বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গানদী, জারি হলুদ সতর্কতা
ফের বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গানদী। যার জেরে নতুন করে আবার প্লাবিত হয়েছে মানিকচকের রামনগর জোট পাট্টা সহ আরও পাঁচটি গ্রাম। জলবন্দি হয়ে পড়েছে ওই সব গ্রামের হাজার খানেক পরিবার। গ্রামের বাসিন্দাদের অভিযোগ গত দু’দিন ধরে গঙ্গার জলস্তর বাড়ছে যার জেরে আবার নতুন করে প্লাবন দেখা দিয়েছে মানিকচকের এই গ্রামগুলিতে।Read More →










