‘তিন প্রজন্ম শেষ’, দাদার পরিবারকে ভূমিধসে হারিয়ে কান্না ভাইয়ের, হিমাচলের দিকে দিকে অসহায়তার ছবি

গত সোমবার স্ত্রী, পুত্র, নাতি, নাতনিদের নিয়ে শিমলার সামার হিলের শিব বাওয়ারি মন্দিরে এসেছিলেন বৃদ্ধ পবন। মন্দিরে পুজো করার সময়ই ঘটে যায় সেই দুর্ঘটনা। মেঘভাঙা বৃষ্টিতে মাটির নীচে ধসে যায় মন্দিরের একাংশ। পবনের পরিবারের তিন প্রজন্মও সেই ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে। পুজো করতে এসে আর বাড়ি ফেরা হয়নি তাঁদের। তারRead More →

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটির পঞ্চম বৈঠক শুক্রবার, সুপারকে কি তলব করবে লালবাজার?

যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির পঞ্চম বৈঠক বসতে চলেছে শুক্রবার। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে কি না, সে দিকে নজর থাকবে। এরই মধ্যে যাদবপুরের প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে আরও কিছু ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে লালবাজার। পূর্ব ঘোষণা মোতাবেক, শুক্রবারই ১৫ জনRead More →

মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃহস্পতিবার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে সরকারি বেসরকারি বাসের চালক ওRead More →

কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলে বৃক্ষরোপণ করলেন বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা

আজ বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সর্ব ভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্র'(ICAR-AICRP on fruits)-এর উদ্যোগে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলে আম, পেয়ারা, সবেদা, কাঁঠাল, মৌসম্বী, কলা প্রভৃতি ২২ টি ফলের গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ কুমার মিশ্র, অধ্যাপক কল্যাণ চক্রবর্তী ও অধ্যাপক ফটিকRead More →

JU Student Death: ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় রাষ্ট্র-বিরোধিতার আতুঁড়ঘর’, বিস্ফোরক শুভেন্দু

‘দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী এবং সমস্ত রকম অন্যায়ের আতুড়ঘরে পরিণত করেছেন বাম ও অতিবাম, যাঁদের ছাত্র হওয়ার বয়স নেই,তাঁরা’। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘মুক্ত চিন্তা, মুক্ত মন, এটা আমরা মনে করি একটা মানসিক বিকার’। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু মৃত্যুতে তোলপাড় চলছে। কীভাবে হস্টেলের বারান্দা থেকেRead More →

Malda: হস্টেলের পাঁচতলা থেকে পড়ে রহস্যমৃত্যু ছাত্রীর! পুরনো মামলায় স্বপ্নদীপের ছায়া?

হস্টেলের পাঁচতলা থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ছয় সপ্তাহ পর্যন্ত থাকবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের। মালদার কালিয়াচকের বাসিন্দা ওই ছাত্রীর বাবার সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারণে হস্টেল কর্তৃপক্ষ তাকে বাড়ি যেতে বাধা দেয়। সেই রাতেই এইRead More →

টেনিস কোর্টে মৌমাছিকাণ্ড, মহিলা দর্শককে বার করে দিতে বললেন টেনিস তারকা

সিনসিনাটি মাস্টার্স দেখতে এসে মাঠে বসে মৌমাছির মতো শব্দ করছিলেন এক মহিলা দর্শক। সার্ভ করতে গিয়ে বার বার বিরক্ত হচ্ছিলেন স্টেফানোস চিচিপাস। সেই দর্শককে মাঠ থেকে বার করে দিতে বললেন গ্রিসের টেনিস তারকা। বৃহস্পতিবার সিনসিনাটি মাস্টার্সে চিচিপাসের ম্যাচ ছিল বেন শেল্টনের বিরুদ্ধে। স্ট্রেট সেটে ম্যাচ জেতেন চিচিপাস। কিন্তু সেই ম্যাচেRead More →

দায় ঝেড়ে ফেলার চেষ্টা, রেজিস্ট্রারের জবাবে ‘অত্যন্ত অসন্তুষ্ট’ শিশু সুরক্ষা কমিশন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে অত্যন্ত অসন্তুষ্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে অসন্তোষ প্রকাশ করেছে তারা। কমিশনের তরফে জানানো হয়েছে, শো-কজের জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু যে জবাব দিয়েছেন, তা ‘দায়সারা’। তাতে কর্তৃপক্ষের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন ঘটেছে। কমিশনের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার পরিবর্তে ছাত্রমৃত্যুর ঘটনার সবRead More →

শুভেন্দুকে কালো পতাকা দেখানো ঘিরে যাদবপুরে ধুন্ধুমার, এবিভিপি-আরএসএফ সংঘর্ষ

এবিভিপি এবং আরএসএফ (রেভিলিউশন স্টুডেন্টস ফ্রন্ট)-এর সংঘর্ষে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েক জন জখম হয়েছেন বলে দাবি। ছাত্রমৃত্যুর প্রতিবাদে এবিভিপির অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ উঠেছে আরএসএফের বিরুদ্ধে। শুভেন্দুকে কালো পতাকা দেখানোRead More →

পার্থের নাকতলার বাড়িই ছিল নিয়োগ দুর্নীতির ঘাঁটি, যুক্ত ছিলেন প্রাক্তন মন্ত্রীও, কোর্টে দাবি করল সিবিআই

নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বড় ভূমিকা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িটির। বৃহস্পতিবার আদালতে এমন দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, ওই বাড়ির এক তলায় অফিস চালাতেন পার্থ। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, প্রসন্ন রায়ের মতো ‘মিডলম্যান’দের সঙ্গে নাকতলার বাড়ির অফিসেই বৈঠক করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তদন্তকারী সংস্থার দাবি, মিডলম্যানেরাRead More →