প্রথম দফার নির্বাচনে ৫ জেলার ৩০ আসনে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শনিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহন। মূলত ৫ জেলায় ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহন হবে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। ভোট শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই ৩০ আসনে মোট ৬৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাঁচ জেলার মধ্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে পুরুলিয়াকে। নিরাপত্তারRead More →

লাভ আর ল্যান্ড জেহাদ বন্ধ করতে আইন আনব, অসমে নির্বাচনী প্রতিশ্রুতি অমিত শাহের

ইতিমধ্যে ‘লাভ জেহাদ’ বন্ধের জন্য আইন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য। শুক্রবার অসমে ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ফের এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লাভ জেহাদ তো বটেই সেই সঙ্গে ল্যান্ড জেহাদ বন্ধের জন্যও আইন করবে। একইসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে প্রতিটি ‘নামঘর’-এর উন্নয়নের জন্য খরচ করাRead More →

বেনজির বন্দোবস্ত! প্রথম দফায় ৩০ আসনে ভোটের জন্য কত আধাসেনা আন্দাজও করা যাবে না

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন, এ বার ভোট দেবেন নির্ভয়ে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর স্পষ্ট কথা, ভোটের দিন তৃণমূলের একটা গুণ্ডাও রাস্তায় থাকবে না। ব্যাপারটা যে শুধু মুখের কথা নয়, শুক্রবার অনেকটাই স্পষ্ট হয়ে গেল। ২৭ মার্চ প্রথম দফায় ভোট গ্রহণ হবে পাঁচ জেলার মাত্র ৩০টি আসনে। কিন্তুRead More →

মোদীর মুখেও জয়বাংলা, প্রধানমন্ত্রীর পোশাকেও বঙ্গবন্ধুর ছায়া

বাংলার ভোটে দিদি যে স্লোগানকে কার্যত তৃণমূলের স্লোগানে পরিণত করে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেওয়া মুক্তিযুদ্ধের সেই যুগান্তকারী স্লোগান এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও—‘জয়বাংলা।’গাঢ় লাল ব্যাকড্রপ। তার মধ্যে হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। পাশে লেখা-‘মুজিব চিরন্তন।’ পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি আর কালো হাফ স্লিভ কোট। যেমন পরতেনRead More →

Bengal Election First Phase: রাত পোহালেই ভোট, ৩০টি আসনে বেনজির প্রস্তুতি কেন্দ্রীয় বাহিনীর

রাত পোহালেই ভোট।  প্রথম দফায় প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে  ৩০ টি আসনে। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন কার্যত আধা সামরিক বাহিনী দিয়ে জায়গাগুলি মুড়ে ফেলেছে।  শুধু এই ৩০টি কেন্দ্রের বুথেই   থাকছে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত আধাসেনা পাঁচটি জেলায় গুরুত্ব অনুসারে, পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়েইRead More →

দাঁতনে বিজেপির প্রচারে গৌতম গম্ভীর, বললেন “দিদির খেলা এবার শেষ হবে”

বৃহস্পতিবার দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখার সময় এবার দিদির খেলা শেষ হবে বলে মন্তব্য করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেন, মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো গত দশ বছর ধরেই আপনি খেলছেন। বাংলার জনতার বিশ্বাসের সঙ্গে, বাংলার জনতার স্বপ্নের সঙ্গে বছরের পরRead More →

মমতার বিরুদ্ধে প্রচারে নামবেন মিঠুন, নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে থাকতে পারেন মহাগুরু

৭ মার্চ ব্রিগেডের মঞ্চের একটা ছবি অনেকের নজরে পড়েছিল। মঞ্চে শুভেন্দু অধিকারীর কানে কানে কী যেন বলছেন মিঠুন চক্রবর্তী। পরে জানা যায়, শুভেন্দুকে মিঠুন নাকি বলেছিলেন, তুমিই দরজা খুলেছো, নইলে বাকিরা সাহস পেত না! সেই সঙ্গে এও বলেন, নন্দীগ্রামে তিনি প্রচারে যেতে চান। বৃহস্পতিবার শালতোড়া ও কেশিয়ারিতে রোড শো করেছেনRead More →

শনিবার থেকেই ভোট শুরু, রাজ্যের সীমানায় কড়া নজরদারি

শনিবার ২৭ মার্চ থেকে রাজ্যে বিধানসবা ভোট শুরু। আগামিকাল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে। এবারের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপরতা তুঙ্গে কমিশনের। বাংলার সীমানাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দফার ভোটের আগে রাজ্যের সীমানায় নজরদারি বাড়িয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওানরা। রাজ্যে ঢোকার পথগুলিতে নাকা চেকিং-সহ একাধিকRead More →

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় এসে সোনার বাংলা গড়বে: যোগী আদিত্যনাথ

ঘাটাল মহকুমায় নির্বাচনী জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোনার বাংলা মডেলের কথা বললেন। বৃহস্পতিবার তিনি চন্দ্রকোনার মল্লেশ্বরপুরে বিজেপি প্রার্থী শিবরাম দাসের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে আসেন। যোগী আদিত্যনাথ ভারতবর্ষের মডেলকে এক দেশ এক নিশান বলে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে ভারতবর্ষের একতা রক্ষা করেছেন।Read More →

ভোটদান গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রথম দফার আগে রাজ্যপালের বার্তা

দু’দিন আগে নির্বাচনে শান্তি বজায় রেখে সব নাগরিক যাতে নিজের ভোট নিজেরাই দিতে পারেন সেই আবেদন জানিয়ে ট্যুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর । বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচনের ঠিক একদিন আগে সাংবাদিক সম্মেলন করে সেই একই আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,Read More →