মাছ চাষের ক্ষেত্র পর্যবেক্ষণ ও পরিদর্শনে দু দিনের হলদিয়া সফরে সিফা’র বিজ্ঞানীরা

দুই দিনের জন্য হলদিয়া সফরে এলেন ‘মিঠে জল মৎস্য গবেষণা ইনস্টিটিউট'(সিফা’র) বিজ্ঞানী গবেষক দল। হলদিয়ার মাছ চাষের ক্ষেত্রগুলি পর্যবেক্ষণ করতে এদিন ভুবনেশ্বরের অবস্থিত মৎস্য গবেষনা কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী সহ গবেষকদল এখানে এসে উপস্থিত হন। তাঁদেরকে স্বাগত জানান, হলদিয়ার বিডিও তুলিকা দত্ত ব্যানার্জি, সভাপতি সুব্রত কুমার হাজরা, সহ সভাপতি সেখ সাইফুল,Read More →

জয়প্রকাশকে লাথি মারার ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় পথে নামল বিজেপি

সোমবার উপনির্বাচনে দলের করিমপুরের প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে শারীরিক নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার পথে নামল বাঁকুড়া জেলা বিজেপি। মঙ্গলবার বিকেলে বাঁকুড়া শহরে বিজেপি কর্মীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিল থেকে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কড়া সমালোচনা করা হয়। একই সঙ্গে বিজেপি কর্মীরা শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় বেশ কিছুক্ষণ ‘প্রতীকি’ পথ অবরোধ করেন। উপস্থিতRead More →

ফড়নবীশের পদত্যাগের পরেই সোশ্যাল মিডিয়াতে নানা মন্তব্য

মুম্বই: মহারাষ্ট্র রাজনীতিতে আবারও চমক। পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যা নিয়ে টুইটারে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করাতে কিঞ্চিত অবাক হয়েছেন সাধারন মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তারই মধ্যে টুইটার ভরে গিয়েছে মিমে। তারাতাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন চমকদারRead More →

ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন দেবেন্দ্র ফডণবীশ। মহারাষ্ট্রে মহানাটকে দুপুরেই মোচর দিয়ে মঙ্গলবার দুপুরেই উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অজিত পাওয়ার। এরপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়ছিল তবে কি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন দেবেন্দ্র ফডণবীশ। বেলা সাড়ে তিন’টের সময় একটি সাংবাদিক সম্মেলন ডাকেন ফডণবীশ। এই সম্মেলনRead More →

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আবেদন জানাবে না সুন্নি ওয়াকাফ বোর্ড

সুন্নি ওয়াকাফ বোর্ড জানিয়েছে সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ের বিরুদ্ধে কোনও রকম পুনর্বিবেচনা করার আবেদন তারা জানাবে না। এর আগে সুপ্রিম কোর্ট পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু তাঁর পরেই অনেক সদস্য জানিয়েছিলেন তাঁরা এই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা করার আবেদন করবেন। সুন্নি ওয়াকাফ বোর্ডের এক প্রবীণ সদস্যRead More →

ইস্তফা দিয়েছেন অজিত পাওয়ার

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অজিত পাওয়ার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বুধবারই ফ্লোর টেস্ট করতে হবে। এরপরই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এদিন দুপুর সাড়ে ৩টেয় সাংবাদিক বৈঠক করবেন দেবেন্দ্র ফড়নবিশ। গত শনিবারই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ফড়নবিশ।Read More →

রাঁচি রাজকাহিনি: সংবিধানের প্রথম সংকলন আঁকড়ে রেখেছে গিরিডি

বাঙালির পশ্চিম ভ্রমণ-জল হাওয়ায় রোগজীর্ণ শরীর সারানোর স্থানটি এখন অনেকটাই তার সেই তকমা হারিয়েছে। গিরিডি । নামেই তার বিশেষ পরিচিতি। তবে আরও একটি কারণে এই স্থানের মাহাত্ম। সংবিধানের প্রথম সংকলন আঁকড়ে রেখেছে ঝাড়খণ্ডের সবুজ-টিলার জনপদ। বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয় ২০০০ সালে। আর এই কুড়ি বছরে পা রেখে সাবালক ঝাড়খণ্ডেRead More →

আমি ঠিক হয়ে যাব কিন্তু বাংলার কী হবে, প্রশ্ন উদ্বিগ্ন জয়প্রকাশ মজুমদারের

উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারের শারীরিক নিগ্রহের খবর উঠে এসেছে। করিমপুরের প্রার্থী হওয়া সত্ত্বেও জঘন্য এই ঘটনাকে নিয়ে রাজ্য থেকে জাতীয়স্তরে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মনস্কদের মধ্যে। তবে নিজেকে নিয়ে উদ্বীগ্ন নন জয়প্রকাশ মজুমদার বরং পশ্চিমবঙ্গের চিন্তায় তাঁর কপালে ভাঁজ পড়েছে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ করিমপুর কেন্দ্রেরRead More →

জয়প্রকাশ নিগ্রহে সংসদে সোচ্চার হবে বঙ্গ বিজেপি, জানালেন মুকুল

করিমপুরে উপনির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে নিগ্রহ করার বিষয়টি নিয়ে সংসদে সোচ্চার হবে বিজেপি। সোমবার এমনটাই জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। এই বিষয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনকে মেল মারফত অভিযোগ জানানো হয়েছে বলেও জানান মুকুলRead More →

জয়প্রকাশ মজুমদারকে লাথি মারার ঘটনা সমর্থন করা যায় না: সোমেন মিত্র

সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে চাঁপা ডালি মোড়ে কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল সভা। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে সোমবার উপনির্বাচন এবং বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ঘটনাকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সেখান থেকেই উপনির্বাচনকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেস সভাপতি। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মারা প্রসঙ্গেRead More →