মিডডে মিলের টাকায় ভোট কর্মীদের ভাতা দেওয়া হচ্ছে, রাজ্যের কাছে রিপোর্ট চাইলো কেন্দ্র

 পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের ভাতা দেওয়া হচ্ছে মিড ডে মিলের জন্য বরাদ্দ পি এম পোষণের টাকা থেকে। এই অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ফলে এই অভিযোগ খতিয়ে দেখতে স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি দিয়ে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় সরকার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে লেখা চিঠিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ মারফত রাজ্য সরকারের তরফেRead More →

একনজরে দেখে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চায়েত ভোট ২০২৩

একনজরে পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চায়েত ভোট ২০২৩- মোট গ্রামপঞ্চায়েত আসন—৩৮৮১। ভোট হবে— ৩২৫৯ টি’তে। মোট পঞ্চায়েত সমিতির আসন—৬৩১। ভোট হবে — ৫৬৪ টি’তে। মোট জেলা পরিষদ আসন —৬০। ভোট হবে ৬০ টি’তে। গ্রামপঞ্চায়েত আসনে মোট প্রার্থী— ৯৭৮৩ জন।পঞ্চায়েত সমিতির আসনে মোট প্রার্থী—১৮৫০।জেলা পরিষদ আসনে মোট প্রার্থী— ২৮০।মোট বুথ– ৩৮৬৭। তার মধ্যে স্পর্শকাতর– ৩০৫ টি। মোট ভোটার– ৩৪৪৫৭৯৫ জন। পুরুষ-১৭৪৭৬৫৩,Read More →

ছাপ্পা ভোট, বিজেপি প্রার্থী, কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রায়গঞ্জে পথ অবরোধ

প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়া এবং রাতে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী ও প্রার্থীদের গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযোগে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার ভোরবেলায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়Read More →

‘কেন্দ্রীয় বাহিনী পাঠান,’ বুথ থেকে প্রশাসনিক কর্তাদের ফোন নন্দীগ্রামের শেখ সুফিয়ানের

কেন্দ্রীয় বাহিনী না থাকায় বুথে বিক্ষোভ শুরু করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তার জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। নিজের গ্রামে এমন পরিস্থিতি দেখে ময়দানে নেমেছিলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপি কর্মী এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসার পর প্রশাসনিক কর্তাদের নিজেই ফোন করে কেন্দ্রীয় বাহিনী চাইলেন সুফিয়ান। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুর-২Read More →

Falaknuma Express Fire: ভয়াবহ আগুন ফলকনুমা এক্সপ্রেসে, পুড়ে ছাই ৩ কামরা

শুক্রবার তেলেঙ্গানার ইয়াদাদ্রি জেলা পেরোনোর সময় ফলকনুমা এক্সপ্রেসের অন্তত তিনটি বগিতে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেনটিকে বোমাইল্লি গ্রামের কাছে থামিয়ে দেওয়া হয়। যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়। তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই বগি থেকে লাফ দিয়ে নেমে যায়। ঘন কালো ধোঁয়া কোচ S3, S4Read More →

পঞ্চায়েত ভোট পর্যবেক্ষণে শনিবার সকালেই রাজভবন থেকে বেরোলেন রাজ্যপাল, কোথায় চললেন তিনি?

পঞ্চায়েত ভোট দেখতে জেলাসফরে বেরোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে প্রথমে সড়কপথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলিতে গিয়েছেন তিনি। এর পর তাঁর কনভয় রওনা হয়েছে ওই এলাকায় লাগোয়া নদিয়া জেলার কল্যাণীর উদ্দেশে। রাজ্যপাল ভোট পরিদর্শনে যাচ্ছেন, এ রকম ঘটনা এ রাজ্যে নজিরবিহীন। তিনি যেRead More →

Bengal Weather: ভোটের দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূ্র্বাভাস! ভ্যাপসা গরম, সঙ্গী আর্দ্রতাজনিত অস্বস্তি

 উত্তরবঙ্গে শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরRead More →

হুগলিতে গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর মেয়ে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থীর মেয়েকে গুলি করার অভিযোগ উঠল হুগলিতে। ভোটের দিন, শনিবার তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্দল প্রার্থী পিন্টু সিংহের মেয়ে চন্দনা সিংহকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, পিন্টু তৃণমূলেরই কর্মী। কিন্তু দলীয় প্রতীক নাRead More →

বিজেপি পোলিং এজেন্ট খুন কোচবিহারে, বুথের মধ্যে বোমাবাজি-গুলি, জখম পুলিশ, বুথকর্তা

পঞ্চায়েত ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটেরহাট ৩৮ নম্বর বুথের মধ্যেই ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয়েছে মাধব বিশ্বাস নামে এক বিজেপি এজেন্টের। বেশ কয়েক জন আহতও হয়েছেন। বোমের আঘাতে জখম হয়েছেন বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারও। জখম হয়েছেন একRead More →

WB Panchayat Election 2023 LIVE: উপচে পড়া ফোনে বেসামাল কন্ট্রোল রুম, দেখা নেই নির্বাচন কমিশনারের

 রাজ্যে পঞ্চায়েতের ভোটগ্রহণ পর্ব শুরু। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে থাকবে অন্তত অন্তত চারজন করে জওয়ান। বুথগুলিতে একজন করে জওয়ান রাখার বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। অন্ততপক্ষে হাফ সেকশন বাহিনী রাখার প্রস্তাব দিয়েছিল তাঁরা।Read More →