১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি, ‘কালীঘাটের কাকু’কে নিয়ে তদন্তে চার সংস্থার দিকে নজর ইডির

এ বার শেয়ারের দামে কারচুপি করার অভিযোগ ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগ থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে এমনটাই জানা গিয়েছে। তদন্তকারী ইডি আধিকারিকেরা মনে করছেন, সুজয়ের সঙ্গে যোগ থাকা ওই সংস্থার প্রতিটি শেয়ার আসল মূল্যের তুলনায় অত্যাধিক চড়া দামে বিক্রি করা হয়েছিল।Read More →

ত্রিপুরায় রথের চূড়ায় বিদ্যুতের তার লেগে আগুন! ঘটনাস্থলে মৃত্যু ছয় পুণ্যার্থীর, আহত ১৫

ত্রিপুরায় রথে আগুন লেগে মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল ৪টে নাগাদ উল্টোরথ যাত্রার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। সেই ঘটনাতেই ছ’জনের মৃত্যু হয়েছেRead More →

এ বার সংঘর্ষ শীতলখুচিতে, নাক ফাটল বিজেপি কর্মীর, তৃণমূল বলল গুলি চলেছে, পুলিশ বলল চলেনি

মঙ্গলবারের পর বুধবার আবার অশান্তি শুরু হল কোচবিহারে। ২৪ ঘণ্টা আগে গুলি চলেছিল দিনহাটায়। আর এ বার ঘটনাস্থল শীতলখুচি। এর আগে রাজ্যে বিধানসভা ভোট চলাকালীন এই শীতলখুচিতে গুলি সংঘর্ষে মৃত্যু হয়েছিল চার গ্রামবাসীর। পঞ্চায়েত ভোটের মুখে বুধবারও সেখানে চলল গুলি। রাস্তায় দাপিয়ে বেড়াল বাইক বাহিনী। আগুন জ্বালিয়ে দেওয়া হল মোটরবাইকে।Read More →

জগন্নাথের ভোগে খিচুড়ির পাশে পাস্তা, লুচির সঙ্গী পিৎজ়াও! উল্টোরথে বিদেশি আপ্যায়ন ‘নয়নপথগামী’কে

জগন্নাথদেবের ভোগে দেশি খাবারের পাশে জায়গা পেল বিদেশি খাবার। খিচুড়ি, পলান্ন, পায়েসের সঙ্গে সাদরে থালায় সাজিয়ে দেওয়া হল ইতালির পিৎজ়া বা চিনের ন্যুডলস। বুধবার ছিল উল্টোরথ যাত্রা। মায়াপুরের ইস্কনের মন্দিরে নিয়ম মেনে ‘৫৬ ভোগ’ সাজিয়ে দেওয়া হয়েছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে। প্রতি বছর রথের দিন রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে এখানেRead More →

“কয়লা, গরু পাচার থেকে শিক্ষক নিয়োগে ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি তৃণমূলের,” বললেন নরেন্দ্র মোদী

 মঙ্গলবার বিজেপির বুথ স্তরের কর্মীদের নিয়ে হওয়া একটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, লোকসভা ভোটের আগে একে অন্যের হাত ধরেছে দুর্নীতিগ্রস্তরা। একসময় যারা একে অন্যকে গালাগালি দিতেন তারাই একে অপরকে প্রণাম করছেন। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সহ বিরোধী একাধিক দলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটেরRead More →

পুরুলিয়ার ছররায় বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান কেবল চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিভিশন কর্পোরেশন লিমিটেডের একটি সোলার প্ল্যান্ট থেকে মূল্যবান কেবল চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ। চলতি বছরের ২ জানুয়ারি পুরুলিয়ার মফস্বল থানার ছররা এলাকায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার প্রোজেক্ট থেকে তামার মূল্যবান কেবল চুরি যায়। পুরুলিয়ার মফস্বল থানা সূত্রে জানাRead More →

প্রকৃত উন্নয়নের জন্য পঞ্চায়েতে পরিবর্তনের ডাক দিলেন দিলীপ ঘোষ

 বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাসপুরে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমাবেশে এসেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হলে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রয়োজন। তাই এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন পঞ্চায়েত স্তরে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের যোজনাকে নাম বদলিয়ে চালাচ্ছে রাজ্য সরকার। আর কেন্দ্রীয় সরকারের টাকা নিজেরা আত্মসাৎ করছে। আবাসRead More →

Weather Update: দিনভর বৃষ্টিতে নাকাল হবে দক্ষিণবঙ্গ, অস্বস্তি বাড়িয়ে কাল থেকে বদল আবহাওয়ায়

ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। বাকি রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষার বৃষ্টি হবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে আজ দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি সময়ে মাঝারি বৃষ্টির একাধিক স্পেল। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও অস্বস্তি দুটোই বাড়বে। দক্ষিণবঙ্গ আজ সারাদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটিRead More →

বলছেন মোদী, কান খাড়া করে শুনছেন শুভেন্দু, উৎকণ্ঠার শেষে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা

ভোপাল থেকে ‘মেরা বুথ, সবসে মজবুত’ কর্মসূচির বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার মধ্যে এমন প্রশ্নে, এমন উত্তর আসবে কেউ আশাও করেননি। পটনায় হওয়া বিরোধী জোট নিয়ে প্রশ্নের জবাবে একের পর এক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তালিকা পেশ করছিলেন মোদী। কংগ্রেস, আরজেডির পরেই তৃণমূল সম্পর্কে বলতে শুরু করেন। তখনRead More →

উল্টোরথে পঞ্চায়েত প্রচারে নতুন উদ্যম বিজেপির, ন’দিনে ২২ জেলায় ২২ সভা করবেন দলের চার মুখ

বুধবার উল্টোরথ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষে সভা, মিছিল চলতে থাকলেও বুধবার থেকেই পুরোদমে প্রচারে নামছে বিজেপি। গেরুয়া শিবির ঠিক করেছে বুধবার থেকে ২২ জেলায় ২২টি সভা করা হবে। তবে কবে কোথায় সভা হবে তা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলা সভাপতিদের সঙ্গে কথা বলে মঙ্গলবারRead More →