গণপ্রহার বিল নিয়ে রাজ্যের কাছে জবাব চাইলেন রাজ্যপাল

খসড়া বিল ও পাস হওয়া বিলে কেন ফারাক রয়েছে বিধানসভার সচিবালয়ের কাছে ফের তার জবাবদিহি তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।বিধানসভা সূত্রে খবর, রাজ্যপালকে জবাব পাঠানো হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যেই বিধানসভা সচিবালয়ের তরফে ​গণপিটুনি বিল সংক্রান্ত বিভ্রান্তির উত্তর পৌঁছে যাবে রাজভবনে। দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিল ২০১৯ বা গণপ্রহারRead More →

দিল্লির বায়ুদূষণ দূর করতে সাহায্যের হাত বাড়ালেন লিওনার্দো ডিক্যাপ্রিও

পরিবেশ দূষণ রোধ করার জন্য ‘৯৮ সালে একটি সংগঠন গড়েছিলেন হলিউডের তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এবার তিনি ভারত তথা রাজধানী দিল্লির বায়ু দূষণ রোধে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। অস্কার বিজেতা ওই তারকা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, “কিছুদিন আগে দেড় হাজারের বেশি মানুষ দিল্লির ইন্ডিয়া গেটে জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, রাজধানীর বায়ুদূষণ রোধেRead More →

বাংলার মুসলমানদের অবস্থা দেশের মধ্যে সবচেয়ে খারাপ, মমতাকে তীব্র আক্রমণ ওয়েসির

সোমবার কোচবিহারের কর্মীসভায় নাম না করে আসাদউদ্দিন ওয়েসির দল মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা কাটার আগেই মিম সুপ্রিমো তথা হায়দরাবাদের সাংসদ ওয়েসি পাল্টা আক্রমণ শানালেন মমতার বিরুদ্ধে। দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের পইপই করে বুঝিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের কর্মীসভায় নাম নাRead More →

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আমন্ত্রিত প্রধানমন্ত্রী মোদী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনার আওয়ামী দল। ২০২০ সালের মার্চ মাসে ধুমধামের সঙ্গে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে চলেছে বাংলাদেশ সরকার। এই অনুষ্ঠানেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রসঙ্গে আওয়ামীRead More →

স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করার প্রস্তাব দিল নীতি আয়োগ

এবার গোটা দেশে স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক ভাবে চালু করার প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ৷ সোমবার ‘হেলথ সিস্টেম ফর এ নিউ ইন্ডিয়া: বিল্ডিং ব্লকস’ নামে একটি রিপোর্ট বের করে যাতে নীতি নির্ধারকরা নজর করেছেন, শুধুমাত্র ভারতের এক্ষেত্রে আংশিকভাবে প্যাকেজের ব্যবস্থা হয়েছে৷ তা এবার সার্বিকভাবে দেওয়ার জন্য জোর দেওয়ার কথা বলা হয়েছে৷ এজন্য আয়ুষমানRead More →

বেঙ্গল কেমিক্যাল, SAIL সহ ২৮ সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত মোদী সরকারের

দেশের অর্থনীতি বৃদ্ধির হার নিম্নমুখী। এই অবস্থায় দেশের অর্থনীতিকে দাড় করাতে উদ্যোগী কেন্দ্র। আগেই শোনা গিয়েছিল ঋণ বেড়েছে এয়ার ইন্ডিয়ার, তাই এই সংস্থা বিক্রি করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এবার সেই তালিকায় জুড়েছে ২৮টি রাষ্ট্রায়ত্ব সংস্থার নাম। সোমবার ২৫০তম রাজ্যসভা অধিবেশনে বিলগ্নিকরণের সিদ্ধান্ত জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। পাশাপাশিRead More →

মুখ্যমন্ত্রীর সবটাই কুম্ভীরাশ্রু, আসলে তিনি বাংলার মনীষীদের সম্মান করতে জানেননা : সুজাতা খাঁ

মুখ্যমন্ত্রীর সবটাই কুম্ভীরাশ্রু, আসলে তিনি বাংলার মনীষীদের সম্মান করতে জানেন না বললেন সুজাতা খাঁ। তিনি আরও বলেন যে, মুখ্যমন্ত্রী কেন স্বামীজীর মূর্তি ভাঙা নিয়ে কোন প্রতিবাদে নামছেন না কিংবা, বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল সেই অপরাধীরা আজও কেন ধরা পড়ল না?Read More →

ঐতিহাসিক আগ্রার নাম বদলাচ্ছে যোগী সরকার, নতুন নাম হবে অগ্রবন

উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর জায়গার নাম পরিবর্তন হয়ে চলেছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার মুঘলসরাই রেল স্টেশনের নাম করেছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ইলাহাবাদ শহরের নাম হয়েছে প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম হয়েছে অযোধ্যা। এ বার নামবদলের পালা আগ্রার। যোগী সরকার চাইছে, ঐতিহাসিক আগ্রার নতুন নাম হোক অগ্রবন।Read More →

রাজ্যসভা দ্বিতীয় কক্ষ হলেও কখনওই গুরুত্বহীন নয়, কেন বললেন প্রধানমন্ত্রী

বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণ নিলেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভার ২৫০তম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, “২০০৩ সালে অটলজি বলেছিলেন, রাজ্যসভা দ্বিতীয় কক্ষ (সেকেন্ড হাউস) হতে পারে তবে দ্বিতীয় স্তরের কক্ষ (সেকেন্ডারি হাউস) নয়। আমি আজ অটলজির সঙ্গে একমত এবং এর সঙ্গে যোগ করতে চাই যেRead More →

সংবিধান মেনেই আমি কেন্দ্রের এজেন্ট, মমতাকে জবাব রাজ্যপালের

কিছুদিন আগেই রাজ্যপালকে ‘কেন্দ্রের মুখপত্র’ বলে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় ফিরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন রাজ্যপাল। সেই সাংবাদিক সম্মেলনেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, ‘সংবিধানই আমাকে অধিকার দিয়েছে কেন্দ্রের মুখপত্র হিসেবে কাজ করার।’ বিমানবন্দর থেকে রাজভবন আসার পথে তাঁর চোখে পড়ে একাধিক মুখ্যমন্ত্রীর কাটআউট।Read More →