মমতার খেলা হবের পাল্টা উন্নয়ন হবে, স্কুল হবে, কর্মসংস্থান হবে, মহিলাদের উন্নতি হবের স্লোগান মোদীর

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় একটি জনসভা করছেন। ৭ মার্চ ব্রিগেডের সমাবেশের পর এটাই বাংলায় প্রথম সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানুন আজকের সভা থেকে তিনি কি কি বললেন? পুরুলিয়ার পবিত্র ভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যশালী মনে হচ্ছে। ২ মে’র পর ২০০ আসন নিয়েRead More →

প্রকাশিত হল বিজেপি প্রার্থী তালিকা, মুকুল রায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ! দেখে নিন কে কোথায়

 আজ প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপি। এর আগে চার দফায় ১২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রথম দফায় ৫৭ জন। দ্বিতীয় দফায় ২ জন। তৃতীয় দফায় ৬৩ জন এবং চতুর্থ দফায় গতকাল ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। আর দিল্লীর সদর দফতরে বিজেপির জেলারেল সেক্রেটারি অরুণ সিং এবংRead More →

বিজেপিতে যোগ দিলেন অরুণ গোভিল

বিজেপিতে যোগ দিলেন রামায়ণ টেলিসিরিয়ালে শ্রীরামের নামভূমিকায় অভিনয় করা অরুণ গোভিল। দূরদর্শনে রামায়ণের সম্প্রচার শেষ হওয়ার ৩৩ বছর অরুণ গোভিল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন বিজেপিতে। এদিন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই তাঁর নাম ঘোষণা করেন বিজেপির জাতীয় জেনারেল সেক্রেটারি অরুণ সিং । রামের প্রতি ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগRead More →

স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আরও একধাপ। রাজ্যের স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে বলে নির্দেশ নির্বাচনী পর্যবেক্ষকদের। বৃহস্পতিবার নবান্নে এবিষয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিয়েছেন পর্যবেক্ষকরা। রাজ্য প্রশাসনের তরফেও কনিশনের সঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারRead More →

আবার ২০ বছর পরে প্রার্থী হলেন মুকুল রায়

“আবার বছর ২০ পরে…”, জীবনান্দ দাসের কবিতার কথা মনে পরে গেল মুকুল রায়ের প্রার্থী হওয়ার কথা শুনে । ২০০১ সালে মুকুল রায় জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। আবার ২০ বছর পরে মুকুল রায় বিজেপি-র প্রার্থী হলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। তখন তিনি ছিলেন তৃণমূলের প্রার্থী, আজRead More →

‘মাওবাদীদের নতুন প্রজন্ম তৈরি করেছে তৃণমূল’, জঙ্গলমহলে দাঁড়িয়ে বিস্ফোরক মোদি

পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। মমতার আমলে বদলে গিয়েছে জঙ্গলমহলের ছবি। বেশ বুক বাজিয়েই এতদিন ধরে এই দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। শাসক শিবিরের দাবি, মাওবাদীদের দমন করে লাল সন্ত্রাস পুরোপুরি খতম করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলেও বইছে উন্নয়নের জোয়ার। বৃহস্পতিবার জঙ্গলমহলেরই জেলা পুরুলিয়ায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)Read More →

বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্থর বিরুদ্ধে জমজমাট লড়াই

শোভন চট্টোপাধ্যায় প্রার্থী হতে রাজি হননি৷ সেই বেহালা পশ্চিম কেন্দ্র থেকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রার্থী করল বিজেপি৷ ফলে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর৷ এ দিন দিল্লি থেকে বিজেপি ১৪৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে৷ সেই তালিকায় প্রথমে নাম ছিল না শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের৷ যাRead More →

প্রথম দফার নির্বাচনে আরও সেনার দাবি পর্যবেক্ষকদের

রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৭ মার্চ। এই পর্বের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় নির্বাচন কমিশনের মনোনীত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চাইলেন। বিবেক দুবের এই দাবি সমর্থন করে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও এই একই দাবি করলেন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রথম দফার নির্বাচনেRead More →

অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণেই : সত্যেন্দ্র জৈন

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লির করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈনের কথায়, বুধবার ৫৩৬ জন আক্রান্ত হয়েছিলেন। দিল্লিতে পজিটিভিটি রেট ০.৬৬ শতাংশ। অন্যান্য রাজ্যের তুলনায়, দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। একইসঙ্গে দিল্লির জনগণকে অসাবধান না হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনRead More →

ভোটব্যাঙ্ক রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি সরকার : নকভি

 ভোটব্যাঙ্ক রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি সরকার। সংখ্যালঘু-সহ সমাজের সমস্ত বর্গ সরকারের দ্বারা চালু করা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিচ্ছে। বৃহস্পতিবার লোকসভায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে নকভি বলেছেন, “মর্যাদার সঙ্গে উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার।”তিনি আরও বলেন, “আমাদের সরকার ভোটব্যাঙ্কেরRead More →