পেটে টান পড়লেও শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে পিংলার রাজীব

ছোট থেকে নেশা শিল্পকর্মের প্রতি। লক্ষ্য সমাজের সামনে নিজেকে মেলে ধরা। ছবি আঁকার প্রতি ইচ্ছে থাকায় ছোট থেকেই শুরু হয় তার শিল্পকর্ম। পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের মনের জোরকে সঙ্গী করে আজ প্রতিষ্ঠিত পিংলার বেলাড় এলাকার রাজীব ভুঁইঞা। রাজীবের বাবা তেলেভাজার দোকান চালিয়ে সংসার চালাতেন। ছোট থেকে অভাব অনটনেরRead More →

WB Weather Update:ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়, উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘূর্ণিঝড়ের আশঙ্কাও!

কখনও মেঘলা আকাশ। কখনও তেড়ে বৃষ্টি। মৌসুমী বায়ুর প্রভাবে এমনই চলছে কয়েকদিন ধরে। এর মধ্য়েই নিম্নচাপের ভ্রুকুটি। এমনকি কোনও ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ফের এক দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেইRead More →

সূর্যালোকে তিন দিন পার, এখনও জাগানো যায়নি বিক্রম, প্রজ্ঞানকে, কত দিন অপেক্ষা করবে ইসরো?

চাঁদে সূর্য উঠেছে তিন দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলা যায়নি। এই দুই যন্ত্র থেকে কোনও সাড়া পায়নি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে এখনই হাল‌ ছেড়ে দিতে রাজি নন বিজ্ঞানীরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংবাদমাধ্যম টাইমস্ অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, চাঁদে যত ক্ষণRead More →

এক পঙ্গু মহিলা-সহ চার জনের মৃত্যু, নাগপুরে প্রবল বর্ষণে বানভাসি ১০,০০০ বাড়ি, পরিস্থিতি উদ্বেগের

সারা রাতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর। অতি ভারী বৃষ্টির জন্য শহরের একটা বিরাট অংশ ডুবে গিয়েছে। ১০ হাজার বাড়ি জলের তলায়। নাগপুরের বন্যায় ইতিমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক জন পঙ্গু মহিলাও রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নাগপুরের সুরেন্দ্রগড়ে অতি ভারী বৃষ্টির জেরে বন্যার জল ঢুকেRead More →

ধসের কবলে নৈনিতাল! দোতলা বাড়ি মুখ থুবড়ে মাটিতে, হতাহতের কোনও খবর নেই

নৈনিতালের বেশ কয়েকটি এলাকায় শনিবার ভোরে ধস নামে। তার জেরে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। ওই ভেঙে পড়ার ভিডিয়ো নিমেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধসের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দোতলা বাড়িটি ক্রমশ ঢালের দিকে বেঁকে যায়। এর পর বিকটRead More →

ফের শালতোড়ায় দলীয় সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যেই বিক্ষোভে বিজেপি কর্মীরা

 বাঁকুড়ার পর শালতোড়া, দলীয় সাংসদদের বিরুদ্ধে প্রকাশ্যেই বিক্ষোভ বিজেপি কর্মীদের। শালতোড়ায় ঘটে যাওয়া এই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। বাঁকুড়া লোকসভার শালতোড়া ব্লকে দলের একাংশ সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের বদল চেয়ে দলের ব্লক কার্যালয়ের সামনে গঙ্গাজলঘাঁটি- পুরুলিয়া রাস্তায় রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভRead More →

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, হাবড়ায় স্কুল ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

 শরীর শিক্ষা ক্লাসের টাকা চুরি করে আত্মসাৎ করেছে প্রধান শিক্ষক, এমনই অভিযোগ তুলে স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষকের দরজায় চক দিয়ে লেখা হল, ‘চোর’। শনিবার দুপুরের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া এক নম্বর ব্লকের রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক হাই স্কুলে। পড়ুয়াদের অভিযোগ, তাদের কাছRead More →

Aadhaar: ফের আধারের বায়োমেট্রিক ক্লোন, ১০ হাজার খোওয়ালেন বেহালার ব্যক্তি!

শহর থেকে জেলা। উঠে আসছে একই অভিযোগ। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। এবার বেহালার জয়শ্রী পার্কে উঠে এল একই অভিযোগ। অভিযোগ, সমীর বাউর নামে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ১০,০০০ টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে তার অ্যাকাউন্ট থেকে ১০ হাজারRead More →

বিশ্বভারতীর ‘অপহৃত’ বিদেশি পড়ুয়া ওড়িশা থেকে উদ্ধার, গ্রেফতার মোট ১২, নেপথ্যে ছ’কোটির লেনদেন?

ওড়িশা থেকে উদ্ধার বিশ্বভারতীর ‘অপহৃত’ বিদেশি ছাত্র। বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ যৌথ অভিযান চালিয়ে মায়ানমারের ওই ছাত্রকে ওড়িশা সীমান্ত থেকে উদ্ধার করেছে। সেখান থেকেই গ্রেফতার হলেন বিদেশি পড়ুয়াকে ‘অপহরণ করা’ আট জন, যাঁরা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এ ছাড়াও গ্রেফতার হয়েছেন বীরভূমের চার জন। পুলিশ সূত্রে খবর, ভাড়া বাড়ি থেকেRead More →

মুক্তি দেওয়ার পর আবার গ্রেফতার এক স্বেচ্ছাসেবী, ফের উত্তপ্ত মণিপুরের ইম্ফল

শুক্রবার রাত থেকে ফের উত্তপ্ত মণিপুরের রাজাধানী ইম্ফলের কিছু অংশ। পাঁচ স্বেচ্ছাসেবীকে জামিন দিয়েছিল বিশেষ আদালত। অভিযোগ, তাঁদের মধ্যে এক জনকে ফের গ্রেফতার করে কেন্দ্রীয় বাহিনী। তার পরেই শুক্রবার রাত থেকে বিক্ষোভকারী এবং নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়েছে। গত মে মাস থেকে কুকি এবং মেইতেই জনজাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। মারা গিয়েছেনRead More →