যুবভারতীকাণ্ড: আমার সুনাম নষ্ট করা হচ্ছে! আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান ক্লাবের কর্তার নামে লালবাজারে অভিযোগ সৌরভের

আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ওই ব্যক্তি কিছু আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। সৌরভের বক্তব্য, এর ফলে তাঁর সুনাম এবং মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। ওই ঘটনায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। বৃহস্পতিবারRead More →

ঈশানের শতরান, ব্যাটে-বলে কামাল কেকেআরের ক্রিকেটারের! হরিয়ানাকে হারিয়ে মুস্তাক আলি চ্যাম্পিয়ন ঝাড়খণ্ড

ঘরোয়া ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ট্রফি জিতল ঝাড়খণ্ড। প্রথম বার ২০১০-১১ মরসুমে বিজয় হজারে ট্রফি জিতেছিল তারা। এ বার ঘরোয়া টি২০ চ্যাম্পিয়ন হল তারা। সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতার ফাইনালে হরিয়ানাকে ৬৯ রানে হারাল ঝাড়খণ্ড। ব্যাট হাতে শতরান ঈশান কিশনের। নজর কাড়লেন কেকেআরের অলরাউন্ডার অনুকূল রায়। পুণের মাঠে ফাইনালে প্রথমে ব্যাটRead More →

আবার চোট শুভমনের, ঘাড়ের পর এ বার পা নিয়ে সমস্যায় ভারতের সহ-অধিনায়ক, বিশ্বকাপের আগে নতুন উদ্বেগ ভারতের

শুভমন গিলকে নিয়ে উদ্বেগ কিছুতেই কাটছে না। এ বার পায়ে চোট পেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন ভারতীয় দলের ওপেনার। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। সেই চোট সারিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে মাঠে ফিরেছিলেনRead More →

কসবার আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শুরু, এ বার বিচার ছাত্রনেতা-সহ চার অভিযুক্তের

কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজে গণধর্ষণ মামলা চার্জগঠনের দিকে এগোল। ডিসেম্বরেই বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বলে আদালত সূত্রের খবর। ওই কলেজেরই ছাত্রনেতা (তথা অস্থায়ী কর্মী)-সহ চার অভিযুক্তের বুধবার আদালতে হাজিরা ছিল। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ওই দিন চার অভিযুক্তকে সশরীরে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। পরবর্তী শুনানিরRead More →

যুবভারতীকাণ্ড: রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্য চার থেকে বাড়িয়ে আট করার ভাবনা, গঠন হয়েছিল মঙ্গলবার

যুবভারতীকাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির পরামর্শ মেনে মঙ্গলবারই চার সদস্যের সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এ বার সেই সিটের সদস্য সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। গত শনিবার ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা খতিয়েRead More →

বড় শাস্তি মোহনবাগানের, ইরানে খেলতে না যাওয়ায় এশিয়ার প্রতিযোগিতায় দু’বছর নিষিদ্ধ, সঙ্গে ৯০ লক্ষ টাকা জরিমানা

ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তি হল মোহনবাগানের। ২ বছরের জন্য নিষিদ্ধ করা হল মোহনবাগানকে। সঙ্গে জরিমানাও করা হয়েছে। মোহনবাগানকে শাস্তি দিল এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি)। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। সঙ্গে দিতে হবে ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানা। ভারতীয়Read More →

মেসিকে বিশেষ ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত অম্বানী? কত দাম সেই ঘড়ির, ঠিক কী কী বৈশিষ্ট্য আছে তাতে

ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গিয়েছেন লিয়োনেল মেসি। মুকেশ অম্বানীর আমন্ত্রণে সূচি পরিবর্তন করেন সোমবার রাতে দিল্লি থেকে গুজরাতের জামনগর সফরে যান মেসি। সেখানে গিয়ে ‘বনতারা’য় অনন্ত অম্বানীর আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। সেখানে বাঘ দর্শন, পুজোপাঠ, সব পর্বই সেরেছেন মেসি। ‘বনতারা’ সফরে মেসিরRead More →

কুয়াশায় শুরুই হল না ম‍্যাচ! ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০, মাঝ ডিসেম্বরে লখনউয়ে খেলা কেন, প্রশ্নের মুখে বোর্ড

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট কমল না রাত সাড়ে ৯টাতেও। ষষ্ঠ বার পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়ারেরা। শীত কালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। কুয়াশারRead More →

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন! ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা, ঘটনাস্থলে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢাকল আশপাশের এলাকা। বুধবার সন্ধ্যায় ঘুনি বস্তির একাধিক ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে আরও ১০টি ইঞ্জিন গিয়েছে সেখানে। আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহতRead More →

শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠাচ্ছে কমিশন, কারা ডাক পাবেন, আর কারা পাবেন না

শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন। ২০০২ সালের (রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে) ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটার। ওই ‘নো ম্যাপিং’ ভোটারদের প্রত্যেকের কাছে নোটিস যাবে। নোটিস দেওয়ার পর সাত দিন সময় দেওয়াRead More →