুরে হামলা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই! পেট্রল বোমা ছুড়ে আগুন ধরাল উন্মত্ত জনতা

মণিপুরের গোষ্ঠীহিংসায় এ বার আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি! বৃহস্পতিবার রাতে কোঙ্গবা এলাকায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তাঁর বাড়িতে! প্রশাসন সূত্রের খবর, মন্ত্রী রঞ্জন সে সময় বাড়িতে ছিলেন না। ওই এলাকায় দুষ্কৃতীদের গুলিতে কয়েক জনের মৃত্যুর জেরেই মেইতেইRead More →