বাকিবুরের ছবির প্রিমিয়ারে পার্থও! ‘অবাক হই দেখে’, বললেন অভিনেত্রী দোলন, তবে চিনতেন না অর্পিতাকে

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন রেশন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমানের সিনেমার প্রিমিয়ারে। বাকিবুর প্রযোজিত ওই ছবির অভিনেত্রী দোলন রায় বিশেষ সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, পার্থকে সিনেমার প্রিমিয়ারের অনুষ্ঠানে দেখে অবাকই হয়েছিলেন তিনি। রেশন বণ্টন দুর্নীতিতে সম্প্রতিই গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুর তাঁরইRead More →

রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক, দুর্নীতি কাণ্ডে কটাক্ষ সুকান্তর

সারদা কান্ডের লাল ডায়েরির পর এবার রেশন দুর্নীতি কাণ্ডেও চর্চায় উঠে এসেছে মেরুন ডায়েরি। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মেরুন ডায়েরি পাওয়া গেছে বলে দাবি করেছে ইডি। ডায়েরির উপর লেখা বালুদা। ডাইরির ভেতরে কোটি কোটি টাকার লেনদেনের হিসাব লেখা আছে বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এইRead More →

Bengal Weather Today: সকাল সন্ধ্যায় শীতের আমেজ, আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই

পশ্চিমের জেলায় কুড়ি ডিগ্রি বা তার নিচে তাপমাত্রা নেমেছে। অক্টোবর মাসের শেষ দুটো দিনে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ আরও একটু বাড়লো রাজ্যে। কলকাতায় ২১ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। সিনোপসিস কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অক্টোবরের শেষ উইকেন্ডেRead More →

Kerala Blast: ভিড়ে ঠাসা কনভেনশন সেন্টারে বিস্ফোরণ, কেরালায় নিহত ১, আহত ৩৫

রবিবার সকালে কেরালার কালামাসেরিতে একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৩৫ জনের বেশি আহত হয়েছে, পুলিস জানিয়েছে। কালামাসেরি পুলিসের একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরণের কারণ বা একাধিক বিস্ফোরণ হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খ্রিস্টান সম্প্রদায়ের একটি সম্মেলন কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। পুলিস জানায়, সকাল ৯টা নাগাদRead More →

রেশন বণ্টন দুর্নীতি মামলা: তদন্তকারীদের নজরে বালু, বাকিবুর ছাড়াও দু’ডজন ফোন, এক ডজন সংস্থা

রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ইডির তদন্তকারীদের নজরে অন্তত দু’ডজন মোবাইল ফোন এবং প্রায় এক ডজন সংস্থা! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে এমনই জানা গিয়েছে। মোবাইলগুলি বাজেয়াপ্ত করার পর সেগুলির মাধ্যমে কী বিষয়ে কথোপকথন হয়েছে, টাকা লেনদেনের বিষয়ে কথা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে ইডি। এর পাশাপাশি ইডির আতশকাচেরRead More →

কেরলের এর্নাকুলামে অনুষ্ঠান চলাকালীন পর পর বিস্ফোরণ, নিহত এক, জখম আরও অনেকে

বিস্ফোরণে কাঁপল কেরলের এর্নাকুলাম এলাকা। রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্বRead More →

উত্তুরে হাওয়ায় ‘হিমের পরশ’, কলকাতায় তাপমাত্রা কমল, শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস?

পুজো কেটে গিয়েছে, লক্ষ্মীপুজোও শেষ। এ বার ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হচ্ছে। শীতের দিকে এগোচ্ছে বাংলা। যদিও হাওয়া অফিস থেকে এখনই শীত নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তারা জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। বাতাসে থাকতে পারে হালকা ঠান্ডার আমেজ। আপাতত কোথাওRead More →

সুবর্ণরেখার উভয় তীরে পালিত হল “আভড়াপুণেই”

আজ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে সুবর্ণরেখার উভয় তীরে পালিত হল “আভড়াপুণেই” বা অব্যূঢ়া পূর্ণিমা(অব্যুঢ়া ব্রত)।এই লিঙ্গবৈষম্য হীন লৌকিক উৎসব অবিবাহিত ছেলে- মেয়েদের জন্য। উৎকল সংস্কৃতি বা ওড়িশার রীতির প্রভাব এই উৎসবে লক্ষ্য করা যায়। ওড়িশার “কুমার পূর্ণিমা”র প্রভাব এই “আভড়াপুণেই” উৎসবে পরিলক্ষিত হয়।Read More →

জিনিসপত্রে দাম আগুন, তবুও কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজনে খামতি নেই পুরুলিয়ায়

দুর্গার পুজোর পর লক্ষ্মীপুজোতেও ফল ও ফুলের দাম আকাশছোঁয়া। বাজার রীতিমতো আগুন। এই পরিস্থিতিতেও পুজোর আয়োজনে খামতি নেই গৃহস্থের। বারোয়ারি এবং সর্বজনীন পুজোগুলিতেও সাধ্যের মধ্যে আয়োজন করা হয়েছে। ফি বছরই রাজ্যে বন্যা ও বর্ষণজনিত কারণে দুর্গাপুজোয় ফুলের দাম চড়া থাকে। লক্ষ্মীপুজোতেও তার প্রভাব পড়ে। ফলের বাজারেও চড়া দাম থাকে। এবছরওRead More →

Howrah: মায়ের জন্যই ভাঙে সম্পর্ক! আক্রোশে মাকেই নৃশংস খুন মেয়ের প্রেমিকের

মেয়ের সঙ্গে সম্পর্কে বাধা মায়ের। সেই আক্রোশেই মা-কে খুন প্রেমিকের। হাওড়ার বালি থানা এলাকার ধর্মতলা রোডে গৃহবধূ খুনের ঘটনায় ব্রেক থ্রু পুলিসের। মূল অভিযুক্তকে গ্রেফতার করল বালি থানার পুলিস। ধৃতের নাম মনোতোষ মণ্ডল। বয়স ২৩ বছর। সুন্দরবন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। গত ১৬ অক্টোবর রাতে বালি থানা এলাকায় নৃশংসভাবেRead More →