বিশেষ যজ্ঞ, কোথাও নমাজ, মমতা থেকে অনুপম খের, চন্দ্রযানের সফল অবতরণে দেশ জুড়ে প্রার্থনা

সন্ধ্যা ৬টা ৪মিনিট। ভারতের দেড়শো কোটি জনসংখ্যার সম্মিলিত প্রতীক্ষা করছে সন্ধ্যার সেই মহার্ঘ প্রহরের জন্য। সেই সময়ই চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩। আর অধীর অপেক্ষায় থাকা দেশবাসী উত্তেজনায় টগবগ করে ফুটছেন। তর আর সইছে না। চরকাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা মহাত্মা গান্ধীর দেশের চন্দ্রযান স্পর্শ করতে চলেছে চরকাবুড়ির দেশেরRead More →

যাদবপুরের সেই ‘আলু’কে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ, এসএফআইয়ের রুদ্র ছাড়া পেয়ে ক্যাম্পাসে

যাদবপুরকাণ্ডে গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাত দেড়টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। অন্য দিকে, পুলিশি জেরার পর যাদবপুর থানা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরলেন আর এক ছাত্র রুদ্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আলুকেও (অরিত্র) ছেড়ে দেবে।’’ কিছুক্ষণ ক্যাম্পাসে থাকার পর রুদ্র অ্যাপ ক্যাব ধরে বাড়ির উদ্দেশে রওনাRead More →

হোয়াটস্‌অ্যাপ গ্রুপ খুলেও চোখে ধুলো দেওয়ার চেষ্টা! সৌরভদের ‘ষড়যন্ত্র’ নিয়ে কী জানাল পুলিশ

যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীই ‘কিংপিন’। আদালতে মঙ্গলবার দাবি করল পুলিশ। কেন তারা এই দাবি করছে, তার সপক্ষে প্রমাণও জমা দিয়েছে তারা। আদালতে জানিয়েছে, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর খেকে সৌরভকে ‘বাঁচানোর জন্য’ নানা রকম চেষ্টা হয়েছিল। এমনকি, হোয়াটস‌্অ্যাপ গ্রুপও খোলা হয়। সৌরভকে নিয়ে পুলিশ কিছু জিজ্ঞেস করলে কী বলতে হবে,Read More →

নজরে সেই ‘শেষ ১৫ মিনিট’, বুধ সন্ধ্যায় চাঁদ ছোঁয়ার অপেক্ষায় ইসরো, আশায় বুক বাঁধছে দেশ

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছেচন্দ্রযান ৩। ভারতীয় সময় অনুযায়ী বুধবার (আজ) সন্ধ্যায় ঘড়ির কাঁটা ৬টা ৪মিনিটের ঘরে কখন পৌঁছবে সেই অপেক্ষায় রয়েছে গোটাদেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে,চাঁদের দক্ষিণ মেরুতে সফ্‌টল্যান্ডিং করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছবে রোভার প্রজ্ঞানও। চাঁদের বুকেRead More →

যাদবপুরের মেন হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে ‘অত্যাচারের’ অভিযোগ তুললেন পড়শিরা

মধ্য রাতেও তারস্বরে ডিজে বাজিয়ে চলত নাচ-গান। আচমকা সশব্দে ফাটানো হত বাজি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের আবাসিকদের এমনই ‘অত্যাচারে’ রাতের পর রাত কেঁপে কেঁপে উঠত একরত্তি শিশুটি। হস্টেল লাগোয়া পোদ্দারনগরের এক বাসিন্দার অভিযোগ, দিনের পর দিন হস্টেলের আবাসিকদের ‘তাণ্ডবে’ ঘুম উড়েছিল তাঁর এক বছরের নাতনির। গত ৯ অগস্ট রাতে মেনRead More →

কেন্দ্রীয় প্রকল্প থেকে কেন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের সুকান্তর

কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হয়েছে। এই অভিযোগ তুলে বারবারই সরব হয় পদ্ম শিবির। আয়ুষ্মান ভারত রাজ্যে পরিকল্পিতভাবেই চালু করতে দেওয়া হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। তবে এবার আর রাজনৈতিক পরিসরে সরব হওয়া নয়, এবার সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি। কেন্দ্রীয়Read More →

গোপালনগরে ৪৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক পাচারকারী

 ৫০ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মুড়িঘাটা এলাকা থেকে আটক করা হয় একটি টোটো। পুলিশ জানিয়েছে, ধৃত মাদক পাচারকারীর নাম শংকর পান্ডে। নদিয়ার চাকদা থানার চাপাতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, প্রতিদিনের মতো মুড়িঘাটা এলাকায় নাকা চেকিং চলছিল পুলিশের।Read More →

‘সৌরভই কিংপিন’, পুলিশ বলল আদালতে, যাদবপুর মৃত্যু মামলায় তিন জনই আবার পুলিশি হেফাজতে

যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরীই হলেন ‘কিংপিন’ (মাথা)। মঙ্গলবার আলিপুর আদালতে এই দাবি করেছেন সরকার পক্ষের আইনজীবী। ওই দাবির সপক্ষে প্রমাণ হিসাবে অন্য এক পড়ুয়াকে পাঠানো সৌরভের হোয়াট্‌সঅ্যাপ চ্যাটেরও উল্লেখও করেছেন তিনি। তাঁর দাবি, প্রথম বর্ষের মৃত পড়ুয়াকে আসলে ‘খুন’ করা হয়েছে। ঘটনাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলেও মন্তব্য করেন তিনি। ধৃতদেরRead More →

ভাসতে ভাসতে চাঁদে নামবে বিক্রম, লেজার রশ্মিতে খুঁজবে ভূমি, অবতরণের ১৫ মিনিটে কী কী হবে?

অপেক্ষার অবসান হতে আর দেরি নেই। বুধবারই চাঁদের মাটিতে পাখির পালকের মতো ভেসে ভেসে নামবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। তার মাধ্যমেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে ভারত। ইসরো আগেই ঘোষণা করেছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে বিক্রম। মঙ্গলবার তারা টুইট করে জানিয়েছে,Read More →

‘কিংপিন’ সৌরভকে বাঁচাতে সেই রাতে কী কী ‘ছক কষা’ হয় হস্টেলে, আদালতকে জানাল পুলিশ

প্রাক্তনী হয়েও কেন হস্টেলে থাকতেন সৌরভ চৌধুরী? সে প্রশ্নের উত্তরও হোয়াটসঅ্যাপ মারফৎ পৌঁছে গিয়েছিল হস্টেল আবাসিকের মোবাইলে। যাতে হঠাৎ প্রশ্নের মুখে পড়লে জবাব দিতে অসুবিধা না হয়। মঙ্গলবার আদালতে এমনটাই জানালেন সরকার পক্ষের আইনজীবী। তিনি বলেন, পুলিশের হাতে এর প্রমাণও এসেছে।। যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের মঙ্গলবার নিয়ে আসা হয়েছিল আদালতে।Read More →