ভরা গ্রীষ্মে হঠাৎ ৫০০ উইকেট বিক্রি ডোমকলে! সেই অনুপাতে বিক্রি হয়নি ব্যাট বা বল, কারণ কী?

ভরা গ্রীষ্মে হঠাৎ উইকেট বিক্রি তরতর করে বেড়ে যাওয়ায় মুর্শিদাবাদের ডোমকলের অনেক ক্রীড়া ব্যবসায়ীই অবাক। সূত্রের খবর, গোটা ডোমকল মহকুমায় প্রায় সাড়ে ৫০০ উইকেট বিক্রি হয়েছে দিন কয়েকের মধ্যে। খেলার সরঞ্জাম বিক্রি হয় এমন একটি দোকানের মালিকের কথায়, উইকেট বিক্রি আচমকা বেড়ে গেলেও, ব্যাট বা বল বিক্রি হয়ইনি বলতে গেলে।Read More →

ইন্টারনেট নেই প্রায় দেড় মাস! নিষেধাজ্ঞা বেড়েই চলেছে মণিপুরে, ঘরছাড়া অন্তত ৫০,০০০

প্রায় দেড় মাস হতে চলল মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ। ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা বেড়েই চলেছে। শনিবার আরও এক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে মণিপুর সরকার। বলা হয়েছে আগামী ১৫ জুন বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেইRead More →

কার ত্রুটিতে সিগন্যাল সবুজ দেখল করমণ্ডল? উঠে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য। গত ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশন লাগোয়া রেল গেটে দুর্ঘটনার অন্তত দু’ঘণ্টা আগে থেকে সিগন্যালিং ব্যবস্থার মেরামতি চলছিল। তার পরেও আপ মেন লাইনের ডিসট্যান্ট সিগন্যাল সবুজ দেখতে পেয়েছিলেন করমণ্ডল এক্সপ্রেসের চালক। সন্ধ্যা ৬টা ৫১ মিনিট নাগাদ খান্তাপাড়াRead More →

মনোনয়ন থেকে নিরাপত্তা, সোমবারেই হাই কোর্টের রায়ে স্পষ্ট হয়ে যেতে পারে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ

পঞ্চায়েত ভোট নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা ২টি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির নানা অংশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। মনোনয়ন পেশের দিন থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন অংশ হাই কোর্টে তুলে ধরেছেনRead More →

আপাতত স্বস্তি, ৭০০ ভারতীয় পড়ুয়াদের বিতাড়নের সিদ্ধান্ত স্থগিত রাখল কানাডা

ভুয়ো নথিপত্রের কারণে ভারতীয় পড়ুয়াদের দেশ থেকে ‘তাড়িয়ে’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কানাডা (Canada) প্রশাসন। তার জেরে অন্তত ৭০০ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে ভারতীয় বিদেশমন্ত্রক। অবশেষে গোটা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা প্রশাসন। মানবিকভাবে এই বিষয়টি বিচার করার জন্য কানাডাকে ধন্যবাদও জানিয়েছে ভারত। চমনদীপRead More →

একসঙ্গে থাকতে রাজি নয় স্ত্রী-সন্তান, মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ স্বামীর! তারপর…

স্ত্রী-সন্তানরা সঙ্গে থাকতে চান না। এই অবসাদে গঙ্গায় ঝাঁপ স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল চন্দননগরে। যদিও বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। হুগলির (Hooghly) রিষড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম অমিত পাণ্ডে। চন্দননগরের এক তরুণীকে বিয়ে করেছিলেন তিনি। এক ছেলে ও এক মেয়ে রয়েছে ওই দম্পতির। জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে প্রবলRead More →

WTC 2023 Final | Rohit Sharma: এই ক্রিকেটারের জন্যই হারল ভারত! ম্যাচের পর নাম করে বলে দিলেন রোহিত

‘মিরাকল’ও ঘটল না আর ভারতের চেনা রোগও সারল না। ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম ইন্ডিয়া। কোচ-অধিনায়ক বদলেও ভারতের নিটফল দাঁড়াল সেই একই। কেনিংটন ওভালে টেস্ট বিশ্বযুদ্ধের পঞ্চম তথা শেষ দিনে ভারত মুখ থুবড়ে পড়ল। বাইশ গজে ‘আল্টিমেট টেস্ট’Read More →

Kolkata Metro: ময়দান স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ফাটল, বন্ধ হয়ে গেল রেল পরিষেবা

রবিবার যাত্রী কম থাকলেও যারা মেট্রোর ভরসায় বাইরে বেরিয়েছিলেন তাদের ভোগান্তি হল বেশকিছুটা। ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল ধরায় ওই লাইনে আর ট্রেন চালানোর ঝুঁকি নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। ফাটলের কথা মাথা/ রেখে আংশিকভাবে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল চারটের পর  মহাত্মাগান্ধী রোড ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ রাখা হলRead More →

পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই প্রচার পরিকল্পনা বদল মোদী-শাহদের, রাজ্য নেতাতেই ভরসা রাজ্যে

শুধু জুন মাসে নয়, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় আসার কোনও পরিকল্পনা নেই। বিজেপির তরফে আগে সফর পরিকল্পনা ঘোষণা করা হলেও, পঞ্চায়েত নির্বাচন না-মেটা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডারও রাজ্যে আসার সম্ভাবনা নেই। বিজেপি শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, গ্রামবাংলার ভোট লড়বেন রাজ্য নেতারাই।Read More →

কলকাতা মেট্রোয় বিপত্তি, প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হল পরিষেবা

কলকাতা মেট্রোয় বিভ্রাট! রবিবার দুপুরে ময়দান এবং পার্ক স্ট্রিট স্টেশনের মধ্যে আপ লাইন থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান এক চালক। তার পরই দুপুর ৩টে ১৫ মিনিট থেকে মহাত্মা গান্ধী রোড (এমজি রোড) এবং টালিগঞ্জ স্টেশনের মধ্যে বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চালু রাখা হয়। টালিগঞ্জRead More →